কলকাতা , ৮ অক্টোবর:- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান অতিমারী জনিত পরিস্থিতি ও সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে এই ধরনের বড়োসড়ো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য সরকারের তরফে অনুরোধ করা হয়েছিল। তা সত্ত্বেও বিজেপি তরফে কোনরকম বিধিনিষেধের তোয়াক্কা না করে বিপুল সংখ্যক মানুষের সমাবেশ ঘটানো হয়েছে। বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে এবং অশান্তিতে প্ররোচনা দেওয়া হয়েছে বলেও মুখ্যসচিব অভিযোগ করেন। কোথাও কোথাও আন্দোলন কারীরা পুলিশের দিকে বোমা ছুড়েছে এমনকি তাদের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে তিনি জানান। মুখ্য সচিব আরও জানিয়েছেন আজকের বিজেপির মিছিল থেকে অশান্তি ছড়ানোর জন্য কলকাতা থেকে ৮৯ জন এবং হাওড়া থেকে ৩৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
Related Articles
আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য।
কলকাতা, ২১ মার্চ:- আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য। আর মাত্র কয়েক বছরের মধ্যে পাঞ্জাব নির্ভরতা কাটিয়ে উন্নত মানের আলুর বীজ উৎপাদনে রাজ্য সম্পুর্নভাবে স্বনির্ভর হয়ে উঠবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় কৃষি বাজেটের ওপর আলোচনার শেষে জবাবি ভাষণে তিনি বলেন “২০২১ সাল থেকে টিস্যু কালচার করে এখানকার উৎপাদিত […]
দাউদাউ করে আগুনে জ্বলছে ম্যাটাডোর। আতঙ্ক দ্বিতীয় হুগলী সেতুতে।
হাওড়া, ৬ মার্চ:- দ্বিতীয় হুগলী সেতুর উপর ম্যাটাডোরে আগুন। দমকল সূত্রের খবর, সোমবার বিকেল ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে। চলন্ত ম্যাটাডরে হঠাৎই আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে মালবোঝাই গাড়িটি। গাড়িটি হাওড়ার থেকে কলকাতা দিকে আসছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকেই আগুন লাগে। […]
করুনাময়ীর আঁচ, রাস্তা অবরোধ চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২১ অক্টোবর:- কলকাতার করুণাময়ীতে চাকরি প্রার্থীদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। আজ বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে চুঁচুড়ায় জেলা অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে দলের জেলা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল বিবেকানন্দ রোড ধরে চুঁচুড়া পিপুলপাতির দিকে এগিয়ে […]









