তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার মতো ভয়াল মারণ ব্যাধি । মানুষ সম্পূর্ণ দিশেহারা । এই অবস্থায় সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলো এই কাজে ব্রতী হয়েছে রিষড়ার বিভিন্ন সংগঠনগুলি। ইতিমধ্য রিষড়া বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে প্রতিদিন ৭০ জন মানুষকে দুপুরের খাবারের বন্দোবস্ত করেছে। এছাড়াও তারা ইতিমধ্যে ৫০ টি পরিবারকে চাল ডাল আলু সহ অন্যান্য খাদ্য বস্তু দিয়েছেন । আরেক সংগঠন প্রয়াস তারাও চল্লিশটি পরিবারকে দিয়েছেন । স্থানীয় বলাকা স্পোটিং ক্লাব তারাও এই বিপদের দিনে সাধারণ মানুষের পাশে এগিয়ে এসেছেন । বেশ কিছু পরিবারকে তারা সাধ্যমত সাহায্য করেছেন । স্থানীয় সম্পূরক সংগঠনের পক্ষ থেকে দীপঙ্কর সরকার জানান মানুষ মানুষের জন্য এই কথাটা আমাদের সবার মনে রাখতে হবে । এখানে জাতপাত ধর্ম রাজনীতি কিছু দেখলে চলবে না। যখন বিপর্যয় নেমে এসেছে তখন বিপর্যয় কিভাবে মোকাবিলা করতে হবে তা আমাদের চিন্তা করতে হবে ।এখানে রাজনীতিরকোনো স্থান নেই । শুধুমাত্র রাজনৈতিক দলগুলি এগিয়ে আসবে তা নয়। সঙ্গে সঙ্গে অন্যান্য সকল শ্রেণীর মানুষকে এবং সমাজের নানা সংগঠনগুলিকে এই কাজে ব্রতী হতে হবে তা আমাদের রিষড়ার সংগঠনগুলির নিরলস ভাবে চেষ্টা করে চলেছেন।
Related Articles
কৃষিবিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কংগ্রেস ও সিপিএমের সিঙ্গুরে।
হুগলি , ২৫ সেপ্টেম্বর:- কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে সিঙ্গুর থানার রতনপুর এলাকায় ২ নং জাতীয় সড়ক দূর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করে হুগলি জেলার বামফ্রন্টের কৃষক সভা ও জাতীয় কংগ্রেস পক্ষ থেকে। রাস্তার উপর কৃষি বিল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। একঘন্টা অবরোধের জেরে রাস্তায় জানযট তৈরি হয়। যেভাবে পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম দিন দিন বেড়ে চলেছে […]
বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ আনা হল রাজ্য বিধানসভায়।
কলকাতা, ৩১ মার্চ:- অধ্যক্ষের অনুমতি ছাড়া অধিবেশন কক্ষের ভিতরের ছবি নেট মাধ্যম মারফত বাইরে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ আনা হল রাজ্য বিধানসভায়। বিধানসভার নিয়ম-রীতি অমান্য করার অভিযোগে অমিতের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দেশের সংসদের উভয় কক্ষ এবং রাজ্যগুলির বিধানসভা ও বিধানপরিষদের […]
করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত।
হাওড়া , ১৪ জুলাই:- করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় দিল্লির মতো ‘ইভেন অড সিস্টেমে’ দোকান বাজার খোলার সিদ্ধান্ত নিল প্রশাসন। এই পদ্ধতি শুরুর আগে মঙ্গলবার সকালে হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরনিগমের যৌথ উদ্যোগে মালিপাঁচঘড়া থানা এলাকার হরগঞ্জ বাজার জীবাণুমুক্তকরণ করা হয়। পুরনিগম ও পুলিশের আধিকারিক, ব্যবসায়ী সমিতির কর্মকর্তা, প্রাক্তন পুরপিতার উপস্থিতিতে এদিন […]







