হাওড়া , ৯ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়া গোসালায় এন এস রোডের একটি রবার কারখানা ও গোডাউনে বুধবার সকালে ভয়াবহ আগুন লাগে। একটি পাম্প সহ দমকলের মোট ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, এসডি রবার কনসার্ন নামের ওই কারখানায় ৮টায় সকালের ডিউটি শিফট চালু হওয়ার আগেই সেখানে আগুন লাগে। আগুন লাগার সময় কারখানাটি বন্ধ ছিল। দমকল সূত্রের খবর, কারখানার ভিতরে রবারের কাঁচামাল প্রচুর পরিমাণে মজুত ছিল। সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের খবর নেই। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ রাস্তা খারাপের কারণে দমকলের গাড়ি আসতে সময় লাগে। দমকলের বালি স্টেশন অফিসারের দাবি তাঁদের দেরিতে খবর দেওয়া হয়। আগুন কিভাবে লেগেছে সেটা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে যে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে।
Related Articles
পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, ১৬টি হাঁসের মৃত্যু, ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ।
হাওড়া, ১২ মার্চ:- পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, বালির খামার পাড়ায় ১৬টি হাঁসের মৃত্যু। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। যে বা যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের শাস্তির দাবি উঠেছে। জানা গেছে, পুকুরে বিষক্রিয়ায় শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত রাজহাঁস সহ ১৬টি হাঁসের মৃত্যু ঘটেছে। বাকি জীবিত হাঁসগুলো জলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। বালির পি কে গাঙ্গুলি […]
অখিল গিরির বিতর্কিত মন্তব্য নিয়ে হাওড়াতেও বিজেপির বিক্ষোভ।
হাওড়া, ১২ নভেম্বর:- রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য নিয়ে অন্যান্য জেলার পাশাপাশি হাওড়াতেও বিজেপির বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর সম্পর্কে তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এদিন হাওড়ায় সদর জেলা অফিস থেকে জেলার সদরের সভাপতি মণিমোহন ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল হয়। ওই মিছিল হাওড়া ময়দান পঞ্চাননতলা মোড়ে এলে বিক্ষোভ দেখান […]
আবার মাঠে বসেই ক্রিকেট উপভোগ করতে পারবেন দর্শকরা।
স্পোর্টস ডেস্ক, ১৯ জুলাই:- করোনার কারণে এতদিন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চলার ছবি দেখা গিয়েছে। কিন্তু এবার পরীক্ষামূলকভাবে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। ব্রিটিশ প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন খেলার দুনিয়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছেন। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। অক্টোবরকে টার্গেট করা হচ্ছে। অক্টোবরে […]








