হুগলি, ৮ জুন:- কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পরল জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়ার অন্যতম শীর্ষ জঙ্গি । ডানকুনি থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ।ধৃত জঙ্গির নাম শেখ রেজ়উল । জামাত-উল-মুজাহিদিনের আমের (শীর্ষ নেতা) সালাউদ্দিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিল এই রেজাউল ।রেজ়াউল জঙ্গি সংগঠনের একজন সক্রিয় সদস্য ৷ বিভিন্ন মিটিংয়ে সদর্থক ভূমিকা থাকত তার ৷ জানা গিয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে সে ৷বীরভূমের একটি নাশকতার ঘটনায় অভিযুক্ত রেজ়াউল দুই বছর ধরে পলাতক ছিল ৷ তার খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিলেন গোয়েন্দারা ৷ অবশেষে আজ ডানকুনি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷
Related Articles
ফের মানবিক মুখ্যমন্ত্রী , পদযাত্রা থামিয়ে জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে।
উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- ফের মানবিকতার নিরিখে জিতে গেলেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা থামিয়ে জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে। মানুষের পাশে দাঁড়িয়ে ফের একবার প্রমাণ করলেন তিনি মানুষের নেত্রী। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি অ্যাম্বুলেন্স চালককে বলেছিলেন, “এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে […]
চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাপয়সা আত্মসাৎ এর অভিযোগ।ধৃত বিজেপি নেতা।
হাওড়া, ১৮ জুন:- চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা তথা গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন কাঁড়ার। অভিযোগ প্রাইমারি স্কুল সহ বিভিন্ন জায়গায় সরকারি চাকরি দেওয়ার নাম করে বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। এই নিয়ে মাস খানেক আগে আমতা উদয়নারায়ণপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে ব্যাংকগুলোকে ফের একবার সতর্ক করল নবান্ন।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে ব্যাংকগুলোকে ফের একবার সতর্ক করল নবান্ন। দরিদ্র মেধাবী পড়ুয়াদের তথ্য চাওয়ার নামে হেনস্থা করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের একাধিক নির্দেশ সত্বেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনকারীদের বারবার ঘোরাচ্ছে একাধিক ব্যাংক। এই বিষয়টি সামনে আসায় স্কুল শিক্ষা সচিব,অর্থসচিব ব্যাংকগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। উচ্চ শিক্ষা […]










