কোচবিহার , ৮ অক্টোবর:- কাজে পূনর্বহালের দাবীতে আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের সাথে বচসা প্রাক্তন সেনাকর্মীদের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, এতদিন প্রাক্তন সেনাকর্মীরাই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কোচবিহার জেলার সব দপ্তর গুলিতে। কিন্তু ২০১৯ এর অক্টোবরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়। […]
Author: khaborsojasaptaadmin
শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে গেল চার অভিযুক্ত ,ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি , ৮ অক্টোবর:- বৃহস্পতিবার শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে গেল চার অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই চারজনের নাম সুলতান,মকসেদুল,প্রাণেশ অধিকারী ও রাকেশ মিস্ত্রী। জানা গিয়েছে ওই চারজনের মধ্যে সুলতান ও মকসেদুলকে শিলিগুড়িতে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়। এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র। এরপর […]
বিজেপির নবান্ন অভিযানে প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে – মুখ্যসচিব।
কলকাতা , ৮ অক্টোবর:- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান অতিমারী জনিত পরিস্থিতি ও সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে এই ধরনের বড়োসড়ো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য সরকারের তরফে […]
রণক্ষেত্র ডানকুনি , পুলিশের লাঠির ঘায়ে জখম বহু কর্মী , বাদ পড়লো না শ্রীরামপুরের সাংগঠনিক সভাপতিও।
সুদীপ দাস , ৮ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ ডানকুনিতে। ডানকুনিতে বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ ।প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মি সমর্থকরা। হুগলির আরামবাগ গুরাপ ধনিয়াখালী চুঁচুড়া পান্ডুয়া বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মিরা নাবন্নের উদ্যেশ্যে রওনা দেয় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে। ডানকুনিতে তাদের […]
নবান্ন অভিযান চলাকালীনই কিছুক্ষণের জন্য নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা , ৮ অক্টোবর:- আজ বিজেপি যুব মোর্চার প্রস্তাবিত নবান্ন অভিযান কে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সচিবালয়কে কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার দিক থেকে আসা সব গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট রাস্তাগুলোতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। বাড়ির ছাদ […]
বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে ঘিরে হাওড়া ময়দানেও ধুন্ধুমার পরিস্থিতি।
হাওড়া , ৮ অক্টোবর:- বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল সাঁতরাগাছি ও হাওড়া ময়দান চত্বর। এদিন হাওড়া ময়দানেও পুলিশ বিজেপির মিছিল ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায়। লাঠিচার্জ করে জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ […]
ডানকুনিতে বিজেপির পথ আটকালো পুলিশ , প্রতিবাদে পথ অবরোধ বিজেপির , অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের।
চিরঞ্জিত ঘোষ , ৮ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ ডানকুনিতে। ডানকুনিতে বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ ।প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মি সমর্থকরা। হুগলির আরামবাগ, গুরাপ, ধনিয়াখালী, চুঁচুড়া, পান্ডুয়া, বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মিরা নাবন্নের উদ্যেশ্যে রওনা দেয় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে। ডানকুনিতে তাদের […]
আজ বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে হাওড়ায় বাড়তি সতর্কতা পুলিশের।
হাওড়া , ৮ অক্টোবর:- আজ বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান কর্মসূচির মোকাবিলা করতে কড়া ব্যবস্থা নিল হাওড়া সিটি পুলিশ। গত বছরের বামফ্রন্টের নবান্ন অভিযানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিজেপির নবান্ন অভিযানের আগে এবার যথেষ্ট সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বুধবার বিকেল পর্যন্ত মিছিলের নির্দিষ্ট রুট পুলিশকে না জানানোর কারণে শহর […]
রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৮০ হাজার ৫০৪ জন করোনায় সংক্রমিত।
কলকাতা , ৭ অক্টোবর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৮০ হাজার ৫০৪ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৪৬ হাজার ৭৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার গতকালের তুলনায় আজ একটু কমে ৮৭ দশমিক ৯৭ শতাংশ হোয়েছে।গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৪ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই […]
বিজেপির অভিযানের দিনে নবান্নে তালা ঝোলালেন মমতা ।
কলকাতা , ৭ অক্টোবর:- আগামীকাল নবান্ন অভিযান করবে বিজেপির যুবমোর্চা। কিন্তু সেই কর্মসূচির এক দিন আগে বৃহস্পতি ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দিল রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা। নোটিশে বলা হয়েছে, আগামীকাল ও পরশু নবান্ন ডিপ ক্লিন ও স্যানিটাইজ করা হবে। তাই সব কর্মী ও অফিসাররা এই দু’দিন যেন নবান্ন চত্বরে না আসেন। এমন […]

