হুগলি, ৩০ নভেম্বর:- রাজ্য সরকারি কর্মচারী অবসর প্রাপ্ত কর্মচারীদের যৌথ মঞ্চের ২৪ ঘন্টা টানা গণ অবস্থান ধর্না হুগলি চুঁচুড়ায়। চুঁচুড়া ঘড়ির মোরে আজ বিকাল থেকে শুরু হয় অবস্থান। চলবে আগামী কাল দুপুর দুটো পর্যন্ত।রাজ্য কো-অর্ডিনেশান কমিটি, এবিটিএ, এবিপিটিএ, অশিক্ষক কর্মচারী সংগঠন, পলিটেকনিক শিক্ষক ও শিক্ষা কর্মি, ১২ জুলাই কমিটির মত বাম পন্থী সংগঠন গুলোর যৌথ […]
Author: khaborsojasaptaadmin
মন্ত্রীদের বেতন সংক্রান্ত একটি বিল গৃহীত হলো আজ বিধানসভায়।
কলকাতা, ৩০ নভেম্বর:- মন্ত্রীদের বেতন সংক্রান্ত একটি বিল আজ রাজ্য বিধান সভায় গৃহীত হয়। বিল টি নিয়ে আলোচনা শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বিধায়কদের মাইনের সঙ্গে সমতা রেখেই মন্ত্রীদের মাইনে বাড়ানো হচ্ছে। বিলটি আইনে পরিণত হলে পূর্ণমন্ত্রীরা পাবেন ১ লক্ষ ৫০ হাজার টাকা। অপর দিকে প্রতি মন্ত্রী দের বেতন বেড়ে হলো ১ লক্ষ ৪০ হাজার […]
দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা, বাদ গেল না বিধায়িকা অদিতি মুন্সিও।
কলকাতা, ৩০ নভেম্বর:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা। আজ সকাল সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা বিধান নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি জ্যাংড়াতে পৌঁছে যায় এবং সাড়ে নটা থেকে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালায়। পাশাপাশি তার বাগুইআটির জ্যাংড়া এলাকা বাড়ি থেকে […]
জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
কলকাতা, ৩০ নভেম্বর:- এবার জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ বুধবার ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভা হচ্ছিল৷ সেই সময় বিধানসভায় ধরনায় বসেন তৃণমূল বিধায়করা৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ এই ধরনার শেষ পর্যায়ে জাতীয় সঙ্গীত গাইবার নির্দেশ দেন নেত্রী৷ তাঁর নির্দেশ মেনে তৃণমূলের বিধায়করা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন৷ সেই সময় বিরোধী দলের বিধায়করা […]
শাসক-বিরোধী তরজায় আজও উত্তেজনার পরিবেশ বিধানসভায়।
কলকাতা, ৩০ নভেম্বর:- শাসক-বিরোধীর তরজায় বৃহস্পতিবারও উত্তেজনার পরিবেশ তৈরি হল বিধানসভায়। এদিন বিধানসভা শুরু হতেই বিজেপির তরফে বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, “জেলে থাকা অবস্থায় কীভাবে রাজ্যের মন্ত্রিসভায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক?” প্রশ্নকে ঘিরে তুমুল হইহট্টগোল শুরু হয় বিধানসভার অভ্যন্তরে। অবিলম্বে জ্যোতিপ্রিয়কে বরখাস্ত করতে হবে, এই দাবিতে এরপরই বিধানসভা ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। পরে শঙ্কর […]
প্রাণে রক্ষা পেলেন যাত্রী।
হাওড়া, ২৯ নভেম্বর:- আরপিএফের তৎপরতায় এবার প্রাণে বাঁচলেন এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে প্ল্যাটফর্মে পা পিছলে পড়ে যান ওই যাত্রী। সেই সময় প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ কর্মী এ কে বাউড়ি দৌড়ে গিয়ে ওই মহিলা যাত্রীকে বাঁচান। এরপর হাওড়া স্টেশনেই তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। তারপর পরবর্তী […]
বিধানসভার অধিবেশনে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ অধ্যক্ষের।
কলকাতা, ২৯ নভেম্বর:- হাজিরা সংক্রান্ত কঠোর নির্দেশিকার পরেও বিধানসভার অধিবেশনে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে আজ দেখা যায় আগে থেকে প্রশ্ন জমা দেওয়ার পরেও শাসক বিরোধী মিলিয়ে সাতজন প্রশ্নকর্তা অনুপস্থিত। সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষও সেই সময় অনুপস্থিত ছিলেন। যা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তীব্র […]
১৭ দিনের মাথায় মুক্তি, পুনর্জীবন পেয়েও বাড়ি না এসে কাজেই যোগ দিতে চায় পুড়শুড়ার জয়দেব।
হুগলি, ২৯ নভেম্বর:- উত্তরকাশির সুড়ঙ্গে ১৭ দিন ধরে আটকেছিল ছেলে। অবশেষে ১৭ দিনের মাথায় মুক্তি, তবে পুনরজ্জীবন পেয়েও এখন বাড়ি আসতে চায় না সে। কারণ কাজের যে বড় টান! ১৭ দিন ধরে আটকে থাকার পরেও কেবলমাত্র মোবাইলের ভিডিও কলেই মা এবং পরিবার-সহ আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেই আপাতত খুশি সে। পুনরায় সে তার কাজে যোগ দিতে […]
শাহের সফরের দিনেই বাংলার বকেয়া মেটানোর দাবিতে ধরনায় মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৯ নভেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের দিনেই একশো দিনের কাজে বাংলার বকেয়া মেটানোর দাবিতে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্না দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল ১০০ দিনের বকেয়া মেটানোর দাবি লেখা প্ল্যাকার্ডও। তাতে লেখা ছিল, ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে দিতে হবে।’ রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গেই ধর্নায় সামিল হয়েছিলেন পুর ও নগরোন্নয়ন […]
সভায় যোগ দিতে হাওড়া স্টেশনে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি।
হাওড়া, ২৯ নভেম্বর:- হাওড়া স্টেশনে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরুলিয়া থেকে স্পেশাল ট্রেনে আগত কর্মী সমর্থকদের সঙ্গে হাওড়া স্টেশনে এসে দেখা করেন তিনি। উপস্থিত রয়েছেন বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, বিজেপি নেতা প্রভাকর পন্ডিত সহ অন্যান্যরা। সুকান্ত মজুমদার বলেন, আজ ঐতিহাসিক সভা হতে চলেছে। এই সভা থেকে তৃণমূল সরকারের মৃত্যুঘন্টা বাজবে। […]











