হাওড়া, ৭ জুন:- রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তিনি নিজেকে ডলি ঘোষ বলে পরিচয় দেন। এদিন সন্ধ্যে ৬-২০টা নাগাদ তিনি সকলের নজর এড়িয়ে ৪নং পিলার ধরে উপরে উঠতে শুরু করেন। ট্রাফিক পুলিশের কর্মীরা তা দেখেই থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে নর্থ পোর্ট থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন দমকলের কর্মীরা। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ল্যাডারের সাহায্যে প্রায় আধ ঘন্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। অনুমান তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর বাড়ি অশোকনগরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কি কারণে তিনি ব্রিজে উঠে পড়লেন নর্থ পোর্ট থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
Related Articles
গোঘাটে চারটি তাজা বোমাসহ গ্রেপ্তার ১।
হুগলি , ৪ মার্চ:- গোঘাটে চারটি তাজা বোমাসহ গ্রেপ্তার ১। পুলিশ সূত্রে জানা গেছে গোঘাট দু’নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলের ভাতসালা থেকে সুন্দরপুর যাওয়ার পথে রাত্রি প্রায় ১১ টার সময় টহলরত পুলিশের সন্দেহ হওয়া এক ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করে তারপরে এই ব্যক্তির কাছ থেকে একটি লাইলনের ব্যাগ থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা পুলিশ আটক […]
নবান্নে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন জিটিএ চেয়ারম্যান অনিক থাপা।
কলকাতা, ১ ফেব্রুয়ারি:- জিটিএ চেয়ারম্যান অনিত থাপা বুধবার নবান্নে এসে স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর জিটিয়ে নির্বাচনের পর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অনিত। তাই মুখ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে জি টি এ চেয়ারম্যাননের প্রশাসনিক নানা বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। মুখ্য […]
বালির সমাবেশে যোগ দিতে আসার পথে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে।
হাওড়া, ২৬ নভেম্বর:- বালিতে তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের সমাবেশে যোগ দিতে আসার পথে একদল কর্মী দলের অপর গোষ্ঠীর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী আহত হয় বলে জানা গেছে। আহতদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। অভিযোগ, উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস […]










