কলকাতা , ৯ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প এবং উৎকর্ষ বাংলা প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নানা জনপরিষেবামূলক প্রকল্প নিয়ে রাষ্ট্রপুঞ্জ অধীনস্থ সংস্থা World Summit on the Information and Society বা WSIS এক প্রতিযোগিতার আয়োজন করেছিল যেখানে ১৬২ টি দেশের ১ হাজার ৬০০ টি প্রকল্প অংশ নেয়। সেই প্রকল্পগুলির মধ্যে এ রাজ্যের ‘সবুজসাথী’সেরার শিরোপা পেয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, এবার স্বীকৃতি পেয়েছে ‘উত্কর্ষ বাংলা’ প্রকল্প।সবুজ সাথী প্রকল্পে রাজ্যজুড়ে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। অন্যদিকে তরুণ প্রজন্মকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিতে উৎকর্ষ বাংলা প্রকল্প শুরু করা হয়।
Related Articles
প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা চুঁচুড়া হসপিটালে।
হুগলি, ২০ জুলাই:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে সিজারের পর এক প্রসূতির মৃত্যু চার প্রসূতির অবস্থা সংকটজনক হওয়ার ঘটনার তদন্তে এল স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। চিকিৎসক নার্স হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন তারা। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা জানান, তারা দেখেছেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন তার পর স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেবেন। গত সোমবার এক […]
যাত্রীবাহী বাসের মধ্যে এক বাস কর্মীর গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার।
হুগলি , ২৪ আগস্ট:- একটি যাত্রীবাহী বাসের মধ্যে এক বাস কর্মীর গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার। হুগলীর চুঁচুড়ার বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। মৃতের নাম শেখ মহরম, অভিযোগ বাসটি পুলিশের ভাড়া খাটতো। আজ সকালে স্থানীয়রা বাসের জানালা দিয়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি খুন না আত্মহত্যা তা […]
শেষ মুহূর্তে বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানালো কেন্দ্র।
কলকাতা, ৩ জুলাই:- পঞ্চায়েত ভোটের বাকি আর মাত্র পাঁচ দিন। নিরাপত্তা থেকে যাবতীয় ব্যবস্থাপনা যখন সম্পন্ন তখন শেষ মুহূর্তে বকেয়া আরও ৪৮৫ কোম্পানি বাহিনী মোতায়েন করার কথা জানালো কেন্দ্র। সোমবার চিঠি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মোট ৪৮৫ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ ৭৩ কোম্পানি, বিএসএফ ১০০ কোম্পানি, সিআইএসএফ ৪০ কোম্পানি, আইটিবিপি ৩০ কোম্পানি, এসএসবি […]








