চিরঞ্জিত ঘোষ, ১ এপ্রিল:- করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা । এদিন পুরসভার উদ্যোগে এলাকার সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং জনবহুল জায়গাগুলোয় স্যানিটেশনের কাজ চলে। ফায়ার ব্রিগেডের সাহায্যে এদিন ডানকুনি থানা ,ডানকুনি পুরসভা ছাড়াও বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টার এবং বাজারগুলিতে জীবাণুমুক্ত করার কাজ হয় । জীবাণুনাশক কেমিক্যালের সঙ্গে জল মিশিয়ে চারিদিক ধোয়া হয়। এই কাজের পরিচালনা করেন ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার । তিনি জানান যেভাবে এই করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ছে তা থেকে আমাদের পৌরসভা এলাকার সমস্ত মানুষকে সুস্থ রাখতেই সানিটাইজ করা হচ্ছে। আমরা ঠিক করেছি পুরো ডানকুনি পুরসভার প্রত্যেকটি এলাকায় স্যানিটেশনের কাজ করবো । আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি , অনুরোধ করছি আপনারা এই ভয়াবহতা উপলব্ধি করে এর থেকে সাবধান থাকবেন এবং সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ দেয়া হচ্ছে সেই নির্দেশ আপনারা অক্ষরে অক্ষরে পালন করুন। তাহলেই আমরা এই ভয়ঙ্কর ব্যাধি থেকে মুক্তি পাব।
Related Articles
হুগলিতে আদি নব্যের দ্বন্ধে জেরবার বিজেপি।
হুগলি , ৪ মার্চ:- আদি নব্যের দ্বন্ধে জেরবার বিজেপি। কে পাবে, কে পাবেনা তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে প্রার্থী পদ পাওয়ার দৌড়ে এগিয়ে যাওয়ার অভিনব কায়দা বিজেপি নেতার। চুঁচুড়া চন্দননগরের পর এবার পাণ্ডুয়ায়। এখানে অবশ্য শুধু পোস্টারে থেমে থাকেনি, বিজেপি নেতার সমর্থনে এবার বড় বড় ফ্লেক্স ছেপে ভরে দেওয়া হয়েছে গোটা এলাকা। বিজেপির প্রার্থী […]
কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য চলছে ভোটগ্রহণ।
কলকাতা, ১৭ অক্টোবর:- কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। প্রদেশ কংগ্রেস কমিটির প্রায় সাড়ে পাঁচশ সদস্য সভাপতি নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এআইসিসি-র তিন সদস্যের প্রতিনিধি দল গতকালই কলকাতা এসেছেন। পঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতা […]
ইতিহাস বারবার ঘুরেফিরে আসে , ভবানীপুরে যেকোনো কিছু ঘটতে পারে – দিলীপ ঘোষ।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- আজ সকালবেলা ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে আবারও তৃণমূল সরকারকে এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই ডেকে পাঠিয়েছে সেই কথার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানিয়েছেন যান গিয়ে দেখে আসুন সিবিআইয়ের গরম চা খেতে কেমন। অন্যদিকে ভবানীপুরে উলট পুরাণ ঘটতে পারে কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ […]










