কোচবিহার , ৮ অক্টোবর:- কাজে পূনর্বহালের দাবীতে আন্দোলন করতে গিয়ে বিএসএনএল কর্মীদের সাথে বচসা প্রাক্তন সেনাকর্মীদের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, এতদিন প্রাক্তন সেনাকর্মীরাই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কোচবিহার জেলার সব দপ্তর গুলিতে। কিন্তু ২০১৯ এর অক্টোবরে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়। এরপর থেকেই কাজের পুনর্বহালের দাবিতে বিগত এক বছর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রাক্তন সৈনিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। বৃহস্পতিবার কোচবিহার জেলায় বিএসএনএলের সদর দপ্তর সাগর দিঘীর পাড়ে আন্দোলনে সামিল হন ওই প্রাক্তন সৈনিক সংঘের সদস্যরা। অভিযোগ, বিএসএনএলের কর্মীরা প্রাক্তন সেনাকর্মীদের গালিগালাজ ছাড়াও এদিন গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন প্রাক্তন সৈনিকরা। এদিন ওই সংঘের সম্পাদক তপন চৌধুরী অভিযোগ করে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সংগঠনের আলোচনা চললেও দেশের প্রাক্তন সেনাকর্মীদের অপমান মেনে নেওয়া যায় না।
Related Articles
বিনা অনুমতিতে গঙ্গাপারের নির্মান বন্ধ করে দিলো পুরসভা।
সুদীপ দাস, ২১ আগস্ট:- বিনা অনুমতিতে গঙ্গাপারের নির্মান বন্ধ করে দিলো পুরসভা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বকুলতলা ঘাটে। পুরসভা সূত্রে খবর, বছর তিনেক আগে ওই ঘাটে মহিলাদের জন্য একটি প্রসাধনী কক্ষ তৈরীর কাজ শুরু করে চুঁচুড়ার একটি ধর্মীয় সংগঠন। তৎকালীন হুগলির জেলাশাসক সঞ্জয় বনশলের নির্দেশে শুরুতেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শনিবার […]
হাওড়ায় মঙ্গলাহাট কিভাবে খুলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে হাওড়া থানা ঘেরাও করল বিজেপি।
হাওড়া,১৭ মার্চ :- করোনা ভাইরাসের সতর্কতা হিসাবে যখন সারা দেশ জুড়ে একসঙ্গে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, স্কুল-কলেজ, সিনেমা হল, থিয়েটার, প্রেক্ষাগৃহ সব বন্ধ রাখা হয়েছে তখন হাওড়ায় মঙ্গলাহাট কিভাবে খুলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে হাওড়া থানা ঘেরাও করল বিজেপি। দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা থানার সামনে এদিন বিক্ষোভ দেখান। […]
ছুটি ঘোষণা সত্ত্বেও চুঁচুড়ার এক বালিকা বিদ্যালয়ে পঠন পাঠন হলো মঙ্গলবার।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- সরকারি ছুটি ঘোষণা সত্ত্বেও চুঁচুড়ার ঘুটিয়া বাজারের বিনোদিনী বালিকা বিদ্যালয় স্কুলে পঠন পাঠন হলো মঙ্গলবার। কোচবিহারের রাজবংশী নেতা তথা রাজনীতিবিদ পঞ্চানন বর্মার আজ জন্মজয়ন্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর থেকে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। সেইমতো মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তর বন্ধ রইলো। তবে চুঁচুড়ার ঘুটিয়া বাজারে বিনোদিনী বালিকা বিদ্যালয়ের চিত্রটা […]







