হাওড়া, ৩ নভেম্বর:- ৩ নভেম্বর থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তিন দিনব্যাপী বর্ধিত অধিবেশন পার্টির হাওড়া জেলা কমিটির দপ্তর অনিল বিশ্বাস ভবনে আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বর্ধিত অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হয়। অধিবেশনের সূচনা করেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মহ: সেলিম সহ পার্টির অন্যান্য […]
Author: khaborsojasaptaadmin
দুবছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল আহানের।
হুগলি, ৩ নভেম্বর:- বয়স এখনও ২ বছর পার হয়নি, এরই মধ্যে অসাধারণ স্মৃতিশক্তির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করণ করেছে ছোট্ট আহান ইসলাম। এই বয়সেই বই দেখে বিভিন্ন ফল, ফুল, পাখির নাম বলতে পারে সে। একই সঙ্গে বিভিন্ন দেশের পতাকা দেখে দেশের নাম বলার ক্ষমতা রয়েছে তার। কোন মাছটা কোন প্রজাতির সেটিও চিনতে […]
টুনির আলোয় অনেকটাই ম্লান দীপাবলির প্রদীপ।
হুগলি, ৩ নভেম্বর:- দীপাবলি মানেই আলোর উৎসব। সেই আলোর উৎসবে মেতে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। একটা সময় দীপাবলি উপলক্ষে বাড়িকে আলোকিত করতে প্রদীপ জ্বালানোর প্রচলন ছিল। তবে এলইডি আলোর সময় অনেকটাই দৌড়ে পিছিয়ে পড়েছে মাটির প্রদীপ। আর যারা প্রদীপ তৈরির কাজের সঙ্গে যুক্ত তাঁদের জীবন খানিকটা প্রদীপের নীচে কালো অন্ধকারের মতো। তবে ফের […]
বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধরনা প্রেমিকার।
হুগলি, ৩ নভেম্বর:- আরামবাগের পারুল বৃন্দাবনপুর সংলগ্ন এলাকায় এক মহিলা প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো। বৃহস্পতিবার সকাল থেকেই রাত পর্যন্ত ধর্নায় বসে মহিলা। তবে ওই মহিলাকে বিয়ে করতে চায়নি ছেলে ও তার পরিবারের লোক।কারণ হিসাবে জানা যায়, মেয়েটির ও একবার বিয়ে হয়েছে আর ছেলেটারও একবার বিয়ে হয়েছে কিন্তূ দুজনের ডিভোর্স এর জন্য কোর্টে কেস চলছে। […]
ব্যাঙ্ক থেকে ফেরার পথে রাস্তাতেই টাকার ব্যাগ লুট, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ৩ নভেম্বর:- ব্যাঙ্ক থেকে পেনসনের টাকা তুলে ফেরার পথে রাস্তাতেই টাকার ব্যাগ লুট হলো এক বয়স্কা মহিলার। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে এক ছিনতাইবাজের কবলে পড়েন ওই বৃদ্ধা। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ছিনতাই করা হয় টাকার ব্যাগ। বাইকে করে […]
পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল।
হুগলি, ৩ নভেম্বর:-চুঁচুড়ার খুচরো বাজারে পেঁয়াজের দাম ৮০ তে পৌঁছছে। শুক্রবার সকালে পেঁয়াজ ও বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক গলায় পেঁয়াজের মালা ঝুলিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রণ করেন। ঘড়ির মোড় থেকে মিছিল শুরু হয়। নেতাজি সুভাষ রোড ধরে এই মিছিল খরুয়াবাজারে সমাপ্ত হয়। মূল্যবৃদ্ধির জন্য […]
মেরুন ডাইরি নিয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি অভিজিৎ এর।
হাওড়া, ২ নভেম্বর:- “আমাকে যতবার ডাকবে ততবারই যাব। আমি আড়াই বছর ছিলাম। আমাকে সহযোগিতা তো করতেই হবে।” রেশন দুর্নীতি মামলায় ইডি’র তলব প্রসঙ্গে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তিনি আরও বলেন, “আমার কোনও ব্যাপার নেই। আমি তো মাত্র আড়াই বছর ছিলাম। ২০১১ থেকে ২০১৪ এর পরে আমি […]
হাওড়ার লিলুয়ায় উদ্ধার নিষিদ্ধ বাজি, গ্রেপ্তার ৩।
হাওড়া, ২ নভেম্বর:- লিলুয়া থানার পুলিশের জালে নিষিদ্ধ বাজি বিক্রেতারা। উদ্ধার হয়েছে প্রায় ১৩০০ কেজি নিষিদ্ধ বাজি। লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর মোড়, চকপাড়া ও লিলুয়ার উদয়গড় থেকে উদ্ধার হয়েছে এই নিষিদ্ধ বাজি। শব্দ ও দূষণমুক্ত কালীপুজো এবং দীপাবলি পালন করতে হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে বিভিন্ন জায়গায় অভিযান ও নাকা চলছে অবৈধ ও নিষিদ্ধ পটকাবাজদের বিরুদ্ধে। […]
আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি আসছে সিংহ ও পেঙ্গুইন।
কলকাতা, ২ নভেম্বর:- কলকাতার আলিপুর চিড়িয়াখানাকে মানুষের কাছে আরও আকর্ষনীয় করে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার। খুব শীঘ্রই চিড়িয়াখানায় আসছে আফ্রিকার সিংহ এবং আলস্কার পেঙ্গুইন। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে পেঙ্গুইন এবং সিংহ নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত। ২০১৯ সালে কলকাতার চিড়িয়াখানাকে আকর্ষনীয় করে তুলতে আনা হয়েছিল হলুদ অ্যানাকোন্ডা। প্রথমদিকের কয়েকটি অ্যানাকোন্ডা […]
রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ নভেম্বর:- রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় রাজভবনে যান তিনি। সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী। আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে ছিলেন। রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এদিন নিছক সৌজন্য সাক্ষাৎ করতে এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে তিনি রাজ ভবনে এসেছিলেন। উল্লেখ্য উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাজ্যপাল আজই […]











