স্পোর্টস ডেস্ক , ৯ সেপ্টেম্বর:- আর কয়েক দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। কড়া বায়ো-বাবলের মধ্যে থাকতে হচ্ছে দলগুলিকে। সুরক্ষার কোনও খামতি রাখেনি বিসিসিআই। কিন্তু তাও পুরো পরিস্থিতি সরেজমিনে দেখতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাই বুধবার দুবাই উড়ে গেলেন তিনি। বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, ইন্ডিগোর চার্টার্ড ফ্লাইটের সামনে দাঁড়িয়ে সৌরভ। মুখে জোড়া মাস্ক ও ফেস শিল্ড পরে রয়েছেন তিনি। দেখে বোঝা যাচ্ছে, যথেষ্ট সুরক্ষা নিয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, “আইপিএলের জন্য দুবাই যাওয়ার জন্য ছ’মাস পরে বিমানে উঠছি। জীবন বদলে গিয়েছে।” বিমানের ভিতরে বসেও নিজের ছবি দিয়েছেন দাদা।
Related Articles
মাস্কহীন ক্রেতাদের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা হুগলি জেলা প্রশাসনের।
সুদীপ দাস, ২৫ অক্টোবর:- টানা দু’দিন রাজ্যে কোভিড সংক্রমনের সংখ্যা ন’শোর ঘর অতিক্রম করেছে। এই মুহুর্তে সকলকে কোভিড বিধি মানাতে উদ্যোগী হয়েছে পুলিশ-প্রশাসন। সোমবার চুঁচুড়া-মগরা ব্লকের বেশকিছু ব্যাবসায়ী সমিতিগুলিকে নিয়ে জরুরি বৈঠক করেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি। এদিন চুঁচুড়ায় সদর মহকুমা শাসকের সভাকক্ষে এই আলোচনা সভা হয়। এবিষয়ে সদর মহকুমা শাসক কিছু বলতে না […]
নবান্ন অভিযানের আগে বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেফতার পাঁচ!
হুগলি, ২৬ আগস্ট:- চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে,বৈদ্যবাটি দীর্ঘাঙ্গি মোরে নাকাচেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতিকে ধরে পুলিশ, আটক করা হয় একটি স্করপিও গাড়ি।রবিবার রাতে বৈদ্যবাটি দির্ঘাঙ্গী মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল।সেসময় একটি গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক,২ টি নাইন এমএম পিস্তল ও ছয় […]
বাড়ি ফিরল ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া সিঙ্গুরের রাজলক্ষী।
হুগলি, ৬ মার্চ:- উচ্চ মাধ্যমিক পাশ করার পর দু বছর আগে ইউক্রেনের কিভ বিশ্ব বিদ্যালয়ে ডাক্তারি পড়তে যায়। মাঝখানে করোনার কারনে বাড়ি ফেরার পর গত ২৯ শে জানুয়ারী পুনরায় সেখান যায় দ্বিতীয় বর্ষের ক্লাস শুরুর জন্যে। কিন্তু কিভ বিশ্ব বিদ্যালয়ের কিছুটা দূরে সামরিক ঘাটি ধ্বংস করার পর রাজলক্ষী তার আরো পাঁচজন বন্ধুদের সাথে হোস্টেল ছেড়ে […]











