এই মুহূর্তে কলকাতা

রাজ্যের বকেয়া নিয়ে বহু প্রতীক্ষিত বৈঠক আগামীকাল।

কলকাতা, ২২ জানুয়ারি:- ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীর দিনে বাংলার রাজ্যের বকেয়া নিয়ে বহু প্রতীক্ষিত বৈঠক। বিভিন্ন দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের আধিকারিকরা। রাজ্যের বকেয়া নিয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য দুই প্রশাসনের আধিকারিকদের মধ্যে বৈঠকের কথা বলেছিলেন প্রধানমন্ত্রীই। এবার সেই বৈঠকই […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে বাড়লো মহিলা ভোটারের সংখ্যা।

কলকাতা, ২২ জানুয়ারি:- রাজ্যে বাড়লো মহিলা ভোটারের সংখ্যা। সোমবার প্রকাশ পেল ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা। নতুন তালিকায় রাজ্যের মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো ৭,৫৮,৩৭,৭৭৮ জন। যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১,৩৩,৯৩৬ জন। ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা হলো ১৫,৩১,৯২৩ জন। নতুন ভোটারের মধ্যে ৫,৬৩,৫২১ জন পুরুষ, ৫,৭০,৩৪১ জন মহিলা ও ৭৪ জন তৃতীয় লিঙ্গের […]

এই মুহূর্তে জেলা

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন, বাঙালির কৃত্তিবাসী রামায়ণ কবে ফিরবে ফ্রান্স থেকে ?

নদীয়া, ২২ জানুয়ারি:- আজ মহাসমারোহে উদ্বোধন হতে চলেছে অযোধ্যায় রাম মন্দির। অথচ বাঙালি তথা নদীয়াবাসির আবেগ কবি কৃত্তিবাস রচিত রামায়ণের মূল পান্ডুলিপি আজও ফ্রান্সে। উপেক্ষা আর অবহেলায় লালিত কৃত্তিবাসী রামায়ণ রচয়িতার রচনাস্থল। ভারতবর্ষ স্বাধীনতা লাভের অনেক আগেই আমাদের গর্বের আবেগের কৃত্তিবাস ওঝার হাতে লেখা কৃত্তিবাসী রামায়ণ চলে গিয়েছিল ফরাসি ঔপনিবেশিকদের হাতে। ১৭৯৪ সালে ফ্রান্সের জাতীয় […]

এই মুহূর্তে জেলা

অযোধ্যায় যেতে না পেরে, বাড়িতেই চলছে গীতা পাঠ তিন বছরের ভ্রাজিষ্ণুর।

হুগলি, ২২ জানুয়ারি:- ব্যান্ডেল কাপাসডাঙা শিবতলা এলাকার বাসিন্দা দিলীপ ও কাকলি ভট্টাচার্য্যের তিন বছরের পুত্র ভ্রাজিষ্ণু। এই বয়সেই তার মুখস্থ গীতার বহু শ্লোক। আজ যখন অযোধ্যা নগরীতে রাম মন্দির উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক তখনই নিজের বাড়িতে বসে অনর্গল পাঠ করে চলেছেন গীতার শ্লোক।এই বয়সে যখন অনেক শিশু ঠিক করে কথা বলতে পারেনা, তখন […]

এই মুহূর্তে জেলা

দশ দিনে রামমন্দির তৈরি করে ফেললেন চুঁচুড়ার অজয়।

হুগলি, ২২ জানুয়ারি:- বহু প্রতীক্ষার পর অযোধ্যায় আজ উদ্বোধন হল রাম মন্দিরের। সেই মাহেন্দ্রক্ষনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। গোটা দেশেই রামের প্রতি মানুষের ভক্তি দেখা যাচ্ছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যেতে পারেননি অনেকেই। তবে টিভির পর্দায় সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন তারা। চুঁচুড়া পেয়াড়া বাগান জগন্নাথ বাড়ির পক্ষ থেকে শিল্পী অজয় প্রামানিককে রামমন্দর তৈরী করে দিতে বলা […]

এই মুহূর্তে জেলা

অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, হাওড়ায় দিনভর পূজা-পাঠ, হোম-যজ্ঞ।

হাওড়া, ২২ জানুয়ারি:- অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে হাওড়া সদর বিজেপি সাংগঠনিক জেলার মধ্য হাওড়া মন্ডল ২ এর তরফ থেকে সোমবার ২৪ নম্বর ওয়ার্ডে সোনারতরী ভবনের সামনে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান লাইভ জায়েন্ট স্ক্রিনিং-এর মাধ্যমে ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি এদিন রামপূজার আয়োজন করা হয় এবং পুজার প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হয়। এদিন […]

এই মুহূর্তে কলকাতা

সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগামীকাল।

কলকাতা, ২১ জানুয়ারি:- রাজ্যের সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী কাল। এদিন সকাল ১১ টা নাগাত এই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক, মহকুমা শাসক বা ERO কার্যালয়ে, প্রতিটি বুথ স্তরে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাইটে পাওয়া যাবে। এই […]

এই মুহূর্তে জেলা

পুজোকে দেখিয়ে ভোট চাওয়া, ভগবানকে ‘ইলেকশন এজেন্ট’ বানানো, বিজেপিকে কড়া বার্তা দেবাংশুর।

হাওড়া, ২১ জানুয়ারি:- “পুজোকে দেখিয়ে ভোট চাওয়া, ভগবানকে ‘ইলেকশন এজেন্ট’ বানানো, এটা ভগবানের জন্যও অসম্মানের”, হাওড়ায় বিজেপিকে কড়া আক্রমণ দেবাংশুর। রবিবার হাওড়ার ২৫নং ওয়ার্ডে এক রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। রামলালা’র মূর্তি প্রতিষ্ঠার দিন কলকাতায় সংহতি যাত্রা প্রসঙ্গে দেবাংশু […]

এই মুহূর্তে জেলা

শ্যামল বরণ রামের দেখা মেলে হুগলির গুপ্তিপাড়ায়।নিত্য পুজোতে হয় রামচন্দ্রের আরাধনা।

হুগলি, ২১ জানুয়ারি:- গুপ্তিপাড়ার রাম মন্দিরে অধিষ্ঠিত শ্রী রাম চন্দ্র সীতা ও লক্ষ্মণ।রামের গায়ের রঙ সবুজ হলেও সীতা আর লক্ষ্মণ এখানে অশতি পুষ্প রঙের। তাদের সামনে কালো রঙের হনুমান। নিম কাঠের তৈরী এই মূর্তি প্রতিষ্ঠা করেন রাজা হরিশচন্দ্র রায়। অষ্টাদশ শতকের শেষ দিকে গুপ্তিপাড়ায় বৃন্দাবন চন্দ্র জিউ মঠ তৈরী হয়। সেই মঠের চৌহদ্দিতে রয়েছে বৃন্দাবন […]

এই মুহূর্তে কলকাতা

সপ্তাহান্তে কোন আধিকারিক নিজের দপ্তরের এলাকা ছাড়তে পারবেন, না কড়া বার্তা নবান্নের।

কলকাতা‌, ২১ জানুয়ারি:- এবার থেকে আগাম না জানিয়ে সপ্তাহান্তে জেলা প্রশাসনের কোনও আধিকারিক নিজের দপ্তরের এলাকা ছাড়তে পারবেন না। শনিবার নবান্ন থেকে সব জেলা শাসকদের এই কড়া বার্তা দিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। এদিন থেকে রাজ্য সরকারের জন সংযোগ কর্মসূচী রাজ্যজুড়ে শুরু হয়েছে। এই কর্মসূচী নিয়ে কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জেলাশাসকদের […]