হাওড়া , ২১ জুন:- আজ সূর্যের বলয়গ্রাস গ্রহণ। কলকাতায় গ্রহণ শুরু হয়েছে সকাল ১০টা ৪৬ মিনিট নাগাদ। উত্তর ভারতের একাংশ থেকেও দেখা যাচ্ছে এই গ্রহণ। হাওড়ায় এদিন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকালের দিকে রোদের দেখা মিললেও বেলার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এতে শহর থেকে ভালোভাবে গ্রহণ দেখায় সমস্যা হয়। বেলার দিকে বৃষ্টিও হয় হাওড়ায়। এদিন বলয়গ্রাস গ্রহণের সময় হাওড়ার ঘাটে ধর্মপ্রাণ মানুষকে গঙ্গাস্নান, তর্পণ ও পুজোপাঠ করতেও দেখা যায়।
Related Articles
মনোনয়ন জমার শেষ লগ্নে জেলা পরিষদের প্রার্থী চূড়ান্ত করল শাসক দল।
হুগলি, ১৫ জুন:- মনোনয়ন জমা দেবার শেষ দিনের শেষ লগ্নে এসে জেলা পরিষদের প্রার্থী চূড়ান্ত করল তৃনমূল।প্রার্থী তালিকায় বেশিরভাগই নতুন মুখ,বাদ পরলেন একাধিক কর্মাধ্যক্ষ।প্রার্থী হলেন তিন প্রাক্তন বিধায়ক। গত পাঁচ হুগলি জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ ছিলেন তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সঞ্জয় দাস, যিনি বিদায়ী বোর্ডের বিদ্যুৎ দপ্তরে কর্মাধ্যক্ষ ছিলেন। মানিক দাস […]
মুগ্ধ কানাডার বাঙালি দম্পতি , রিক্সাচালকের সততায় তাঁকে কিনে দিলেন নতুন রিক্সা ।
হাওড়া , ৭ ফেব্রুয়ারি:- জানা গেছে, গত ৯ জানুয়ারি রাস্তায় পড়ে থাকা একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন বালির এক রিক্সাচালক তারক মোদক। সেই ব্যাগে নগদ প্রায় ৩৪ হাজার টাকা ছিল। বাড়ি ফিরে ওই ব্যাগ থেকে ১৩ হাজার টাকা নিয়ে একটি রিক্সা কিনেছিলেন তিনি। কিন্তু যে মহিলার টাকার ব্যাগ হারিয়ে গিয়েছিল তিনি বালি থানায় নিখোঁজ ডায়েরি […]
চুঁচুড়ার চিকিৎসককে ফোন করে হুমকির অভিযোগ আরজি করের পিজিটি অভিক দের বিরুদ্ধে।
হুগলি, ১ সেপ্টেম্বর:- এসএসকেএম এর পিজিটি অভিক দে আর জি কর ঘটনার পনেরো দিন আগে চুঁচুড়ার এক চিকিৎসককে ফোন করে কদর্য ভাষায় হুমকি দেন বলে অভিযোগ। আই এম এর হুগলি চুঁচুড়া শাখার সভাপতি ডাঃ ইন্দ্রনীল চৌধুরী এই অভিযোগ করেন। তিনি দাবী করেন মেডিকেল সিন্ডিকেট ও লবি সব জেলায় আছে। কোভিড কোটায় এসএসকেএম হাসপাতালে এম ডি […]








