হুগলি, ৫ নভেম্বর:- হুগলি শেওড়াফুলি উদয়নের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জিটি রোডের ওপর বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির কর্মীদের। গত কয়েক বছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন শাসকদলের একাধিক নেতা মন্ত্রী ও বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার মামলা আরো বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভি ওয়েট নেতারা। পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের আগামহীন […]
Author: khaborsojasaptaadmin
পেঁয়াজের দামেই চোখে জল মধ্যবিত্তের।
কলকাতা, ৪ নভেম্বর:- পেঁয়াজের দামেই চোখে জল মধ্যবিত্তর। রান্নার একটি গুরুত্বপূর্ণ উপকরণ পেঁয়াজ। কিন্তু সব বাজারেই চড়া দামে বিকোচ্ছে। কলকাতার বিভিন্ন বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণের রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্স শহরের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে শনিবার টাস্কফোর্সের সদস্যরা আজ বাগমারি ও মানিকতলা […]
রাজভবনে বসেই বড় স্কিনে খেলা দেখার সুযোগ ভারত ও দক্ষিণ আফ্রিকার।
কলকাতা, ৪ নভেম্বর:- ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ করে দিতে রাজভবন সাধারণ মানুষের জন্য দরজা খুলে দিচ্ছে। রবিবার ৫০০ জন মানুষ আগে এলে আগে পাবেন ভিত্তিতে রাজভবনের লনে বসে বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ পাবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সাধ্যের মধ্যে দামে মানুষ আগামীকাল ম্যাচের […]
ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু।
কলকাতা, ৪ নভেম্বর:- ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে দেখে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষ্যে নির্বাচন কমিশন শনি ও রবিবার রাজ্য জুড়ে বুথে বুথে ভোট দাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালাচ্ছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। অন্যদিকে […]
মানকুন্ডু মানসিক হাসপাতালের নাম বদলে হল “আনন্দ আশ্রম”।উদ্বোধন হল নতুন তিনতলা ভবনের।
হুগলি, ৪ নভেম্বর:- হাসপাতালের পুরোনো ভবন জীর্ন হয়ে যাওয়ায় সেই ভবন ভেঙে না ফেলে পাশেই নতুন ভবন তৈরী হয়। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, হুগলি জেলা শাসক মুক্তা আর্য,চন্দননর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, মেয়র চন্দননগর রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ আধিকারীকরা। প্রলয় চক্রবর্তী জানান, ১৯৮৩ সালের পর হাসপাতালে […]
রেশন দুর্নীতি-কান্ডে হাওড়াতেও অভিযানে ইডি।
হাওড়া, ৪ নভেম্বর:- রাজ্যে রেশন দুর্নীতি-কান্ডে এবার ইডি’র হানা হাওড়ায়। শুক্রবার রাতে হাওড়ার ডোমজুড় থানা এলাকার জালান কমপ্লেক্সের ব্লক-৩ এর একটি চাল ও আটা মিলে ইডি’র একটি দল হানা দিয়ে তল্লাশি শুরু করে। পুরো কারখানা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হবার পরেই এই মিলের হদিশ পায় ইডি। এখান […]
হিন্দমোটরে মহিলার ওপরে চড়াও মত্ত যুবকের, সোশ্যাল মিডিয়ায় আতঙ্কিত মহিলার কাতর আর্জি!
হুগলি, ৪ নভেম্বর:- সন্ধ্যা হলেই হিন্দমোটর জনতা সরনী এবং সংলগ্ন এলাকায় জমে উঠছে নেশাখোরদের আসর। নেশাখোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসীরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। গত বুধবার রাতে জনতা সরণি এলাকায় স্থানীয় বাসিন্দা অন্তরা ঘোষের বাড়িতে পরিচিত এক মত্ত যুবক ঢুকে পড়ে এবং বারংবার দরজা খোলার জন্য পীড়াপীড়ি করতে থাকে। শনিবার অন্তরা ঘোষের অভিযোগ ওই নেশাগ্রস্ত যুবক এলাকার […]
রেশনের আটায় কিলবিল করছে পোকা, হুগলিতে ক্ষোভ এলাকাবাসীর।
হুগলি, ৩ নভেম্বর:- রেশনের আটায় কিলবিল করছে কালো পোকা। দুয়ারে রেশন থেকে উপভোক্তাদের সেই আটার প্যাকেট দেওয়া হচ্ছে। যা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। গোঘাটের কাঁটালি শৈলেশ্বর শিব মন্দিরে দুয়ারে রেশন ক্যাম্পে এই দৃশ্য নজরে এসেছে। রেশন দুর্নীতির অভিযোগে যখন তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি, ঠিক তখনই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে নিম্নমানের রেশন দেওয়ার […]
ইডেন ম্যাচের টিকিট কোথায় গেল বলতে পারবেন ব্যোমকেশ বক্সী, মন্তব্য মনোজের।
হাওড়া, ৩ নভেম্বর:- ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা হাইপ্রোফাইল ম্যাচের টিকিট গেল কোথায় তা একমাত্র জানাতে পারবেন ব্যোমকেশ বক্সি। মন্তব্য রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। আগামী রবিবার ইডেনের ওই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। ম্যাচের টিকিট নিয়ে চারদিকেই চলছে হাহাকার। এই অবস্থায় টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও তা কার্যত অমিল। প্রশ্ন এত টিকিট গেল কোথায়? এই প্রসঙ্গে রাজ্যের ক্রীড়া […]
জ্যোতিপ্রিয় যাদের নাম বলেছে সবাইকেই ইডির জিজ্ঞাসা করা উচিত বলে মন্তব্য লকেটের।
হুগলি, ৩ নভেম্বর:- জ্যোতিপ্রিয় মল্লিক যাদের নাম বলছে ইডির তাদের জিজ্ঞাসা করা উচিত, দলীয় কর্মসূচিতে হুগলির বিজেপি কার্যালয়ে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন হুগলির বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। আলিপুর কমান্ড হাসপাতালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাবার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতাদি অভিষেক জানেন আমি নির্দোষ। বিজেপি […]











