এই মুহূর্তে জেলা

হাওড়ায় আদালত চত্বরে আগুন।

হাওড়া, ২৭ নভেম্বর:- রবিবার গভীর রাতে হাওড়ায় আদালত চত্বরে আগুন। আদালত চত্বরে পরপর তিনটি দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনে পাশের রেজিস্ট্রি অফিসের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন আয়ত্ত্বে আনে। হাওড়ায় কোর্ট চত্বরে রবিবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় রেজিস্ট্রি অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার এই […]

এই মুহূর্তে জেলা

ফের চুরির ঘটনায় শিরোনামে জগৎবল্লভপুর।

হাওড়া, ২৬ নভেম্বর:- ফের চুরির ঘটনায় শিরোনামে উঠে এলো হাওড়ার জগৎবল্লভপুর। জগৎবল্লভপুরের দক্ষিণ মাজু এলাকায় পর পর ছয়টি দোকানে চুরির অভিযোগ উঠেছে। পাশাপাশি জগৎবল্লভপুরের হাটাল এলাকায় একটি বাড়িতেও চুরির চেষ্টা করা হয়। এই ঘটনায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। এদিকে, পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধৃত দুষ্কৃতীকে পোস্টে বেঁধে চলে মারধর। পরে […]

এই মুহূর্তে জেলা

রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল।

হুগলি, ২৬ নভেম্বর:- ভারতীয় জনতা পার্টির ২৯ শে নভেম্বর কলকাতা চলো অভিযানের সমর্থনে ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিজেপির মহামিছিল। শ্রীরামপুর নওগাঁর মোড় থেকে শেওড়াফুল চার নম্বর রেলগেট পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক, রাজ্য বিজেপির যুব মুখপাত্র হরি […]

এই মুহূর্তে জেলা

বিজেপির সভায় গেলে এলাকা ছাড়া করার হুমকি, পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা হুগলিতে।

হুগলি, ২৬ নভেম্বর:- হুগলি চুঁচুড়া পুরসভার এক নম্বর ওয়ার্ড কেওটা বটতলা এলাকায় আজ সকালে এই ধরনের পোস্টার দেখা যায়। আগামী ২৯ নভেম্বর কলকাতা চলোর ডাক দিয়েছে বিজেপি। ওই দিন ধর্মতলায় হবে প্রতিবাদ সভা। আর সেই সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে পোস্টার মারা হয়েছে বিভিন্ন জায়গায়। হুগলি চুঁচুড়া ব্যান্ডেলেও পোস্টার মারা হয়। বিজেপির সেই পোস্টারের উপর […]

এই মুহূর্তে জেলা

পরকীয়ার জেরে অ্যাসিড হামলা হুগলিতে।

হুগলি, ২৬ নভেম্বর:- পরকীয়ার জেরে অ্যাসিড হামলার ঘটনা ঘটলো হুগলি জেলার কোন্নগর নবগ্রাম এলাকায়। মহিলাকে লক্ষ্য করে ছোড়া হলো অ্যাসিড। অ্যাসিড হামলায় আক্রান্ত হন মহিলা।অভিযুক্ত হারুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা গেছে ওই মহিলা ও অভিযুক্ত হারু দুজনেই বিবাহিত। ওই মহিলা পরিচারিকার কাজ করেন। আর হারু ঝিলপাড় এলাকায় চায়ের দোকান চালায়। গত তিনবছর ধরে […]

এই মুহূর্তে জেলা

আরামবাগের নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ওড়িশা থেকে।

হুগলি, ২৫ নভেম্বর:- নিখোঁজ হওয়ার দিনদুয়েক পর ওড়িশার কেওনঝড় থেকে উদ্ধার বাংলার কলেজ ছাত্রের দেহ। শনিবার সকালে তারাশংকর সরকারের দেহ উদ্ধার করা হয়। দুঃসংবাদ পৌঁছতেই আশুতোষ কলেজের ছাত্রের আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ার বাড়িতে নেমেছে শোকের ছায়া। চোখের জল বাঁধ নামছে না কারও। ওড়িশার কেওনঝড়ের ঝরনায় পড়ে গিয়ে নিখোঁজ হন দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ছাত্র […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় ‘বেআইনি’ বাড়ি ভাঙার কাজ শুরু হলো

হাওড়া, ২৫ নভেম্বর:- উচ্চ আদালতের নির্দেশে অবশেষে হাওড়ার লিলুয়ায় ‘বেআইনি’ বাড়ি ভাঙার কাজ শুরু করলো বালি পুরসভা। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আবাসিকদের বাইরে বের করেই চলছে ভাঙার কাজ। শুক্রবার ভাঙার নির্দেশ থাকলেও উচ্চ আদালতের নির্দেশিকা হাতে না পৌঁছানোয় ও আবাসিকদের বিক্ষোভে পিছু হাটতে হয়েছিল প্রশাসনকে। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ওই বাড়ির […]

এই মুহূর্তে জেলা

রিষরায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ভুয়ো সিআইডি।

হুগলি, ২৪ নভেম্বর:- গাড়ির সামনে লাগানো পুলিশ বোর্ড লাগিয়ে ঘোড়ার সময় আটক,তল্লাসীতে মেলে আগ্নেয়াস্ত্র কার্তুজ। হুগলিতে ভুয়ো আয়কর অফিসারের পর এবার ভুয়ো সিআইডি ধরা পড়ল। রিষড়ার ৩ নম্বর রেলগেটের সামনে থেকে ভুয়ো সিআইডির পরিচয় দেওয়া ছয়জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করার সময় তিন নম্বর রেলগেট এলাকায় একটি […]

এই মুহূর্তে জেলা

পুলিশের জালে চার নকল আয়কর অফিসার,আটক গাড়ি।

হুগলি, ২৪ নভেম্বর:- মঙ্গলবার রাতে শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে আয়কর অফিসার সেজে হানা দেয় কয়েকজন। দোকান থেকে সোনা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে দোকানদার ভাগবন্ত গেছ ওরফে অজয়কে গাড়িতে তুলে নিয়ে গিয়ে দিল্লী রোডে ছেড়ে দিয়ে চম্পট দেয়। ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রায় এবার ৬২টি পুজো কমিটি।

হুগলি, ২৩ নভেম্বর:- সকাল থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত চলছে জগদ্ধাত্রী নিরঞ্জন।চন্দননগর রানী ঘাটে নিরঞ্জন পর্বে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। ড্রোনে নজরদারীর পাশাপাশি জলপথে স্পিড বোট নিয়েও বিপর্যয় মোকাবিলা বাহিনী নজর রাখছে।ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হলে শুরু হবে শোভাযাত্রা। এবার ৬২ টি জগদ্ধাত্রী পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নিচ্ছে। চন্দননগরের আলোক সজ্জা জগৎ বিখ্যাত। […]