স্পোর্টস ডেস্ক, ২০ জুন:- নাসিফ ইকবালের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। শুক্রবার রাতে পরীক্ষা করার পর শনিবার করোনা পজেটিভ এসেছে মাশরাফির। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এখন মাশরাফির জ্বর নেই তেমন।হোম আইসোলেশনে চিকিৎসা চলছে তাঁর। আছেন ঢাকার মিরপুরের বাড়িতে। গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি ও শ্যালিকার মেয়ের করোনা পজিটিভ হওয়ার কথা জানা গিয়েছিল— তাঁরা ঢাকায় ইবনে সিনা হাসপাতালে রয়েছেন। করোনার উপসর্গ থাকায় শুক্রবার লালারস পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে সেই পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে। বাংলাদেশের এই তারকা অধিনায়কের ক্রিকেটার পরিচয়ের বাইরে এখন রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি বাংলাদেশের নড়াইল ২ আসনের আওয়ামি লিগের সংসদ সদস্য। সংক্রমণের শুরু থেকেই নড়াইলকে করোনা মুক্ত রাখার জন্য অত্যন্ত ব্যস্ত ছিলেন মাশরাফি।
Related Articles
বডি ম্যাসাজ স্পা সেন্টারের নামে চলছিল অন্য ব্যবসা। শপিং মলে হানা পুলিশের। গ্রেফতার ৬। উদ্ধার ১৬ জন মহিলা।
হাওড়া,১৩ মার্চ :- ম্যাসাজ পার্লারের আড়ালে রমরমিয়ে চলছিল অন্য ব্যবসা। খবর পেয়েই বৃহস্পতিবার রাতে হাওড়ার দুটি স্পা সেন্টারে হানা দেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সেখান থেকে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই দুটি ম্যাসাজ পার্লার থেকে ১৬ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। হাওড়ায় বেলুড়, শিবপুরের দুটি নামী শপিং মলের স্পা সেন্টারে বৃহস্পতিবার রাতে […]
আতঙ্কের মধ্যে কাজ করছে ডানকুনি টোল প্লাজার কর্মীরা।
চিরঞ্জিত ঘোষ , ২৪ মার্চ:- আতঙ্কের মধ্যে কাজ করছে ডানকুনি টোল প্লাজার কর্মীরা। তাদের বক্তব্য এই টোল প্লাজার উপর দিয়ে প্রচুর বাইরের রাজ্যের গাড়ি যাচ্ছে অথচ সেইসব গাড়ির যারা কর্মী রয়েছেন ড্রাইভার রয়েছেনতারা সংক্রমণ বহন করছে কিনা তা দেখার কেউ নেই। অথচ আমরা এখানে আমাদের তাদের সঙ্গে কাজ করতে হচ্ছে ।এ ব্যাপারে আমরা সরকারের কাছে […]
প্রাচীন রীতি মেনে আজও হয়ে আসছে গোঘাটে রাবন কাটা রথ।
মহেশ্বর চক্রবর্তী, ১৬ অক্টোবর:- প্রাচীন কাল থেকে রীতি মেনে আজও রাবন কাটা রথ হয়ে আসছে হুগলির গোঘাটে। এই বছরও তার ব্যতিক্রম হলো না। তবে করোনা পরিস্থিতিতে কিছুটা কাটছাট করা হয়েছে। দশমীর দিন হুগলি জেলার গোঘাটে রাবন কাটা রথ দেখতে অসংখ্য পুর্নার্থীর ভির হয়।তাই বিজয়া দশমীতে দেবী দুর্গা পাশাপাশি আকর্ষণের কেন্দ্রে থাকে রাবন কাটা রথ৷ প্রায় […]







