হাওড়া,১ এপ্রিল:- করোনা থেকে বাঁচতে লকডাউনের ফলে দোকান-হোটেল সব বন্ধ থাকায় অনেক মানুষেরই খাওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সারা দেশ জুড়ে এবার রান্না করা খাবার বিতরণের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের কলকাতার বালিগঞ্জ শাখার পাশাপাশি দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যে ভারত সেবাশ্রম সংঘের যে শাখা রয়েছে সেখানে সাধারণ মানুষ, ফুটপাথবাসী থেকে আটকে পড়া পর্যটক ও রোগীদের তিনবেলা রান্না করা খাবার, প্রয়োজনীয় মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন রাজ্যে যে সমস্ত শাখা রয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও মানুষ অভুক্ত না থাকেন এবং কোনও পর্যটক বা চিকিৎসা করতে আসা মানুষ আটকে গেলে তাদের থাকা খাওয়ার যেন ব্যবস্থা করা হয়। প্রয়োজনে তাদের টাকা ফুরিয়ে গেলে সংঘের পক্ষ থেকে টাকা দিয়েও তাদের সহযোগিতা করা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের দিল্লি শাখার প্রধান স্বামী আত্মজ্ঞানানন্দের ব্যাবস্হাপনায় দিল্লির প্রাচীন হনুমান মন্দির, বাবা খরগসিং মার্গ ,করোলবাগ, ময়ুরবিহার,বাদলি, ওয়াজিরপুর সহ বিভিন্ন জায়গায় করোনার পরিস্থিতির জেরে কর্মহীন ব্যাক্তিদের প্রতিদিন রান্না করা খাবার দেওয়া হচ্ছে। খিচুড়ি ছাড়াও প্রতিদিন প্রায় ২ হাজার লোককে রুটি, তরকারি দেওয়া হচ্ছে।
Related Articles
চাঁপদানিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনার সামগ্রী প্রদান পৌরপ্রধানের।
প্রদীপ বসু, ১৭ ফেব্রুয়ারি:- চাপদানি পৌরসভার ১৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর সুরজ গুপ্তের প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট এনকারেজমেন্ট প্রোগ্রাম ২০২৩.পৌরসভার প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশুনা সামগ্রি দেওয়া হয়। এছাড়া তাদের কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং ভালো রেজাল্ট করতে হলে কিভাবে তৈরি হতে হবে সে সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি এর আগে […]
পঞ্চদশ অর্থ কমিশনের নির্দেশে স্বাস্থ্য খাতে পরিকাঠামোর জন্য ৫৬৯ কোটি টাকা মঞ্জুর।
কলকাতা, ৬ নভেম্বর:- করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ ক্রমে রাজ্য সরকারকে বিপুল অর্থ মঞ্জুর করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, পঞ্চদশ অর্থ কমিশনের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য খাতে পরিকাঠামোর মেরামতির জন্য তিন বছরের জন্য প্রায় ৫৬৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। একেবারে প্রাথমিক স্তরে […]
ভয়াবহ রেল দুর্ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত এরাজ্যে ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে।
কলকাতা, ৩ মে:- ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত এ রাজ্যের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪৪ জন আহত। বাংলার ২৫ জন বাসিন্দা ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ জন আহতকে রাজ্যে ফিরিয়ে এনে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জোর কদমে। ত্রাণ এবং উদ্ধারকার্যে সহযোগিতা […]











