তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- আজ থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা পূজা । অতি প্রাচীনকাল থেকে বাংলার ঘরে ঘরে হয়ে আসছে মা অন্নপূর্ণার আরাধনা । এবছর কিন্তু অন্নপূর্ণা পূজার ছবিটা একটু অন্যরকম। এই ছবির প্রধান বৈশিষ্ট্য হলো পুজোর দিনগুলিতে প্রতিদিন দর্শনার্থী ও ভক্তদের দেওয়া হয় মা অন্নপূর্ণার প্রসাদ । কিন্তু এবছর করোনার আতঙ্কে মানুষ দিশেহারা । যার ফলে অধিকাংশ বাড়িতে এবছর অনুষ্ঠান হচ্ছে নমোনমো করে। কেবলমাত্র ঘট পুজো করে মায়ের আরাধনা সারছেন ভক্তরা। শেওরাফুলির ১০ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুবীর ঘোষের বাড়িতে প্রতিবছর মায়ের আরাধনা হয় । কিন্তু এ বছর মায়ের পুজো সারা হচ্ছে নমো নমো করে । যার ফলে মন খারাপ ঘোষ পরিবারের ছোট থেকে বড় সবার। সুবীর ঘোষ জানালেন আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এবছর অনাড়ম্বরভাবে পুজো করছি। কারন আমরা সবাই জানি যে ভাবে করোনা থাবা বসিয়েছে , মানুষের উপস্থিতি বিপদ ডেকে আনবে। যার জন্যেই এবছর অত্যন্ত অনাড়ম্বর ভাবে আমাদের বাড়িতে পুজো হচ্ছে।
Related Articles
রেল দুর্ঘটনায় মৃত ও গুরুতর আহতদের ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ জুন:- ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত এবং গুরুতর আহত হয়ে যাদের অঙ্গহানি হয়েছে রাজ্য সরকার ক্ষতিপূরণের পাশাপাশি তাঁদের পরিবারের একজনকে চাকরি দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এ কথা ঘোষণা করেছেন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ওড়িশা থেকে আসা এরাজ্যের চার যাত্রীর মৃতদেহ আজ সড়কপথে কলকাতায় নিয়ে আসার সময় নবান্নের কাছে তাঁদের শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। […]
পুজোর মধ্যে আজ সপ্তমীতে শহরে জেপি নাড্ডা। এলেন বেলুড় মঠেও।
হাওড়া, ১০ অক্টোবর:- বেলুড় মঠে দূর্গাপ্রতিমা দর্শন করতে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাহুল সিনহা। বেলুড় মঠের তরফ থেকে প্রসাদী ফুল এবং মায়ের কাপড় উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বেশ কিছু সময় অতিবাহিত করে জেপি নাড্ডা মঠ থেকে তাঁর […]
পরিকল্পনাতেই বাজিমাত করল কামারহাটি পৌরসভা।
ঋসভ,২৪ মে:- দুর্যোগ নিয়ে পূর্ব ভাবনা,বিপর্যয়ের ক্ষতি আচঁ করে পৌরসভার প্রস্তুতি, বিপর্যয় শেষে সময় নষ্ট না করে রাস্তায় নামা, এই তিন মন্ত্রেই আমফান পরবর্তী সময়ে সফল কামারহাটি পৌরসভা।গত বুধবার আমফান ঝরে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয় গোটা বাংলা।ঝড় পরবর্তী সময়ে প্রায় ৫ দিন কেটে গেলেও এখনো অন্ধকারে তিলোত্তমা কলকাতা।পার্শ্ববর্তী পুরসভা অঞ্চলে ক্রমাগত জল,বিদ্যুৎ না থাকায় বিক্ষোভ […]








