কলকাতা , ৯ সেপ্টেম্বর:- কোভিড অতিমারির আবহে আজ মাত্র কয়েক ঘন্টা নিয়ম রক্ষার অধিবেশন চলল বিধানসভায়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আজ একদিনের জন্য রাজ্য বিধানসভার অধিবেশন বসেছিল। অধিবেশনের শুরুতে কয়েকটি দপ্তরের অডিট রিপোর্ট পেশ করা হয়। পরে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বিধায়ক সমরেশ দাস, বাদল জমাদার সহ ১৯ জন এবং লাদাখের গালওয়ান উপত্যকায় নিহত ভারতীয় সেনা জওয়ান, প্রথম সারির যে সব কোভিদ যোদ্ধা করোনায় প্রাণ দিয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের পরে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় কে নিয়ে আলোচনার জন্য সভায় একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত দের স্মরণে সভায় দুই মিনিট নীরবতা পালনের পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এইদিন ১৯৫ জনের করনা পরীক্ষা করা হয়েছে।
Related Articles
ইন্দাস বিধানসভা (তপঃ) কেন্দ্রের সংযুক্ত মোর্চার সমর্থিত সি পি আই (এম) প্রার্থী নয়ন শীলের সমর্থনে পদযাত্রা
বাঁকুড়া , ২৯ মার্চ:- ফার্স্ট এপ্রিল নির্বাচন বাঁকুড়ার ইন্দাস বিধানসভা তাই বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী নয়ন শীল বাগ্দীর সমর্থনে প্রচারে এসে ইন্দাসে পা রাখলেন সুজন চক্রবর্তী। ইন্দাস সিপিআইএম পার্টি অফিস থেকে ইন্দাস বাজার, ইন্দাস পিরতলা হয়ে ইন্দাস সুপার মার্কেট পর্যন্ত পদযাত্রা করে সেখানেই প্রার্থী নয়ন শীল বাগ্দীকে সাথে নিয়ে একটি জনসভা করেন তিনি। সভাই […]
ব্যারাকপুরে বিজেপি নেতাকে খুনের প্রতিবাদে চলছে বনধ , মৃতের বাড়িতে কৈলাস , মুকুল। সিবিআই তদন্তের দাবী ।
উঃ২৪পরগনা , ৫ অক্টোবর:- রবিবার হাওড়ার এক দলীয় সভা ও মিছিলে গিয়েছিলেন পেশায় আইনজীবী ও বিজেপি–র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য মণীশ শুক্লা। সেখান থেকে এদিন সন্ধ্যায় ফিরে টিটাগড় থানার পাশে বিটি রোডের ওপর দলীয় কার্যালয়ে ঢুকছিলেন তিনি। এমন সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে […]
বেহালার পাড়ায় পুজো উদ্বোধন মহারাজের , ২১ সালের শুরুতেই ভারতে ডে-নাইট টেস্ট
স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- বেহালা চৌরাস্তার প্লেয়ার্স কর্নারে নিজের পাড়ার পুজোর উদ্বোধন করলেন মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চতুর্থীর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন তিনি। পাড়া, প্রতিবেশীদের সঙ্গে উৎসবে মাতলেন মহারাজ। তবে এদিন মানুষকে পুজোতে বাড়িতে থাকার অনুরোধ করলেন করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য। অন্যদিকে আগামী বছরে হয়তো দেশের মাটিতে ফিরতে পারে […]






