চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- হুগলীর ডানকুনি ও চন্ডীতলা থানার মাঝে দূর্গাপুর এক্সপ্রেস ওয়েতে হাইড্রেনের মধ্যে উদ্ধার পচাগলা মহিলার দেহ। শনিবার সকালে ডানকুনি কোকাকোলা কারখানার পাশে দেহটি দেখতে পান স্থানীয়রা। দেহটি বেশীরভাগ অংশই পচে যাওয়ায় আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান অন্য কোখাও থেকে খুন করে দেহটি নিয়ে এসে ফেলা হয় হাইড্রেনে। শনিবার সকালে দেহটি দেখতে পেয়ে স্থানীয় মানুষ খবর দেন ডানকুনি ও চন্ডীতলা থানায়। দুই থানার সীমান্ত হওয়ায় দুই থানার ই পুলিশ আসে ঘটনাস্থলে। দেহটি তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। এবিষয়ে খোঁজ খবর শুরু করছে পুলিশ।
Related Articles
সুতন্দ্রার মৃত্যুর সুবিচার চেয়ে আমরা আক্রান্তের প্রতিনিধি দল চন্দননগরে।
হুগলি, ২ মার্চ:- সুতন্দ্রার আকস্মিক মৃত্যুর সুবিচারের জন্য পরিবারের পাশে আমরা আক্রান্তের প্রতিনিধি দল। রবিবার সকালে কলকাতা থেকে সুতন্দ্রার চন্দননগরের বাড়িতে আসে। প্রাক্তন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র সহ চারজন প্রতিনিধি আসেন। মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তারা।প্রয়োজনে আইনি সাহায্যে সহ এই পরিবারের বিভিন্ন সহযোগিতা করবেন এই প্রতিনিধিরা। সুতন্দ্রার বাড়িতে আধ ঘন্টা ছিলেন তারা। সেখান থেকে […]
ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির।
হাওড়া, ২৪ নভেম্বর:- ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার দুপুরে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার শানপুর ও ইছাপুরের মাঝে ড্রেনেজ ক্যানেল রোডে ঘটনাটি ঘটে। ফুটপাতের ধারে খেতে বসে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তি জগাছার অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। মৃতের নাম বাপি। তাঁকে গুরুতর জখম অবস্থায় […]
এই রাজ্যের মুখ্যমন্ত্রী উগ্রপন্থীদের লালন-পালন করছে, চুঁচুড়ায় বিস্ফোরক রাজু।
সুদীপ দাস, ১৮ অক্টোবর:- আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, স্পেন সর্বত্র বাঙালীরা প্রতিবাদ করতে নেমেছে, সেখানে বুদ্ধিজীবিরাও আছেন। কিন্তু বাঙলায় বুদ্ধিজীবিরা তো মমতাজীবি হয়ে গেছে! আমি তাঁদেরকে বলব আপনাদের সৎ বুদ্ধি হোক, সমাজে আপনাদের দরকার, দয়া করে কারোর “পা চাটা” হয়ে যাবেন না! সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমন নিয়ে চুপ থাকা প্রসঙ্গে বাংলার বুদ্ধিজীবিদের এভাবেই আক্রমন করলেন […]











