কলকাতা , ৯ সেপ্টেম্বর:- দলের বিধায়ক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে এবার বিধানসভায় সরব হলো বিজেপি। উত্তর দিনাজপুরের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় বিজেপি আবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। হেমতাবাদের এই বিধায়ককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি পরিষদের সদস্যরা আজ বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। উল্লেখ্য গত ১৩ই জুলাই হেমতাবাদ এর বিধায়ক কে তার বাড়ির কাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে পরিষদীয় নেতা মনোজ টিজ্ঞা বলেন রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। শাসকদলের হাতে একের পর এক দলের নেতাকর্মী খুন হচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়াও তপশিলি জাতি উপজাতি দের উপর অত্যাচার ক্রমশ বাড়ছে বলেও তিনি জানান। একদিনের জন্য অধিবেশন ডাকা নিয়ে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন।
Related Articles
সরকারি জমি জবরদখল ও হকার উচ্ছেদ নিয়ে ফের বৃহস্পতিবার বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬জুন:- সরকারি জমির বেআইনি জবরদখল ও হকার উচ্ছেদ ইস্যু নিয়ে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবারের পর ফের বৃহস্পতিবার ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা সহ একাধিক পুরসভা, জেলা প্রশাসন, পুলিসের পদস্থ কর্তাদের ওই বৈঠকে ডাকা হয়েছে। দুপুর ১২টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি দপ্তরের সচিব এবং পুলিস সুপারদেরও […]
শ্বাসকষ্টে ভোগা স্বামীকে নিয়ে হাসপাতালের সামনেই হন্যে হয়ে পরে রয়েছেন মহিলা।
সুদীপ দাস,১৯ এপ্রিল:- চলছে লকডাউন। গ্রামের চিকিৎসকের পরামর্শ মত বহু কষ্টে একটি টোটো জোগার করে প্রায় ১০ কিমি পারি দিয়ে শ্বাসকষ্টে ভোগা স্বামীকে নিয়ে সদর হাসপাতালে নিয়ে এসেছিলেন মহিলা। কিন্তু সেখানেও ভর্তি করা হলো না। অগত্যা হাসপাতালে বর্হিবিভাগের টিকিট কাউন্টারের সামনেই স্বামীকে নিয়ে পরে রইলেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের। ঘটনাসূত্রে জানা […]
স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকাকে গ্রেফতার করলো পুলিশ।
হুগলি,৭ ডিসেম্বর:- স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকাকে গ্রেফতার করলো পুলিশ। প্রায় দুই বছরের মাথায় স্বামীকে খুন করার অপরাধে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিকে গ্রেফতার করলো পুলিশ । ২০১৭ র অক্টোবরে কোন্নগরে অলিম্পিক মাঠে সংলগ্ন এলাকায় পরিকল্পিত ভাবে প্রিতম চ্যাটার্জিকে ঘুমের মধ্যে বলিশ চাপা দিয়ে খুন করে তার স্ত্রী টুম্পা ও টুম্পার প্রেমিক চিন্ময় চক্রবর্তী। […]







