এই মুহূর্তে কলকাতা

করোনার মধ্যেও জনসংযোগ রাখতে নতুন পদ্ধতিতে কর্মসূচী করবে বিজেপি।

  প্রদীপ সাঁতরা, ৩১ মার্চ:-  টেলিকম শিল্পকে কাজে লাগিয়ে দলের কর্মসূচী পালন করবে রাজ্য বিজেপি। করোনার সময় জনসংযোগকে কখনই নষ্ট করতে দিতে চান না রাজ্য বিজেপির নেতারা। তাই মোবাইলের মাধ্যমে লকডাউনে জনসংযোগের পাশাপাশি সমাজসেবা করতে চান বিজেপি নেতারা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ জমা দেবার জন্য রাজ্য নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি […]

এই মুহূর্তে জেলা

গরিব মানুষের পাশে দাঁড়ালো ডানকুনির বিজেপি কিষান মোর্চা।

চিরঞ্জিত ঘোষ, ৩১ মার্চ:-  বিজেপি র কিষান মোর্চার পক্ষ থেকে এদিন সকালে হুগলির ডানকুনির ১৩ ও ৯ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের মধ্যে আলু , তেল , ডাল , সোয়াবিন , নুন এর প্যাকেট বিলি করা হল। ডানকুনি বিজেপির কিষান মোর্চার সভাপতি প্রবীর ভান্ডারী বলেন দেশে করোনার মতো ব্যাধি ছড়িয়ে পড়েছে। এদের হাত থেকে বাঁচতে জনসাধারণ […]

এই মুহূর্তে কলকাতা

লকডাউনের মধ্যে কলকতা শহর পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা

  প্রদীপ সাঁতরা ,৩০ মার্চ:- লকডাউনে শহরের অবস্থা দেখতে পথে নামলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। মঙ্গলবার তিনি দক্ষিণ কলকাতার জনবহুল জায়গা গড়িয়াহাট মোড়ে আসেন। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে প্রথম কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষ লকডাউন সম্পর্কে সচেতন হচ্ছেন। সাধারন মানুষ সরকারের ডাকা সাড়া দিয়েছেন বলে জানান […]

এই মুহূর্তে জেলা

লকডাউন এর নবম দিনেও উত্তরপাড়ার ইসলোকের সেবামূলক কাজকর্ম অব্যাহত।

  প্রদীপ সাঁতরে ,৩০ মার্চ:-  চারিদিকে চলছে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে লক ডাউন। আর এই লক ডাউনের সময়ে সাধারণের পাশে যেমন রয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার, তেমনি সাধারণ বিশেষ করে গরীব ও প্রান্তিক মানুষদের পাশে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবী সংগঠন। এমনই এক সংগঠন উত্তরপাড়ার ইন্টারন্যাশনাল সোসাইটি […]

এই মুহূর্তে জেলা

লক ডাউনের জেরে একের পর এক পুজো বাতিল হতেই ঘুম উড়ছে মৃতশিল্পীদের।

হুগলি ,৩১ মার্চ:- লক ডাউনের জেরে একের পর এক বাসন্তী,ভবানী,অন্নপূর্ণা ও মহাবীরের পুজো বাতিল হতেই ঘুম উড়ছে মৃতশিল্পীদের।প্রতিমা তৈরির বরাত দিয়েও শেষ মূহুর্তে পুজো উদ্যোক্তারা পুজো বাতিল করায় কয়েক লক্ষ টাকা লোকসান হবে বলে জানিয়েছেন মৃতশিল্পীরা। শ্রীরামপুরের চাতরা কুমোড় পাড়ায় প্রায় পঞ্চাশটি পরিবার মাটির প্রতিমা তৈরি করেন। শিল্পীরা জানিয়েছেন চৈত্র মাসে অন্নপূর্ণা, বাসন্তী ,ভবানী ও […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে মৃত বেড়ে ৩, আক্রান্ত ২৬

হাওড়া,৩১ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু। মধ্যবয়স্কা ওই মহিলা গত রবিবার থেকে ভর্তি ছিলেন হাওড়া জেলা হাসপাতালে। গতকাল রাতে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, ফাইনাল রিপোর্ট এখনও আসেনি। এসএসকেএম সূত্র মারফত জানা গেছে ওনার রিপোর্ট পজিটিভ। তিনি আলিপুরদুয়ার থেকে ট্রেনে ফিরেছিলেন। তবে ওনার কোনও ইন্টারন্যাশনাল ট্র‍্যাভেল হিস্ট্রি ছিল না। জ্বর, সর্দি, কাশি, […]

জেলা এই মুহূর্তে

করোনার জেরে কোন্নগর এ কর্মহীন মানুষের জন্য চাল,ডাল, পিঁয়াজ,তেল,মাছ,মাংস নিয়ে হাজির সমাজসেবী শুভায়ুন।

  হুগলি ,৩১ মার্চ:- করোনা ভাইরাসের ধাক্কায় দেশ জুড়ে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা।তাই দেখে ঘরে না বসে এগিয়ে এলেন কোন্নগরের বিশিষ্ট সংগীত শিল্পী তথা সমাজসেবী শুভায়ুন চক্রবর্তী।রাজ্যে সরকার থেকে শুরু করে এলাকার ছোটখাটো ক্লাব সবাই এগিয়ে এসে কেউ চাল,ডাল তো কেউ আলু,পিঁয়াজ হাতে তুলে দিচ্ছে কর্মহীন মানুষ গুলোর মধ্যে।আজ কোন্নগড়ে একশোটি পরিবারের […]

এই মুহূর্তে জেলা

শাসন যে করে , সোহাগও সে করে। প্রবাদ বাক্যটি প্রমান করলেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা।

হুগলি , ৩০ মার্চ:- শাসন যে করে, সোহাগও সে করে। এই প্রবাদ বাক্যটি প্রমান করলেন সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুঁখা। গত কয়েকদিন ধরে লক ডাউন চলছে দেশজুড়ে। বন্ধ ট্রেন চলাচল। ফলে চরম বিপাকে কিডনির সমস্যায় আক্রান্ত সিঙ্গুর থানার বাসুবাটি এলাকার বাসিন্দা জামিনি রঞ্জন দাস কোলকাতায় যেতে পারছিলেন না ডায়োলসিস করাতে। এরপর সিঙ্গুর থানার শরণাপন্ন […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে এই সন্দেহে সুস্থ রুগীরাও থাকবেন নার্সিং হোমের বেডে।

  সুদীপ দাস ,৩০ মার্চ:- শেওড়াফুলির বাসিন্দার  করোনা সংক্রমণ ধরা পড়েছে সেই ব্যাক্তিটি গত 24/03/2020 থেকে 29/03/2020 পর্যন্ত চন্দননগর ইউনাইটেড নার্সিংহোমে জ্বর নিয়ে ভর্তি ছিল। এবং অনেক ডাক্তার , নার্স , আয়া এবং রোগীর বাড়ির আত্মীয় পরিজন সহ একাধিক ব্যক্তি রোগীর সংস্পর্শে আসে। সেহেতু তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করাই যায়। তাই রবিবার […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলাশাসক দপ্তর জীবানু মুক্তের কাজ শুরু করলেন বিধায়ক অসিত মজুমদার।

সুদীপ দাস ,৩০ মার্চ:- করোনার প্রকোপ ঠেকাতে দিকে দিকে জীবাণু মুক্তের কাজ শুরু করেছে অগ্নি নির্বাপন দপ্তর। আজ হুগলি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে হুগলির জেলাশাসক দপ্তরে জীবানু মুক্তের কাজ শুরু হয়। এদিন দপ্তর সংলগ্ন এলাকা ওয়াটার মিস্ট সিস্টেম মেশিনের সাহায্যে জল, ফিনাইল ও ব্লিচিংয়ের মিশ্রন ঘটিয়ে স্প্রে করা হয়। ডিএম অফিস থেকে বেড়িয়ে দমকল […]