কলকাতা, ১ এপ্রিল:- এ বছর রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ৬ই মে থেকে। চলবে ২রা জুন পর্যন্ত। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লোকসভা ভোটের কারণে গরমের ছুটির আগেই বেশ কিছু স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে। ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট […]
Author: khaborsojasaptaadmin
চুঁচুড়ায় অপহরের চেষ্টার ঘটনায় দুষ্কৃতীরা এখনো অধরা, আহত ব্যবসায়ীকে দেখতে হসপিটালে বিধায়ক।
হুগলি, ১ এপ্রিল:- চুঁচুড়া পল্লীশ্রীর বাসিন্দা মৃনাল সাহার পোলবার সুগন্ধায় সুপারী প্রক্রিয়া করনের কারখানা রয়েছে। সেখান থেকে গতকাল তিনি বাড়ি ফিরছিলেন স্কুটার চালিয়ে। ব্যবসায়ীর অভিযোগ সুগন্ধার অমরপুরের কাছে তাকে আটকায় কয়েক জন বাইক আরোহী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তাদের বাইকে তোলার চেষ্টা করে। টানাটানির সময় রাস্তায় পরে গিয়ে পা ভাঙে ব্যবসায়ীর। তাকে ফেলে রেখে চম্পট […]
পরপর মন্দিরে চুরি জগৎবল্লভপুরে, চাঞ্চল্য।
হাওড়া, ১ এপ্রিল:- ফের পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে। রবিবার রাতে জগৎবল্লভপুরের বাদেবেলিয়া মহিষগোট এলাকায় দুটি মন্দির ও একটি গোডাউন ভেঙে চুরি হয় লক্ষাধিক টাকার সরঞ্জাম, সোনার গহনা ও নগদ টাকাপয়সা। পরপর চুরির ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। সোমবার সকালে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
দিনেদুপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ চুঁচুড়ায়।
হুগলি, ৩১ মার্চ:- দিনেদুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর সাতান্নর মৃণালের সুপারি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি মোটর স্কুটি অথবা নিজের চারচাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এ দিন দুপুর একটার পর কারখানা থেকে […]
১৯শে এপ্রিল থেকে ১জুন বুথ ফেরত ভোটের সমীক্ষা করা যাবেনা।
কলকাতা, ৩১ মার্চ:- নির্বাচন কমিশন ভোটগ্রহণ চলাকালীন বুথফেরত সমীক্ষার ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কমিশন জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা বা কোনও রকম ভোট সমীক্ষাই প্রকাশ করা যাবে না। ১ জুন ভোটগ্রহণ শেষ হচ্ছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার পর সমীক্ষার ফল প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যম। ভোটগ্রহণের পরে […]
কৃষ্ণনগরের জনসভায় বিজেপি প্রার্থী ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল নেত্রীর।
নদীয়া, ৩১ মার্চ:- সিরাজদৌলার বিরুদ্ধে লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাকে শেষ করার জন্য, সেই নামটাকে নিয়ে আসছেন। মোদি বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা শুরু করলেন। এদিন নদীয়ার ধুবুলিয়ায় স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করেন […]
জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান সিঙ্গুরে।
হুগলি, ৩১ মার্চ:- এবার সিঙ্গুরে জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান। আজ সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপি তরফে আয়োজিত “যোগদান মেলা” কর্মসূচিতে হুগলী লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃনমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ২বারের তৃনমূল সভাপতি প্রতিমা দাস, বারুইপাড়া পলতাগড় এলাকার তৃনমূল কংগ্ৰেস কর্মী […]
প্রার্থী হয়েই বরানগর বিধানসভায় সায়ন্তিকা ব্যানার্জি।
কলকাতা, ৩০ মার্চ:- গতকাল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তরফ থেকে বরানগর বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর নাম ঘোষণা করা হয়। প্রার্থীর নাম ঘোষণা করার পর আজ প্রথম বরানগর বিধানসভায় আসলেন সায়ন্তিকা ব্যানার্জি। বরানগর বিধানসভার টপিন রোড সংলগ্ন সেবা সংঘ ক্লাবে বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও ওয়ার্ড প্রেসিডেন্ট দের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন প্রার্থী সায়ন্তিকা […]
আগামীকাল কৃষ্ণনগর কেন্দ্র থেকেই প্রচার শুরু মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ মার্চ:- অসুস্থতা কাটিয়ে তৃনমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ফের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন। ওই দিন তিনি প্রচার করবেন কৃষ্ণনগর কেন্দ্রে। এর পরে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর লাগাতার প্রচার কর্মসূচি রয়েছে। কৃষ্ণনগরের সভা ছাড়াও পরের পাঁচ দিনে তাঁর আটটি সভা রয়েছে বলে তৃণমুল কংগ্রেস সূত্রে জানা গেছে। ৪ […]
ওয়াশিং পাউডার ভাজপা, হ্যায় প্রফুল্ল, হ্যায় গদ্দার।
কলকাতা, ৩০ মার্চ:- ওয়াশিং মেশিনে ঢাকা তুলে ছোট্ট প্রশ্ন… হ্যায় প্রফুল্ল, হ্যায় গদ্দার! হিমন্ত, নারায়ন, অজিত পাওয়ার… হাউ আর ইউ? তৃণমূলের সাংবাদিক সম্মেলনে চমক। ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। একেবারে ওয়াশিং মেশিন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার পর দেশের রাজনৈতিক ইতিহাসে সিবিআই-ইডি-আইটি-এনআইএ-র অপব্যবহারে সর্বকালীন […]











