এই মুহূর্তে জেলা

গ্রহণ মিটতেই গঙ্গা স্নানের ভিড় হাওড়ায়।

হাওড়া , ২১ জুন:- আজ সূর্যের বলয়গ্রাস গ্রহণ। কলকাতায় গ্রহণ শুরু হয়েছে সকাল ১০টা ৪৬ মিনিট নাগাদ। উত্তর ভারতের একাংশ থেকেও দেখা যাচ্ছে এই গ্রহণ। হাওড়ায় এদিন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকালের দিকে রোদের দেখা মিললেও বেলার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এতে শহর থেকে ভালোভাবে গ্রহণ দেখায় সমস্যা হয়। বেলার দিকে বৃষ্টিও হয় হাওড়ায়। এদিন […]

এই মুহূর্তে জেলা

দিলীপের হুমকির পাল্টা কল্যাণের , তৃণমূলের গায়ে হাত পড়লে পাল্টা মারের হুঙ্কার ,পাশাপাশি দিলীপের লাল চোখকে হলুদ করে দেবার হুঁশিয়ারি কল্যাণের।

চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায়ও আসব এবং তার সঙ্গে বদলাও নেব বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই হুমকির পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার ডানকুনিতে তৃণমূলের একটি অনুষ্ঠানে এসে তীব্রভাবে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দিলীপ ঘোষ কথায় কথায় মারপিট দাঙ্গার কথা বলে […]

এই মুহূর্তে জেলা

রাস্তা মেরামতের দাবিতে আমরণ অনশন এলাকাবাসীর।

শুভজিৎ ঘোষ, গোঘাট, ২০ জুন:- রাস্তা মেরামতের দাবিতে আমরণ অনশন এলাকাবাসীর।শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার চাঁদুর ১৬ নম্বর ওয়ার্ডের খান পাড়া এলাকায়।সমস্ত প্রতিশ্রুতি সার।স্থানীয় কাউন্সিলর সহ পুরসভার কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। দুর্বিষহ যন্ত্রণায় দিন কাটছে মানুষের। অগত্যা আমরণ অনশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এলাকাবাসী।

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা।

স্পোর্টস ডেস্ক, ২০ জুন:- নাসিফ ইকবালের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। শুক্রবার রাতে পরীক্ষা করার পর শনিবার করোনা পজেটিভ এসেছে মাশরাফির। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এখন মাশরাফির জ্বর […]

এই মুহূর্তে জেলা

মহিলার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য চণ্ডীতলায়।

চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- হুগলীর ডানকুনি ও চন্ডীতলা থানার মাঝে দূর্গাপুর এক্সপ্রেস ওয়েতে হাইড্রেনের মধ্যে উদ্ধার পচাগলা মহিলার দেহ। শনিবার সকালে ডানকুনি কোকাকোলা কারখানার পাশে দেহটি দেখতে পান স্থানীয়রা। দেহটি বেশীরভাগ অংশই পচে যাওয়ায় আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান অন্য কোখাও থেকে খুন করে দেহটি নিয়ে এসে ফেলা হয় হাইড্রেনে। শনিবার […]

এই মুহূর্তে জেলা

আমফানে ক্ষতিগ্রস্থদের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে বহিষ্কৃত করলো তৃণমূল।

চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- আমফান ঝড়ে ক্ষতিগ্ৰস্থ বাড়ির তলিকায় চন্ডীতলা -২র অধীন গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ সিংহ নিজের ফোন নাম্বার দেওয়ায় এবং ক্ষতিপূরনের তালিকায় নিজের স্ত্রীর নাম দেওয়ায়, দলের মধ‍্যেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসক দল তৃনমূল। এই খবর প্রকাশ‍্যে আসতেই বিরোধীরা সমালোচনায় সরব হয়েছে। তারপরেই প্রশাশন তৎপর হতে নিজের স্ত্রীর নাম সহ মোট […]

এই মুহূর্তে জেলা

সূর্যগ্রহণের দিন সকালে বেলুড় মঠে প্রবেশ বন্ধ থাকবে।

হাওড়া , ২০ জুন:- ২১ জুন রবিবার সূর্যগ্রহণ। ওইদিন ভক্ত ও দর্শনার্থীগণের বেলুড় মঠের সকালের দর্শন বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে সকাল ১১টা ঢুকতে পারবেন না ভক্ত, দর্শনার্থীরা। তবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা মঠ খোলা থাকবে বলে জানা গেছে। বেলুড় মঠের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল ২১ জুন সকালে সূর্যগ্রহণ উপলক্ষে বেলুড় মঠ প্রাঙ্গনে […]

এই মুহূর্তে জেলা

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সিঙ্গুরে বিক্ষোভ কৃষকদের।

হুগলি , ১৯ জুন:- অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সিঙ্গুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এলাকার কৃষক ও তাঁদের পরিবারেরা। অভিযোগ ভূমি সংস্কার দফতরের যোগসাজসে সিঙ্গুরের মাটি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে ইটভাটায়। বিশেষ করে সিঙ্গুর ব্লকের বাঘডাঙ্গা-ছিলামোড় গ্রাম পঞ্চায়েত ও নসিবপুর […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়া পৌরসভার সামনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।

হুগলি , ১৯ জুন:- দাবী না মানায় আগামী ১৫ দিন পুর এলাকায় কাজ বন্ধের হুঁশিয়ারি দিলেন অস্থায়ী কর্মীরা। হুগলির চুঁচুড়া পুরসভার ঘটনা। মূলত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি , বেতন বৃদ্ধির দাবি সহ কয়েক দফা দাবীতে পুর কর্মীরা বিক্ষোভ দেখায়। কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করলেও তাদের স্থায়ীকরণ হচ্ছে না একই সাথে দৈনিক মজুরি কোনভাবেই […]