কলকাতা , ৯ সেপ্টেম্বর:- জাতীয় শিক্ষানীতি এবং কোভিড নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চাইলেও তা খারিজ করে দেওয়ায় বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দল রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে। আজ বিধানসভায় এক যৌথ সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন জনস্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি এবং করনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যৌথভাবে অধিবেশনে একটি প্রস্তাব আনতে চাইলেও তা যেভাবে খারিজ করা হলো তাতে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস এর গোপন আঁতাত আরও স্পষ্ট হয়েছে। রাজ্য সরকারের এই দ্বিচারিতা র সমালোচনা করেন তিনি। বাম পরিষদীয় দলের পক্ষে তনময় ভট্টাচার্য বলেন দুর্নীতি, সজন পোষণ, নীতিগত এবং আদর্শগত ক্ষেত্রে দুটি দলের মধ্যে কোন পার্থক্য নেই। এইদিকে বিরোধীরা তিন সপ্তাহ অধিবেশন চালানোর আর্জি জানালেও বর্তমান করোনা আবহে সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে তা করা সম্ভব নয় বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
Related Articles
কয়েক বছর পর কোচবিহারের প্রাণ তোর্সা নদীতে দেখা গেল বিলুপ্তপ্রায় শুশুক, ভিড় স্থানীয়দের।
কোচবিহার,৮ মে:- ফের কয়েকবছর পর শুশুকের দেখা মিলল তোর্সায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কালীঘাট অঞ্চলের তোর্সা ঘাট এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ তোর্সা ঘাটে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি,গতকাল বৃহস্পতিবার ও আজ সকালে তোর্সা নদীর বুকে মাঝে মধ্যেই ভেসে উঠছে শুশুক। আবার কিছুক্ষন বাদে এক সাথে বেশ কয়েকটা শুশুকের দেখাও যায়। […]
খাদ্যের অভাবে রাস্তা অবরোধ রায়দিঘিতে।
দক্ষিণ ২৪ পরগনা,১৮ এপ্রিল:- উত্তর ২৪ পরগনা বসিরহাটের পর এবার দক্ষিণ ২৪ পরগনার অভিযোগ লকডাউনের পর থেকে তারা খাবার পাচ্ছেন না। এই অভিযোগে নালুয়া, হোকোলডাঙ্গা, লালপুর প্রভৃতি ৪ থেকে ৫ টা গ্রামের লোক খাদ্যের দাবিতে সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে। এখনও রায়দিঘী মেন রোড অবরোধ হয়ে আছে। রাস্তায় জানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। […]
তিন দুষ্কৃতী গ্রেফতার চন্দননগরে।
হুগলি, ১১ এপ্রিল:- গোপন সুত্রে খবর পেয়ে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল চন্দননগর থানার পুলিশ। রাত দেড়টা নাগাত টহলরত পুলিশের কাছে খবর আসে চন্দননগর প্রবর্তক স্কুলের সামনে অপরিচিত তিন যুকক বসে রয়েছে। খবর পাওয়ার সংগে সংগে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। পালানোর চেষ্টা করেও সফল হয়নি তারা। সৌমজিৎ ঘোষাল, বিকাশ রায়, সুরজিৎ ঘোষ ধৃত এই তিনজন ডাকাতির […]







