কলকাতা ২৮ নভেম্বর:- উত্তরাখন্ডের উত্তরকাশীর সিল্কিয়ারাতে নির্মীয়মান সুড়ঙ্গে ধ্বসে আটকে থাকা ৪১ জন শ্রমিদের মধ্যে রাজ্যের তিন জন শ্রমিককে উদ্ধারের পরে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দিতে রাজ্য সরকার এক প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছে। নতুন দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দপ্তরের জনসংযোগ আধিকারিক রাজদীপ দত্তর নেতৃত্বে মোট চার সদস্যের এক প্রতিনিধি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা […]
Author: khaborsojasaptaadmin
অধ্যক্ষকে অমর্যাদা করার অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু।
কলকাতা, ২৮ নভেম্বর:- বিধানসভার অভ্যন্তরে অধ্যক্ষের অমর্যাদা করার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। চলতি অধিবেশনের মেয়াদ অথবা আগামী একমাস যেটি কম সময় হবে সেই সময়ের জন্য বিধানসভা থেকে তিনি নিলম্বিত থাকবেন বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সরকারপক্ষের উপমুখ্য সচেতক তাপস রায়ের আনা এক প্রস্তাবের প্রেক্ষিতে অধ্যক্ষ এই সিদ্ধান্ত নেন। বিধানসভার […]
শাসক-বিরোধী বাদানুবাদে উত্তপ্ত রাজ্য বিধানসভা।
কলকাতা, ২৮ নভেম্বর:- ভিন্ন ভিন্ন রাজনৈতিক বিষয়ে বিরোধী বিজেপি ও শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল আজ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে লাগাতার ধর্না কর্মসূচি নিয়েছে। আগামী কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী […]
শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা গৌরহাটি ইএসআই হাসপাতালে।
হুগলি, ২৮ নভেম্বর:- শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা গৌরহাটি ই এস আই হাসপাতালে।চন্দননগর থানার অধিনে এই হাসপাতালে ২৭ ১১ ২০২৩ তারিখে বজবজ হাসপাতাল থেকে চলে আসে ভদ্রেশ্বর বাবুরবাজারের বাসিন্দা জুটমিল শ্রমিক অনিল সিং এর পুত্র ১৯ বছরের রবীন। এর আগে ১২ নভেম্বর গৌরহাটি ই এস আই হাসপাতালে পেটে ইনফেকসনের জন্য ভর্তি হয়।তারপর বজবজে রেফার করা হয়েছিল। […]
বুদ্ধদেব ভট্টাচার্যের উদারতার সুযোগ নিয়েই এ রাজ্যের নেত্রী শিল্প ভাগিয়েছেন গুজরাটে, সিঙ্গুরে শুভেন্দু।
হুগলি, ২৭ নভেম্বর:- বুদ্ধদেব ভট্টাচার্যের বোকামি, উদারতা ও গোপালকৃষ্ণ গান্ধীর ভদ্রতার সুযোগ নিয়ে এ রাজ্যের নেত্রী শিল্পভাগান গুজরাটে, সিঙ্গুরের সভায় এসে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার হুগলির সিঙ্গুরে বুড়ো শান্তির মাঠে চাকরি চুরি, রেশন চুরির, ১০০ দিনের কাজ, বার্ধক্য বিধবা ভাতা, আবাস যোজনা দুর্নীতির প্রতিবাদে সিঙ্গুরে প্রতিবাদ সভা করে বিজেপি সেখানে প্রধান বক্তা […]
শুরু হয়ে গেল আগামী বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি।
কলকাতা, ২৭ নভেম্বর:- শীত পড়তেই শুরু হয়ে গেলো আগামী বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি, পরিবহণ, বিপর্যয় মোকাবিলা দফতরের শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত […]
প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি বন্ধ করতে কড়া নজর রাজ্যের।
কলকাতা, ২৭ নভেম্বর:- অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও তার দরুন রোগীর শরীরে হওয়া নানা সমস্যার জেরে রাজ্য সরকার ওই ধরনের ওষুধ বিক্রি নিয়ন্ত্রনের সিদ্ধান্ত নিয়েছে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে রাজ্যের স্বাস্থ্য দফতর কড়া নজর রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কৃষি, পোলট্রি, মৎস্য পালনেও যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। […]
সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে।
কলকাতা, ২৭ নভেম্বর:- রবিবার ছিল সংবিধান দিবস। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গনপরিষদে গৃহীত হওযার স্মরণে প্রতিবছর দিনটি পালন করা হয়। রবিবার ও সোমবার ছুটির দিন হওয়ায় সংবিধান দিবস উপলক্ষ্যে মঙ্গবার রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশে নানা ভাবে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে। সেই প্রবণতা নিয়ে উদ্বেগ […]
ডানকুনি গুরুদ্বারায় শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৭ নভেম্বর:- গুরুনানক এর জন্মদিনে সকাল সকাল ডানকুনি গুরুদ্বারা য় উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল আটটার কিছু পরে ডানকুনিতে উপস্থিত হন তিনি। শিখ ধর্মাবলম্বী মানুষদের অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে শ্রদ্ধা ও জানান তিনি। রাজ্যবাসীর মঙ্গল কামনা করে তিনি বলেন গুরুনানক এর দেখানো পথেই আগামীদিনে ভারতবর্ষ চলবে। এদিন বীরভূমের রামপুরহাট ও হুগলীর সিঙ্গুরে ও […]
সাতসকালে হাওড়ার ঘুসুড়িতে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।
হাওড়া, ২৭ নভেম্বর:- সোমবার সাতসকালে হাওড়ার ঘুসুড়ির শ্যাম মন্দিরের পাশে গিরীশ ঘোষ রোডের ধারের ঢাকা ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন স্থানীয় টোটো চালকরা ড্রেনের মধ্যে মানুষের একটি হাত বেরিয়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেন। খবর যায় মালিপাঁচঘড়া থানায়। পুলিশ এসে নর্দমার উপরের ঢাকা সরিয়ে ওই ব্যক্তির মৃতদেহ […]











