এই মুহূর্তে জেলা

হাওড়ায় জুটমিলে শ্রমিক বিক্ষোভ।

হাওড়া, ৩ এপ্রিল:- দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে হাওড়ায় দাসনগরের ভারত জুটমিলে শ্রমিক বিক্ষোভ। কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। খবর পেয়ে মিলে এসে পৌঁছায় দাসনগর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথেও শ্রমিকদের বচসা শুরু হয়। শ্রমিকদের সাত মাসের বেতন-সহ প্রভিডেন্ট ফান্ড এর টাকা না মেলায় চলছে বিক্ষোভ।

এই মুহূর্তে জেলা

গার্ডেনরিচের ছায়া চুঁচুড়ায়।

হুগলি, ৩ এপ্রিল:- চুঁচুড়া খাদিনার মোড়ে গার্ডেন রিচের ছায়া। বহুতল তৈরীর জন্য জেসিবি নামিয়ে মাটি খোঁড়া চলছিল। গভীর গর্ত করে মাটি কাটায় দুই পাশে ধস। ফাটল দেখা দিয়েছে পাশের একটি দোতলা বাড়িতে।আতঙ্কিত বাসিন্দারা। ঘটনা স্থলে বিধায়ক, পুলিশ, পুরসভার প্রতিনিধিরা। নির্মানকর্মি প্রমোটারের লোকজন পলাতক। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগণার প্রমোটার অনিমেষ দাস চুঁচুড়া খাদিনার […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় জোড়া অগ্নিকাণ্ড।

হাওড়া, ২ এপ্রিল:- মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ায় ভট্ট মীরপাড়ায় একটি রবার ফ্যাক্টরিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লিলুয়ার আনন্দনগর ঝাউতলায়। সেখানে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে।

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরে।

হুগলি, ২ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে সবুজ আবির মেখে উল্লাস সিঙ্গুরের লক্ষ্মীশ্রীরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীভান্ডারের টাকা দ্বিগুন হওয়ায় খুশি সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামের মহিলারা। মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস, ভারসা ছিল। আর সেটাই বাস্তবায়িত হয়েছে। খেলা হবে গান বাজিয়ে গ্রামের মহিলারা লক্ষীর ঘট নিয়ে উল্লাসে মেতে উঠেছে। এবারের ভোটে খেলা হবে বলে দাবি লক্ষীশ্রীদের।

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের ডিসি সৌম্য রায়কে সরানো হলো।

কলকাতা, ২ এপ্রিল:- বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ৷ কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিমের (সাউথ-ওয়স্ট) ডিসি আইপিএস সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরানো হল৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তাঁর স্বামী সৌম্য রায় আইপিএস অফিসার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে লাভলী মৈত্রের নাম ঘোষণা […]

এই মুহূর্তে কলকাতা

এরাজ্যের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাক বিভাগ।

কলকাতা, ২ এপ্রিল:- ডাক বিভাগ এরাজ্যের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে। এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দফতর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। অনলাইনেই গ্রাহকরা এতে অংশ। ডাক বিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে জমা থাকা অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

দুষ্কৃতিদের তোল্লাই দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়! নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের।

হুগলি, ২ এপ্রিল:- বিজেপি কর্মিদের মারধোরের অভিযোগে পদক্ষেপ না নেওয়ায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে গত ২৯ মার্চ ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভে ব্যান্ডেলের দুষ্কৃতি সঞ্জয় পাশোয়ান ওরফে লালা মা জশোয়া দেবী ছিলেন বলে অভিযোগ তৃনমূল বিধায়ক অসিত মজুমদারের। অসিত মজুমদার মুখ্য নির্বাচনী আধিকারীক রাজীব কুমারকে মেলের […]

এই মুহূর্তে জেলা

জলের দাবিতে অবরোধ হাওড়ায়।

হাওড়া, ২ এপ্রিল:- গরম পড়তেই জলের হাহাকার হাওড়া পুর এলাকায়। এর জেরে মঙ্গলবার সকালে মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডে কালী কুন্ডু লেন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিশেষত মহিলারা এদিন পথে নামেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরম পড়তেই জল সঙ্কট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়। সামান্য জল যেটুকু সময়ে আসে তাতেও […]

এই মুহূর্তে জেলা

শান্তিপূর্ণ ভোটের বার্তায় শ্রীরামপুরের পথে বাউল শিল্পী স্বপন।

হুগলি, ২ এপ্রিল:- বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতোই লোকসভা ভোট যুদ্ধের অবহে বাংলা। সেই ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সচেতনার বার্তায় পথে নামলো বাউল শিল্পী স্বপন দত্ত। পূর্ব বর্ধমানের বাসিন্দা স্বপন বাবু সারা বছর সমাজ সচেতন মূলক বার্তায় কাজ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে। একইভাবে মঙ্গলবার শ্রীরামপুরের স্টেশন চত্বরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিতে […]

এই মুহূর্তে জেলা

কল্যাণী এইমসে চাকরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চার।

হুগলি, ২ এপ্রিল:- কল্যাণী এইমসে চাকরী দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার চারজন অভিযুক্ত। হুগলী গ্রামীণ পুলিশের হরিপাল থানার পুলিশ গ্রেফতার করেন। এই মধ্যে রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার, মেদিনীপুর জেলার, নদীয়া জেলার সহ অন্যান্য জেলার। এদের মধ্যে একজন চন্দননগর জেলে রয়েছেন অপর তিনজন অভিযুক্তেরা সাতদিনের হরিপাল থানার পুলিশ হেফাজতে ছিল। এই তিনজন অভিযুক্ত কে […]