কলকাতা , ৯ সেপ্টেম্বর:- কর্ম সংস্থানের সুযোগ ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্যে এবার রাজ্য সরকার বিভিন্ন জেলায় আরো ১০০ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক গঠনের উদ্যোগ নিয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান বর্তমানে রাজ্যে ১৪ টি এ ধরনের শিল্প পার্ক রয়েছে। ক্ষুদ্র […]
Author: khaborsojasaptaadmin
পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে সন্দেশ ঝিঙ্গান।
স্পোর্টস ডেস্ক , ৯ সেপ্টেম্বর:- মে মাসে কেরালা ব্লাস্টার্সের সাথে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলে সন্দেশ ঝিঙ্গানের পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনার শেষ ছিলো না। মাঝে শোনা যাচ্ছিলো সন্দেশ এটিকে মোহনবাগানে পাকা হয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে শোনা যায় এই তারকা ডিফেন্ডারের আর্থিক দাবি শুনে নাকি পিছিয়ে এসেছে এটিকে মোহনবাগান। এই সুযোগটা […]
আইপিএল এর সুরক্ষা খতিয়ে দেখতে দুবাই উড়ে গেলেন মহারাজ ।
স্পোর্টস ডেস্ক , ৯ সেপ্টেম্বর:- আর কয়েক দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। কড়া বায়ো-বাবলের মধ্যে থাকতে হচ্ছে দলগুলিকে। সুরক্ষার কোনও খামতি রাখেনি বিসিসিআই। কিন্তু তাও পুরো পরিস্থিতি সরেজমিনে দেখতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাই বুধবার দুবাই উড়ে গেলেন তিনি। বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, ইন্ডিগোর […]
রাজ্যের ‘সবুজসাথী’ সেরার শিরোপা পেয়েছে প্রশাসনিক সূত্রে খবর।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প এবং উৎকর্ষ বাংলা প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নানা জনপরিষেবামূলক প্রকল্প নিয়ে রাষ্ট্রপুঞ্জ অধীনস্থ সংস্থা World Summit on the Information and Society বা WSIS এক প্রতিযোগিতার আয়োজন করেছিল যেখানে ১৬২ টি দেশের ১ হাজার ৬০০ টি প্রকল্প অংশ নেয়। সেই প্রকল্পগুলির মধ্যে এ রাজ্যের […]
জাতীয় শিক্ষানীতি এবং কোভিড নিয়ে প্রস্তাব আনতে চাইলেও তা খারিজ করে দেওয়ায় সমালোচনা বিরোধীদের।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- জাতীয় শিক্ষানীতি এবং কোভিড নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চাইলেও তা খারিজ করে দেওয়ায় বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দল রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে। আজ বিধানসভায় এক যৌথ সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন জনস্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি এবং করনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যৌথভাবে অধিবেশনে একটি প্রস্তাব […]
কোভিড অতিমারির আবহে আজ মাত্র কয়েক ঘন্টা নিয়ম রক্ষার অধিবেশন চলল বিধানসভায়।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- কোভিড অতিমারির আবহে আজ মাত্র কয়েক ঘন্টা নিয়ম রক্ষার অধিবেশন চলল বিধানসভায়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আজ একদিনের জন্য রাজ্য বিধানসভার অধিবেশন বসেছিল। অধিবেশনের শুরুতে কয়েকটি দপ্তরের অডিট রিপোর্ট পেশ করা হয়। পরে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বিধায়ক সমরেশ দাস, বাদল জমাদার সহ ১৯ জন এবং লাদাখের গালওয়ান উপত্যকায় নিহত ভারতীয় […]
বিধায়ক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে এবার বিধানসভায় সরব হলো বিজেপি।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- দলের বিধায়ক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে এবার বিধানসভায় সরব হলো বিজেপি। উত্তর দিনাজপুরের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় বিজেপি আবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। হেমতাবাদের এই বিধায়ককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি পরিষদের সদস্যরা আজ বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। উল্লেখ্য গত […]
লিলুয়ায় ভস্মীভূত রবার কারখানা।
হাওড়া , ৯ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়া গোসালায় এন এস রোডের একটি রবার কারখানা ও গোডাউনে বুধবার সকালে ভয়াবহ আগুন লাগে। একটি পাম্প সহ দমকলের মোট ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, এসডি রবার কনসার্ন নামের ওই কারখানায় ৮টায় সকালের ডিউটি […]
একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ , বিক্ষোভ গ্ৰামবাসীদের।
হুগলি , ৯ সেপ্টেম্বর:- একশো দিনের কাজের দুর্নীতি ও স্বজন পোষনের অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সদস্য, সুপারভাইজার ও স্থানীয় তৃনমুল নেতাকে ঘিরে বিক্ষোভ গ্ৰামবাসীদের। ঘটনা সিঙ্গুরের মির্জাপুর -বাকিঁপুর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর মামুদপুর গ্ৰামে। গ্ৰামবাসীদের অভিযোগ, তৃনমূল নেতা ঘনিষ্ট লোকেদের কাজ না করিয়ে মাষ্টার রোলে নাম ঢুকিয়ে তাদের নামে টাকা ঢুকিয়ে দুর্নীতি করছে তৃনমুল নেতারা। পাশাপাশি […]
আইপিএল নাইট শিবিরে চিন্তা বাড়ালেন মর্গ্যান।
স্পোর্টস ডেস্ক , ৮ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অজিদের ব্যাটিংয়র সময় ফিল্ডিং করতে গিয়ে মর্গ্যানের হাতে চোট লাগে। মার্কাস স্টোয়েনিসের একটি শট বাঁচাতে গিয়ে মর্গ্যান শরীর ছুঁড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েন। এতেই হাতের আঙুলে চোট পান মর্গ্যান। ফলে কেকেআর শিবিরে চিন্তা বাড়ালেন ইয়ন মর্গ্যান। ভিডিওতে ধরা পড়েছে, ডান হাতের রিং ফিঙ্গারে উপরের অংশটি বেঁকে […]

