এই মুহূর্তে জেলা

‘সালিশি’ বসিয়ে মহিলার চুল কাটার অভিযোগ। ধৃত ২, দাসনগরে চাঞ্চল্য।

হাওড়া, ২ অক্টোবর:- খোদ হাওড়া শহরের বুকে ‘সালিশি’ বসিয়ে মহিলার চুল কাটার অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্কের অপবাদ তুলে ওই ঘটনা বলে অভিযোগ। মারধর করা হয় বলেও অভিযোগ। চুল কাটা হয় মহিলার সঙ্গী এক ব্যক্তিরও। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত নিউ মোল্লা পাড়ায় তিন দিন আগের এই ঘটনায় উত্তেজনা। পুলিশি তৎপরতায় প্রাণে বাঁচেন মহিলা। মহিলাকে উদ্ধার করে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শালিমারের বহুতলে আগুন, আতঙ্ক।

হাওড়া, ২ অক্টোবর:- হাওড়া শালিমারের রবীন্দ্রনগর কমপ্লেক্সে সোমবার বিকেল নাগাদ আগুন লাগে। ওই বহুতলের মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল। আগুনের আতঙ্কে বহুতলের বাসিন্দারা আবাসনের ছাদে উঠে যান। শিবপুর ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। […]

এই মুহূর্তে জেলা

বাংলার ই-রিক্সা পাড়ি দিচ্ছে এবার আফ্রিকা।

হুগলি, ২ অক্টোবর:- বাংলার ই-রিক্সা পারি দিচ্ছে আফ্রিকা। হুগলির সুগন্ধায় তৈরী ই-রিক্সা চলবে ঘানার রাস্তায়। সম্প্রতি লগ্নি আনতে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে গিয়ে সৌরভ গাঙ্গুলী ঘোষণা করেছিলেন মেদিনীপুরে তৈরী হবে ইস্পাত কারখানা। কর্মসংস্থান হবে বাংলায়।তা নিয়ে নানা কথা ওঠে। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর আর তেমন বলার মত কোনো বড় শিল্প রাজ্যে আসেনি বলে […]

এই মুহূর্তে জেলা

এক সময়ের উত্তরপাড়া হাপাতালের বহির্বিভাগ ভবন আজ ডেঙ্গুর আঁতুড়ঘর!

হুগলি, ২ অক্টোবর:- এক সময়ের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ওল্ড জি টি রোডে ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, তা আজ ভগ্ন দশায় পরিনত হয়েছে, ভেঙে পড়ছে ভবনের একাংশ, রাত নামলেই সমাজ বিরোধীদের আখড়ায় পরিনত হয়, সংস্কার করে হাসপাতাল সম্প্রসারনের দাবী তুলছেন স্থানীয়রা। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পূর্বতন বহির্বিভাগটি গত কয়েক বছর আগেও ছিল সাধারন মানুষের […]

এই মুহূর্তে জেলা

গোবরায় টিকিট কাউন্টার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার তিন।

হুগলি, ১ অক্টোবর:- গতকাল রাতে গোবরার রেল স্টেশন রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর হয় টিকিট কাউন্টার।এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে পাঠায় রেল পুলিশ। তিন অভিযুক্ত গোবরার বাসিন্দা। নাম শেখ সাইদুল ইসলাম, শেখ এবাদুল, এবং শুভজিৎ মন্ডল। উল্লেখ্য গতকাল রাত সারে নটা নাগদা আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এর […]

এই মুহূর্তে কলকাতা

ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপালের সংঘাত।

কলকাতা, ১ অক্টোবর:- ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। ফের রাজ্যের সঙ্গে আলোচনা না করেই একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। এবার আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে ভারপ্রাপ্ত উপাচার্য পদে বিজেপি ঘনিষ্ঠদেরই বসানো হয়েছে বলে গুঞ্জন। রাজভবনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অচিন্ত্য সাহা। […]

এই মুহূর্তে জেলা

চুরি যাওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র উদ্ধার খানাকুলে।

হুগলি, ১ অক্টোবর:- আবারো সাফল্য পুলিশের। এবার উদ্ধার চুরি যাওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র।পুলিশ সূত্রে জানা গেছে খানাকুল থানার অন্তর্গত চালতাপুর গ্রামের বাসিন্দা বীরেশ্বর পাত্র পেশায় দোকানদার। খানাকুল বাসস্ট্যান্ডে তার একটি মুদিখানার দোকান রয়েছে। গত ২০শে আগস্ট প্রতিদিনের মতো রাত দশটায় তার মুদিখানার দোকানটি বন্ধ করে তিনি সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ অনন্ত নগরের […]

এই মুহূর্তে জেলা

আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের অফিস এখন ইতিহাসের সংগ্রহশালা।

হুগলি, ১ অক্টোবর:- আরামবাগ মহকুমা পুলিস আধিকারিকের অফিস এখন ইতিহাসের সংগ্ৰহশালা। অফিসের দেওয়াল ভরেছে মহকুমার ঐতিহাসিক নিদর্শনের ছবিতে। রাজা রামমোহন রায়ের জন্মভিটে, কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে ঘণ্টেশ্বর শিব মন্দিরের মতো একাধিক দ্রষ্টব্য এসডিপিও’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমাবাসী। নেটিজেনদের ভুয়সী প্রশংসাও কুড়োচ্ছেন তিনি। এসডিপিও’র অফিস এখন আরামবাগের বাসুদেবপুর এলাকায়। সাধারণ মানুষ অভাব অভিযোগ নিয়ে ভিড় […]

এই মুহূর্তে জেলা

স্বচ্ছ অভিযান কর্মসূচি শ্রীরামপুরে।

তরুণ মুখোপাধ্যায়, ১ অক্টোবর:- সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ কে স্বচ্ছ রাখার লক্ষ্যে সারা রাজ্য জুড়ে স্বচ্ছ অভিযান শুরু হয়েছে। রবিবার সকালে এই কর্মসূচি উপলক্ষে শ্রীরামপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ অন্যান্য কর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নিলেন। এ ব্যাপারে বলতে গিয়ে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা জানালেন যে আমরা যদি আমাদের সমাজকে পরিষ্কার […]

এই মুহূর্তে জেলা

স্বচ্ছতা অভিযানের কার্যক্রমে হাওড়ায় শুভেন্দু অধিকারী।

হাওড়া, ১ অক্টোবর:- রবিবার ১লা অক্টোবর পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে মধ্য হাওড়ার ৪নং মন্ডলএর উদ্যোগে এক স্বচ্ছতা অভিযানের কার্যক্রম নেওয়া হয়। হাওড়া মধ্য বিধানসভার ৪২নং ওয়ার্ডে ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।