বাঁকুড়া , ৭ জুলাই:- বাঁকুড়ার সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমানের যোগাযোগ রেখেছে এই দামোদর ভ্যালি কর্পোরেশন নির্মিত মেজিয়া রেল সেতু। বিগত কয়েক বছর ধরেই সেই সেতুর হাল দিনের পর দিন বেহাল অবস্থা হয়ে পড়েছে।সেতুর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গভীর গর্তের। সেতুর ঢালাই অংশের রড ও বেরিয়ে পড়েছে। আর সেই বেরিয়ে থাকা রড বাইকের চাকায় লেগে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। এছাড়াও বিভিন্ন বড় গাড়ি চালকরাও পড়ছেন নানান সমস্যায়।অভিযোগ তা সত্ত্বেও এই সেতু মেরামতির কাজে এগিয়ে আসেনি দামোদর ভ্যালি কর্পোরেশন। অবশেষে দামোদর ভ্যালি কর্পোরেশন সেতু মেরামতির উদ্যোগের বিষয়ে আশ্বাস দিয়েছে। মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের চিফ ইঞ্জিনিয়ার তথা প্রকল্প প্রধান নিখিল কুমার চৌধুরী জানান, এই সেতু পাকাপোক্তভাবে মেরামতির হলে আগামী দিনে দুর্ঘটনা এই সেতুতে অনেকটাই কমবে।
Related Articles
নবান্নে নতুন ক্যান্টিন খাদ্য ছায়ার উদ্বোধন।
কলকাতা, ২৫ এপ্রিল:- নবান্নে খুললো নতুন ক্যান্টিন খাদ্য ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম করণ করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকেএই ক্যান্টিন সাধারণ কর্মীদের জন্য খুলে দেওয়া হলো আজ। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদি। উপস্থিত ছিলেন অর্থ সচিব মনোজ পন্থ, পঞ্চায়েত সচিব পি উলগানাথন, পূর্ত সচিব অন্তরা আচার্য এবং হাওড়ার জেলা শাসক মুক্ত […]
আবারও ইন্ডিয়া জোটের মমতাকে করার পক্ষে সওয়াল কল্যাণের।
হুগলি, ৯ ফেব্রুয়ারি:- বিজেপিতে আপের পরাজয় বিজেপির দিল্লী দখল,প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক, বুঝে সুঝে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কাজের কাজ হবে।আর একটা যদি গাইড লাইন তৈরী হয় সেটা সব শরিক যদি মানে তবে কিছু হবে আগামী দিনে।না হলে যেমন আছে তেমন চলবে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা […]
বৃষ্টিতে ভোগান্তি।
হাওড়া, ৪ অক্টোবর:- রাত থেকে ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা শহরবাসীর। হাওড়ার বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলে প্লাবিত। কোথাও কোথাও জমেছে হাঁটু জল। বৃষ্টির জেরে সকালে স্কুলে আসার পথে জমা জলে অসুবিধার মধ্যে পড়েন পড়ুয়ারা, তাদের অভিভাবকেরা। জমা জলে ভোগান্তির শিকার হন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইংরেজি মাধ্যম […]









