এই মুহূর্তে জেলা

অভিষেককে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত হাওড়ায়।

হাওড়া, ৪ অক্টোবর:- অভিষেককে হেনস্থা ও গতকাল আটকের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত তৃণমূলের। বুধবার দুপুরে হাওড়ার ডোমজুড়ে অবরোধ হয় জাতীয় সড়কে। দু’নম্বর জাতীয় সড়ক কালীতলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। গতকাল দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতা-নেত্রীকে আটক করে যে ‘হেনস্থা’ করা হয়েছে তারই প্রতিবাদে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীদের এদিনের এই […]

এই মুহূর্তে কলকাতা

ডিভিসির ছাড়া জলে দুই বঙ্গেরই একাধিক জেলায় বন্যার ভ্রুকুটি।

কলকাতা, ৪ অক্টোবর:- মেঘ ভাঙা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার ভ্রুকূটি দেখা দিয়েছে। প্রতিবেশি সিকিমে বন্যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর বিস্তীর্ণ এলাকায়। সড়ক য়োগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে রাজ্যের বহু পর্যটক সিকিমে আটকে রয়েছেন বলে খবর। উত্তরবঙ্গেও বন্যার আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে […]

এই মুহূর্তে কলকাতা

দিল্লিতে সাংবাদিকদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে, ধিক্কার মিছিলের ডাক কলকাতা প্রেস ক্লাবের।

কলকাতা, ৪ অক্টোবর:- নতুন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া সাংবাদিকদের ওপর পুলিসের আগ্রাসী ও নির্যাতনমূলক আচরণের অভিযোগের প্রতিবাদে কলাকাতা প্রেস ক্লাব কলকাতায় মিছিল করবে। আগামি কাল ক্লাবের সামনে থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত ওই প্রতিবাদ পদযাত্রার আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাবের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লিতে বর্ষীয়ান ও প্রতিষ্ঠিত সাংবাদিকদের দিল্লি […]

এই মুহূর্তে জেলা

ছোট হাতেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী রুপ পাচ্ছে দেবী দুর্গা।

হুগলি, ৪ অক্টোবর:- ছোট হাতেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ পাচ্ছে দেবী দুর্গা।আর তার হাতের তৈরি দেবী দুর্গা মহালয়ার দিন থেকেই পাড়ি দেবে বিভিন্ন মণ্ডপে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রের হাতের তৈরি দেবী দুর্গা পূজিত হবে বিভিন্ন মণ্ডপে। এখনকার সময়ে যেখানে ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেখানে পড়াশোনা সামলে নিজে প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে […]

এই মুহূর্তে জেলা

বন্যার ভ্রুকুটি হাওড়ার উদয়নারায়ণপুরে।

হাওড়া, ৪ অক্টোবর:- ডিভিসি’র ছাড়া জলে প্লাবিত হাওড়ার একাংশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায় দামোদরের জল ছাপিয়েছে। দামোদরের জল ছাপিয়ে কোকাপুর পিচ রাস্তা প্লাবিত হয়ে জল ধুঁকছে হু হু করে। এর ফলে কুরচি-শিবপুর গ্রামের বেশ কিছু অংশ জলপ্লাবিত। এর পাশাপাশি, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জলে হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা এবং চিৎনান গ্রাম পঞ্চায়েত প্লাবিত। […]

এই মুহূর্তে জেলা

বৃষ্টিতে ভোগান্তি।

হাওড়া, ৪ অক্টোবর:- রাত থেকে ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা শহরবাসীর। হাওড়ার বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে প্লাবিত। কোথাও কোথাও জমেছে হাঁটু জল। বৃষ্টির জেরে সকালে স্কুলে আসার পথে জমা জলে অসুবিধার মধ্যে পড়েন পড়ুয়ারা, তাদের অভিভাবকেরা। জমা জলে ভোগান্তির শিকার হন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইংরেজি মাধ্যম […]

এই মুহূর্তে জেলা

বৃষ্টিতে জলমগ্ন গড়ফা সেতুর রাস্তা।

হাওড়া, ৩ অক্টোবর:- গ্রামীণ হাওড়ার পাঁচলায় সরকারি সাহায্য প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপর নির্মিত নতুন গড়ফা সেতুর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই উদ্বোধনের কয়েক মাস কাটতে না কাটতেই তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন হলো হাওড়ার গড়ফা সেতুর রাস্তা। ইতিমধ্যেই গড়ফা সেতুর যাতায়াতের রাস্তায় প্রায় এক কোমর জল জমে গিয়েছে এমনই অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে মোহন ভাগবত।

হাওড়া, ৩ অক্টোবর:- স্বস্তিকা পত্রিকার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে বেলুড় মঠে এসে উপস্থিত হয়েছেন আরএসএসের সংঘ প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বিকেলে বেলুড় মঠের নবনির্মিত কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরএসএসের প্রধান ও সংঘচালক মোহন ভাগবত এদিন বিকেলে বেলুড় মঠে এসে উপস্থিত হন। তিনি প্রথমে মঠের মন্দির দর্শন করেন। দেখা করেন প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে। […]

এই মুহূর্তে কলকাতা

ডিভিসি জল ছাড়ায় রাজ্যের বেশ কিছু জেলায় প্লাবনের আশঙ্কা।

কলকাতা, ৩ অক্টোবর:- নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি ও ডিভিসির বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় রাজ্যের বেশ কিছু জেলায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি এদিন নিজেদের বিভিন্ন জলাধার থেকে আরও এক লক্ষ দশ হাজার কিউসেক জল ছেড়েছে। মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল। পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয়েছে ৭৫ হাজার কিউসেক জল। এর […]

এই মুহূর্তে জেলা

ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হাওড়ার নরসিংহ দত্ত কলেজ।

হাওড়া, ৩ অক্টোবর:- ছাত্রদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ব্যাঁটরার নরসিংহ দত্ত কলেজ। ওই কলেজের বি.কম পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ মঙ্গলবার তারা যখন ক্যান্টিন রুমে ছিলেন সেই সময় ইউনিয়ন রুম থেকে কিছু বহিরাগত এসে তাদের জোর করে বলপূর্বক ক্যান্টিন থেকে বের করে দেয়। তাদের উপর হামলা চালায়। এই ঘটনা এদিনই প্রথম নয় এর আগেও ঘটেছে, বারবার […]