স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- হ্যাপি বার্থ হ্যাপি বার্থ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আজ ৩৯ শে পা। ধোনির জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুভেচ্ছার জোয়ার। মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিরাট টুইটার লিখেছেন, ‘মাহি ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে তোমার সুস্থতা ও হাসি অটুট থাকুক এই প্রার্থনাই করি। ‘ সেই সঙ্গে বাইশ গজে ধোনির সঙ্গে মজার মুহূর্তের ছবি পোস্ট করেছেন বিরাট। টুইটে ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন রবি শাস্ত্রী। জন্মদিনে ধোনিকে তরুণ তুর্কি বলে প্রশংসা করেছেন। শাস্ত্রী লিখেছেন, ‘তরুণ তুর্কি ধোনিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। লেজেন্ড আজ তো তোমার দিন, এনজয়।’ জন্মদিনে শুভেচ্ছা ধোনিকে এই প্রজন্মের সেরা ক্রিকেটার বলে সেহওয়াগ উল্লেখ করেছেন। সঙ্গে বীরু লিখেছেন, ‘ধোনি এমন একজন ক্রিকেটার, যে ভারতের সকল পরিবারের ছেলে। মাহি সকলের আপনজন।’
Related Articles
পশুপ্রেমের নজির, রেলিং ভেঙে সদ্যোজাত কুকুর ছানাদের উদ্ধার।
হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- পশুপ্রেমের অনন্য নজির এবার হাওড়ায়। সেতুর সাইড রেলিং ভেঙে সদ্যোজাত কুকুর ছানাদের উদ্ধার করলো দমকল ও পুলিশ। জানা গেছে, সোমবার হাওড়ার বঙ্কিম সেতুতে দীর্ঘক্ষণ আটকে থাকা বেশ কয়েকটি সদ্যোজাত কুকুর ছানাকে ব্রিজের সাইড রেলিং ভেঙে উদ্ধার করেন দমকল ও পুলিশ কর্মীরা। সকাল থেকেই বঙ্কিম ব্রিজে পথচলতি মানুষজন একটি কুকুরকে ব্রিজের রেলিং এর […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা, হাওড়া স্টেশনের বিভিন্ন জায়গায়।
হাওড়া, ১৪ আগস্ট:- রাত পোহালেই কাল সোমবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো হাওড়া স্টেশনকে। গত ৭২ ঘণ্টা ধরেই চলছে হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিআরপি এবং আরপিএফ যৌথভাবে বিভিন্ন ট্রেনে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা, যাত্রীদের দেহ তল্লাশি করা সহ নিরাপত্তা ব্যবস্থা […]
পরাক্রম দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নেতাজির মূর্তি উদ্বোধন করেন।
কলকাতা , ২৩ জানুয়ারি:- নেতাজীর জন্মদিন এবছর পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই পরাক্রম দিবসে কলকাতায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে নেতাজী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে হাজির হন ঐতিহ্যবাসী ন্যাশনাল লাইব্রেরিতে। দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে তিনি হেলিকাপ্টারে রেস কোর্সে পৌঁছান। সেখান থেকে প্রধানমন্ত্রী […]








