সুদীপ দাস , ১০ এপ্রিল:-বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীকে দেখে বিক্ষোভ তৃণমূলের। তৃণমূলের জয় বাংলার পাল্টা জয় শ্রী রাম স্লোগান বিজেপিরও। উত্তেজনা থেকে অপ্রীতিকর এড়াতে পুলিশের লাঠিচার্জ। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া বিধানসভার ব্যান্ডেল মোড় এলাকায়। এদিন সকাল থেকেই বুথে বুথে ভোটের তদারকি করছিলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। একইভাবে বুথে বুথে ঘুরে বেরিয়েছেন অসিত মজুমদারও। এদিন বিকেলে ব্যান্ডেল গান্ধী হিন্দী হাই স্কুলে থেকে বেড়িয়ে ব্যান্ডেল মোড়ের দিকে আসতেই লকেট চ্যাটার্জীর গাড়ি দাঁড়িয়ে পরে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিলো তৃণমূল কর্মী-সমর্থকরা। লকেটের গাড়ী দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরা। উল্টোদিকে লকেটের সাথে থাকা বিজেপি কর্মীরা জয় শ্রী রাম স্লোগান তোলে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রাজ্য পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ দু’পক্ষকেই হটিয়ে দেয়।
Related Articles
শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নিয়ে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ আগস্ট:- শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! ইনভেস্টরদের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়েই জানালেন, শেষ মুহূর্তে তাদের সরে দাঁড়ানোর বিষয়টি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তিনি এও বলেন, ইস্টবেঙ্গল আইএসএলে খেললে তিনি খুশিই হবেন। সময় অল্প, তাই সবাই মিলে এর সমাধান সূত্র খুঁজতে হবে। সোমবার সাংবাদিক […]
উত্তর হাওড়ায় জলসঙ্কট মেটাতে উদ্যোগ পুরসভার। জল সরবারাহ স্বাভাবিক হতে আরও সময় লাগার আশঙ্কা।
হাওড়া , ১৬ জুন:- উত্তর হাওড়ার জল সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। ৭ টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাই এখন নির্জলা। মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কয়েকদিন সময় লাগতে পারে। সমস্যা কিভাবে দ্রুত মেটানো যায় তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হতে পারে। আপাতত এখন জলসঙ্কট মেটাতে এলাকায় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুরসভা। এইচআইটির একটি […]
২বছর ধরে কর্মহীন, নিজের দো’নলা চালিয়ে আত্মঘাতী প্রাক্তন বিএসএফ কর্মী!
সুদীপ দাস , ১২ জুন:- নিজের লাইসেন্সধারী বন্দুকের গুলিতে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়া থানার বালিহাট্টা গ্রামে। মৃতের নাম স্বপন কুমার বিশ্বাস (৫৪)। স্বপনবাবু বিএসএফে কর্মরত ছিলেন। বছর ১২ আগে তিনি অবসর গ্রহন করেন। এরপর কোলকাতায় একটি বেসরকারী কোম্পানীর হয়ে নিরাপত্তা কর্মীর কাজ করতেন। করোনা আবহে গতবছর ধরেই সেই কাজ […]






