এই মুহূর্তে কলকাতা

সচিবালয়ে হঠাৎ হনুমানের হানা।

কলকাতা, ৫ অক্টোবর:- বৃহস্পতিবার সকালে ১৩ তলার বারান্দা দিয়ে হঠাৎ ভিতরে ঢুকে পড়ে হনুমানটি। ভিডিয়োতে দেখা যায়, নবান্নের বারান্দা দিয়ে লাফাতে দেখা যায় হনুমানকে। নিরাপত্তা রক্ষীদের ওয়াকি-টকি নিয়ে তার পিছু নিতেও দেখা যায়। ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় গিয়ে বসে পড়ে হনুমানটি। তাড়া খেলেও কোনও হাবেভাবে পরিবর্তন হয় না। রেলিং ধরে বেশ কয়েকবার এদিক-ওদিক তাকাতে […]

এই মুহূর্তে জেলা

রাজভবন চলো কর্মসূচিতে সামিল হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর কর্মীরাও।

তরুণ মুখোপাধ্যায়, ৫ অক্টোবর:- রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম বাংলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তৃণমূল কর্মী রাজভবন অভিযানে সামিল হয়েছিল। যেহেতু রাজ্যপাল বন্যা পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ চলে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে যতক্ষণ না রাজ্যপাল এর রাজ্যের ১০০ দিনের কাজ আবাস যোজনার বঞ্চিতদের সঙ্গে দেখা না করছেন ততদিন […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গু মোকাবিলায় গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির হুগলিতে।

হুগলি, ৫ অক্টোবর:- পুজোর আগে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে হুগলিতে,বৃষ্টির জমা জলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। মোকাবিলায় গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির করছে স্বাস্থ্য দপ্তর। রক্ত সংগ্রহ থেকে স্বাস্থ্য পরীক্ষা ওষুূধ বিলি করা হচ্ছে। জ্বরের উপসর্গ নিয়ে অনেকেই আসছেন শিবিরে। স্কুলে স্কুলে চলছে সচেতনতা। শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে সংখ্যাটা বেশি।বেশ কিছু এলাকাকে হটস্পট চিহ্নিত করা হয়েছে।এমনই হটস্পট হয়েছে […]

এই মুহূর্তে জেলা

ব্যাতাইতলার দুর্ঘটনায় জখম পুলিশ কর্মীর মৃত্যু।

হাওড়া, ৫ অক্টোবর:- রাতের লরি দুর্ঘটনায় জখম পুলিশ কর্মীর মৃত্যু হলো। বুধবার হাওড়ার শিবপুরের ব্যাতাইতলায় ওই দুর্ঘটনা ঘটে। জখম পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। শিবপুর পুলিশ লাইনে তিনি কর্মরত ছিলেন। লরিটি তাঁর বাঁ পায়ের উপর দিয়ে চলে যায়। বুধবার রাতে হাওড়ার শিবপুরের ব্যাতাইতলা […]

এই মুহূর্তে কলকাতা

কাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখতে শীঘ্রই সেফটি অডিট হবে হাওড়া ব্রিজের।

কলকাতা, ৫ অক্টোবর:- হাওড়া ব্রিজের কাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখতে খুব শীঘ্রই সেফটি অডিট শুরু হবে। সেতু চালু রেখেই তার অবস্থা খতিয়ে দেখা হবে বলে কলকাতার শ্য়ামাপ্রসাদ মুখার্জি বন্দর সূত্রে জানা গেছে। দীর্ঘ দু’দশক পর হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআইটি চেন্নাই এবং জাহাজ মন্ত্রকের অধীনস্থ এনটিসিপিডব্লিউসি যুগ্মভাবে হাওড়া ব্রিজের […]

এই মুহূর্তে জেলা

ফুঁসছে মুণ্ডেশ্বরী, জল বাড়ছে দামোদর-দ্বারকেস্বরেও, বন্যার আশঙ্কা আরামবাগে।

হুগলি, ৫ অক্টোবর:- জেলায় এখনও বৃষ্টির পরিমাণ ত্রিশ শতাংশ কম। কিন্তু ব্যারেজের ছাড়া জলে বন্যার আশঙ্কা দেখা দিল আরামবাগ মহকুমায়। ফুঁসছে মুন্ডেশ্বরী। জল বাড়ছে দামোদর, দ্বারকেশ্বরেও। এই মুহূর্তে খানাকুলের রামমোহন ২ গ্রামপঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গা প্লাবিত হতে শুরু করেছে মুন্ডেশ্বরী নদীর জলে। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হয়েছে আরও। নদীর তীরবর্তী এলাকায় থাকা বেশ […]

এই মুহূর্তে জেলা

এশিয়াডে একই ইভেন্টে দু’জনকে সোনা।

সোজাসাপটা ডেস্ক, ৪ অক্টোবর:- সেকেন্ডকে ১,০০০ ভাগে ভেঙেও নিখুঁত সংখ্যা বের হল না। এশিয়ান গেমসে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে সোনা জিতলেন দুই অ্যাথলিট – জাপানের শূন্যা তাকায়ামা এবং কুয়েতের ইয়াকুব আলইউহা। যে ইভেন্টে কোনও অ্যাথলিট রুপো পাননি। ব্রোঞ্জ পেয়েছেন চিনা অ্যাথলিট। তবে যাবতীয় প্রসংশা ছিনিয়ে নিয়েছেন তাকায়ামা এবং ইয়াকুব। তাকায়ামা এবং ইয়াকুব এমনভাবে রেসটা শেষ […]

এই মুহূর্তে জেলা

হাঁস চরছে কোনা এক্সপ্রেসওয়েতে !

হাওড়া, ৪ অক্টোবর:- হাঁস চড়ছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে! ঘটনাস্থল হাওড়ার গড়ফা ব্রিজ এলাকা। কয়েকমাস আগেই এই রাস্তায় আন্ডারপাস তৈরি করা হয়েছিল। কোনা এক্সপ্রেসওয়ের উপর নির্মিত নতুন গড়ফা সেতুর ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল। এবারের ভারী বৃষ্টিতে আন্ডারপাসের বেহাল অবস্থা। বন্ধ যান চলাচল। খড়গপুর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে আসার জন্য যানজট মুক্ত করতেই এই রাস্তা তৈরি করা হয়েছিল। […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে অ্যাসিড আক্রান্ত বিজেপির কর্মীকে দেখতে জাতীয় মহিলা কমিশনের সদস্যা।

হুগলি, ৪ অক্টোবর:- হুগলিতে অ্যাসিড আক্রান্ত বিজেপি মহিলা কর্মীকে দেখতে হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী। হুগলীর চন্ডীতলা এলাকায় এক বিজেপি মহিলা কর্মী অ্যাসিড আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ওই মহিলা ভর্তি রয়েছেন। তার সঙ্গে কথা বলতে দিল্লী থেকে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী। কয়েকদিন আগে […]

এই মুহূর্তে জেলা

অভিষেক নিয়ে বিক্ষোভ অব্যাহত, হাওড়ায় রেল অবরোধের চেষ্টা তৃণমূলের।

হাওড়া, ৪ অক্টোবর:- মঙ্গলবার রাতে দিল্লিতে কৃষি ভবনের বাইরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সাংসদদের দিল্লি পুলিশ আটক করার ঘটনায় হাওড়াতেও বিক্ষোভ অব্যাহত। বুধবার সকালে বাঁকড়ার তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়া মন্দিরতলা রেলগেটে তৃণমূল কংগ্রেস কর্মীরা রেল অবরোধ করতে হলে আরপিএফ তাদের বাধা দেয়। আরপিএফের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি […]