নদিয়া, ১৯ জুন:- হাট বসানো নিয়ে আপত্তি স্থানীয়দের।ঘটনা নদিয়ার শান্তিপুর থানার গোডাউন পাড়ায়।বেশকিছু ধরে ওই এলাকায় রেডিমেট জামা কাপড়ের হাট বসে।কিন্তু লক ডাউন শিথিল হবার পর থেকে স্থানীয় গোডাউন পাড়া মাঠে জত্রতত্র পয়সা নিয়ে দোকানীদের বসিয়ে দিচ্ছেন বেশকিছু অসাধু মানুষজন।স্থানীয়দের বক্তব্য শান্তিপুর স্টেশন লাগোয়া নীলমনি হাটের মালিক কতৃপক্ষের সাথে তারা কথা বলেছেন।কিন্তু কিছু অসাধু মানুষজন অর্থের বিনিময়ে তাদের শিশুদের খেলার মাঠ দখল করে হাটের দোকানীদের বসিয়ে দিচ্ছেন এমনটায় অভিযোগ তাদের।আজ ওই এলাকায় শিশুদের মাঠে হাটের দোকান পাঠ বে আইনীভাবে বসানোর প্রতিবাদে রানাঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন ওই এলাকার মহিলারা।এছাড়া ওই এলাকায় একটি পুকুরে নোংড়া আবর্জনা ফেলছেন অনেকে ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে পাশাপাশি বাড়তে পারে রোগব্যাধি।
Related Articles
পুজোর আগেই আইপিএল আয়োজনের সম্ভাবনা! কী বললেন মহারাজ ?
স্পোর্টস ডেস্ক , ১১ জুন:- ১০ জুন আইসিসি চলতি বছরের মেগা টুর্নামেন্ট টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায় নি। এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কা। ফাঁকা মাঠে বিশ্বকাপে আর্থিক ধাক্কা আর মাঠ ভরিয়ে বিশ্বকাপ করলে প্রাণের ঝুঁকি। সমস্যার সমাধানে তাই বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে অস্ট্রেলিয়া। আইসিসি অবশ্য জুলাইয়ে […]
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন বলে ওই দলের তরফে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সাংসদ সৌগত রায়,সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র থাকবেন।তৃণমূল […]
চন্ডিতলা বিধানসভায় এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার।
চিরঞ্জিত ঘোষ , ৩১ মার্চ:- নির্বাচন যত এগিয়ে আসছে ভোটের ময়দানের এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ চন্ডীতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। বুধবার ৩৯ ডিগ্রী প্রখর গরমে ভোট প্রচারে এতোটুকু খামতি রাখেননি স্বাতী। এই বিধানসভার বিস্তীর্ণ এলাকাজুড়ে চালিয়েছেন ভোটের প্রচার। হাজার হাজার তৃণমূল কর্মী পায়ে পায়ে সামিল হয়েছেন তার এই প্রচার অভিযানে। তৃণমূল প্রার্থী […]








