এই মুহূর্তে কলকাতা

পায়ে চোট, চিকিৎসকের নির্দেশে গৃহবন্দী মুখ্যমন্ত্রী, বাড়িতেই বসবে মন্ত্রিসভার বৈঠক।

কলকাতা, ৬ অক্টোবর:- পায়ে চোট পেয়ে চিকিৎসকের নির্দেশে এখন গৃহ বন্দী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আপাতত বাড়ি থেকেই কাজ করছেন তিনি। তাঁর চলাচলে বিধি নিষেধ থাকায় এবার মুখ্যমন্ত্রীর বাড়িতেই বসবে আগামী মন্ত্রিসভার বৈঠক। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে এবারের মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ন আলোচনা হতে পারে। যে কারণেই এই সিদ্ধান্ত […]

এই মুহূর্তে কলকাতা

দুর্গাপুজোর হেরিটেজ তকমা ও ১৫০ বছর ট্রামের পূর্তিকে স্মরণীয় রাখতে উদ্যোগি রাজ্য।

কলকাতা, ৬ অক্টোবর:- ইউনেস্কোর খেতাব পেয়ে কলকাতার দুর্গাপুজো এখন ওয়ার্ল্ড হেরিটেজ। সেই খেতাব পাওয়ার একবছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে ১৫০ বছর পূর্তি হল কলকাতার বুকে ছুটে চলা জীবন্ত ঐতিহ্য ট্রামের। এই দুই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতার একটি ট্রামকে নানা রঙে, নানা ছবিতে সুসজ্জিত করে তোলা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

বিজেপির দলীয় কর্মসূচিতে পুরনিগমে ডেপুটেশন দিতে এসে পুর আধিকারিকদের নিয়ে অশালীন মন্তব্য করলেন দলের হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য।

হাওড়া, ৬ অক্টোবর:- বিজেপির দলীয় কর্মসূচিতে পুরনিগমে ডেপুটেশন দিতে এসে পুর আধিকারিকদের নিয়ে অশালীন মন্তব্য করলেন দলের হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য। তিনি এদিন মন্তব্য করেন “এরা বিজেপির কাছ থেকে লাথ না খেলে পাগলা কুত্তারা সিধে হবেনা”। হাওড়া পুরসভার অধিকারদের পাগলা কুত্তার সাথে তুলনা করে এদিন বিতর্কে জড়িয়ে পড়েন হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি। […]

এই মুহূর্তে জেলা

একদা বন্ধ কলেজে মিউজিয়াম তৈরি করে স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ চন্দননগরে।

হুগলি, ৬ অক্টোবর:- ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল কলেজ।স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের সাক্ষি এমন কলেজের মিউজিয়াম তৈরী করে উৎসর্গ করা হল সেই সব স্বাধীনতা সংগ্রামীদের। চন্দননগর কলেজে ক্যাম্পাসে প্রায় দুশো বছরের প্রাচীন একটি ভবন ছিল।সেই ভবনকে মিউিয়ামে রূপান্তরিত করা হয়। পাঁচটি ঘর রয়েছে এই মিউজিয়ামে। রয়েছে একাধিক বিপ্লবীদের হাতের লেখা […]

এই মুহূর্তে জেলা

শেষ হলো হুগলি আন্ত:জেলা টেবিল টেনিস প্রতিযোগিতা।

হুগলি, ৬ অক্টোবর:- শেষ হল হুগলি আন্তঃজেলা টেবিল টেনিস প্রতিযোগিতা। গত ২ রা অক্টোবর থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতা আজ হয় মূল পর্বের খেলা। প্রতিযোগিতায় ১৮ ক্লাবের ১৫০ জন প্রতিযোগী অংশ নেয়। বয়স ভিত্তিক এই খেলা ক্লাবের বিপক্ষে ক্লাব খেলে। এই ধরনের প্রতিযোগিতা বেশি করে হলে অনেক খেলোয়ার যেমন উঠে আসবে তেমনি প্রতিযোগিতার মানসিকতা ভাল খেলতে […]

এই মুহূর্তে কলকাতা

বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি নিয়ে জিটিএ প্রধানের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৬ অক্টোবর:- প্রাকৃতিক দূর্যোগে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি নিয়ে জিটিএ প্রধান অনিত থাপার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সকাল ১১টা নাগাদ থেকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জিটিএ প্রধান। তখনই মুখ্যসচিবের ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা জিটিএ প্রধানের। প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর সঙ্গে। রাজ্য সরকারের তরফে কত ক্ষয়ক্ষতি হয়েছে কালিম্পং সহ […]

এই মুহূর্তে কলকাতা

দ্বিতীয় দিনেও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ধরনা অব্যাহত।

কলকাতা, ৬ অক্টোবর:- গতকাল সারারাত রাজভবনের সামনে ধরনা মঞ্চের পাশে অবস্থান করার পর আজ সকাল সাড়ে ১১ টা থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ধরনা শুরু করেছেন। দলের বহু শীর্ষ নেতা ছাড়াও সাধারণ কর্মীরা তার সঙ্গে ধরনা দিচ্ছেন। রাজ্যপাল কলকাতায় না ফেরা পর্যন্ত এই ধারণা অবস্থান চালিয়ে যাওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের তরফে […]

এই মুহূর্তে জেলা

কানাইপুরে সরকারি স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ পঞ্চায়েত সদস্যরা স্বামীর বিরুদ্ধে।

হুগলি, ৬ অক্টোবর:- কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি স্কুলের বড় বড় গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েতকে বা স্কুলকে না জানিয়েই জঞ্জাল পরিষ্কারের নামে সরকারি বড় বড় গাছ কেটে বিক্রি করে দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের নপারা ৯ নম্বর সংসদ […]

এই মুহূর্তে কলকাতা

প্রকৃতির রোষে বিধ্বস্ত সিকিম ও লাগোয়া উত্তরবঙ্গ।

কলকাতা, ৫ অক্টোবর:- উৎসবের মুখে দুর্যোগের ভ্রুকুটি রাজ্যের আকাশে। প্রকৃতির রোষে বিধ্বস্ত প্রতিবেশী সিকিম এবং লাগোয়া উত্তরবঙ্গ। বানভাসি হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন দক্ষিণবঙ্গের সাত জেলার অগণিত মানুষ। বিধ্বস্ত সিকিমে আটকে রয়েছেন রাজ্যের দুহাজারের বেশি পর্যটক। তাঁদের ফেরানোর জন্য রাজ্য সরকার এবং সেনাবাহিনী সবরকম প্রয়াস চালাচ্ছে। তাদের উদ্বিগ্ন পরিবারের তরফেও বারবার ফোন করা হচ্ছে নবান্ন আর […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় প্লাবন।

কলকাতা, ৫ অক্টোবর:- মেঘভাঙা বৃষ্টি ও একাধিক জলাধার থেকে ছাড়া জলে পুজোর মুখে রাজ্যের একাধিক জেলা প্লাবন দেখা দিয়েছে। বৃষ্টির দাপট কিছুটা কমলেও বাঁধ থেকে দফায় দফায় জল ছাড়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা দেকা দিয়েছে। ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে ফের জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির ফের অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। ডিভিসির জারি করা বিজ্ঞপ্তিতে […]