শিলিগুড়ি , ৮ অক্টোবর:- বৃহস্পতিবার শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে গেল চার অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই চারজনের নাম সুলতান,মকসেদুল,প্রাণেশ অধিকারী ও রাকেশ মিস্ত্রী। জানা গিয়েছে ওই চারজনের মধ্যে সুলতান ও মকসেদুলকে শিলিগুড়িতে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়। এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র। এরপর বুধবার রাতে প্রাণেশ অধিকারী ও রাকেশ মিস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। এবং ওই চারজনকে এদিন জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় সেবক রোডের একটি সিনেমা হলের কাছে প্রিজন ভ্যানের তালা ভেঙে চারজন পালিয়ে যায়। এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ওই চার অভিযুক্তের খোঁজে শহর শিলিগুড়ি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে প্রত্যেক প্রিজন ভ্যানেই কিন্তু পুলিশ পাহারা থাকে কড়া। তা সত্বেও কিভাবে তালা ভেঙে পালিয়ে গেল ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
Related Articles
মাধ্যমিকে হুগলি জেলাতেও বেশ কয়েকজন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে।
সুদীপ দাস , ১৫ জুলাই:- বিগত বছরগুলির মত এবারেও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় জেলাগুলির জয়জয়কার। অন্যান্য জেলাগুলির সাথে হুগলি জেলারও বেশ কয়েকজন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। তাঁদের মধ্যে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের ছাত্র সোহম দাস ৬৮৭ নম্বর পেয়ে সমগ্র রাজ্যে সম্ভাব্য ষষ্ঠ স্থান দখল করে হুগলি জেলায় প্রথম স্থান দখল করেছে। মানকুন্ডুর বাসিন্দা শিক্ষক […]
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরালো হাওড়ার গোয়েন্দা বিভাগ, খুশি ফিরে পাওয়া মালিকরা।
হাওড়া, ১৩ ডিসেম্বর:- হাওড়া সিটি পুলিশের “ফিরে পাওয়া” প্রকল্পে গোয়েন্দা বিভাগের উদ্যোগে ১১২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হলো আসল মালিকদের হাতে। গত কয়েক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে গিয়েছিল এইসব মোবাইল ফোন। উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন দুপুরে হাওড়ার ডিডি অফিস […]
কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷
রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:- করোনাকালে যে সব হাসপাতালে কোভিড বেড বাড়ানো হয়েছিল৷ এবার সেই কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷ যাতে সব হাসপাতালেই সাধারণ মানুষ চিকিৎসা পায়, সেদিকেই নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর৷ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ভবন এতদিন পর্যন্ত কোভিড ওয়ার্ড ছিল৷ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে একটা অংশে তা […]







