চিরঞ্জিত ঘোষ , ৮ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ ডানকুনিতে। ডানকুনিতে বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ ।প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মি সমর্থকরা। হুগলির আরামবাগ, গুরাপ, ধনিয়াখালী, চুঁচুড়া, পান্ডুয়া, বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মিরা নাবন্নের উদ্যেশ্যে রওনা দেয় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে। ডানকুনিতে তাদের র্যালি আটকায় পুলশি। আজ সকাল থেকেই ডানকুনি দিল্লী রোড ও দূর্গাপুর রোডে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় করা হয় ব্যারিকেড। নবান্ন অভিযানকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও সমর্থকরা। পরে অবরোধ তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
Related Articles
সামাজিক গণমাধ্যম কে ব্যবহার করে বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছে -মমতা ব্যানার্জি
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সামাজিক গণমাধ্যম কে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা প্রচার চালাচ্ছে বলে দলনেত্রী মমতা ব্যানার্জি আবারও অভিযোগ করেছেন। আজ সাংবাদিকদের তিনি বলেন সম্প্রতি বিজেপির তথ্যপ্রযুক্তি বিভাগের একটি টেলিফোন নম্বর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এবং সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের নাম করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। বিজেপির যে পঞ্চাশ হাজার হোয়াটসঅ্যাপ […]
পুজোর পর করোনা সংক্রমণ হার ঠেকাতে বদ্ধ পরিকর রাজ্য প্রশাসন।
কলকাতা , ১১ অক্টোবর:- পুজোর পর করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু রাজ্য প্রশাসন সংক্রমণ বাড়ার হার ঠেকাতে বদ্ধ পরিকর। সরকারের দেওয়া শারদোৎসবের নির্দেশিকা সকলে যাতে মেনে চলেন তা নিশ্চিত করতে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। ভিডিও কনফারেন্সে তিনি এই বৈঠক করেন। সব দপ্তরের সচিব, জেলাশাসক থেকে বিডিও পর্যন্ত প্রত্যেকের সঙ্গে […]
আশ্রমের উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত।
হাওড়া, ১৮ অক্টোবর:- আশ্রমের উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চড়া আক্রমণ শাসক দলকে। বুধবার মহা চতুর্থীতে হাওড়ার উলুবেড়িয়ার বোয়ালিয়ায় ত্রিনয়নী ত্রিশক্তি যোগমায়া আশ্রমের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বাংলায় ১০০ দিনের কাজ অমিল, হিডকোর একাধিক প্লট বাকিবুরকে, অনুপম […]







