হুগলি , ১৯ জুন:- অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সিঙ্গুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এলাকার কৃষক ও তাঁদের পরিবারেরা। অভিযোগ ভূমি সংস্কার দফতরের যোগসাজসে সিঙ্গুরের মাটি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে ইটভাটায়। বিশেষ করে সিঙ্গুর ব্লকের বাঘডাঙ্গা-ছিলামোড় গ্রাম পঞ্চায়েত ও নসিবপুর গ্রাম পঞ্চায়েতের নান্দা, গোমোতিয়া, ছিলামোড়, লাহারোড সহ বিভিন্ন এলাকায় মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। ভূমি দফতরে বারবার লিখিত অভিযোগ জানিয়ে কোনও সুরাহা না মেলায়, এদিন দুপুরে কয়েকশো কৃষক হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। কৃষকদের দাবি, অবিলম্বে জমি থেকে মাটি কেটে যে পুকুর তৈরি করা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে সিঙ্গুরের BLRO কোনও মন্তব্য করতে চায়নি।
Related Articles
ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙে আহত তিন ছাত্র।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর পোলবা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় পাঁচটি সেলাই দিতে হয়। পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস জানান, স্কুলে চতুর্থ শ্রেনীর ক্লাস চলছিল। একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পরে যায় ছাত্রদের মাথায়। রনজিৎ আকাশ ও ঋক সাঁতরা আহত হয়। রনজিৎ এর মাথা […]
লকডাউনের চতুর্থ দিনে পুলিশের নাকা চেকিং হাওড়ার সালকিয়া চৌরাস্তা মোড়ে।
হাওড়া , ১৯ মে:- গত ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। গণপরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। আজ বুধবার লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকেই লকডাউন সফল করতে পথে নেমেছে হাওড়া সিটি পুলিশ। সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে। এদিন সকালে যেসব প্রাইভেট গাড়ি, মালবাহী […]
দুর্ঘটনা দ্বিতীয় হুগলী সেতুতে। যানজট।
হাওড়া, ১৬ জুন:- দ্বিতীয় হুগলী সেতুতে আবারও দুর্ঘটনা। জানা গেছে, কলকাতা থেকে জাতীয় সড়ক যাবার পথে বৃহস্পতিবার কন্টেনার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্রিজের ডিভাইডারে। এতে ট্রাকের চাকা খুলে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরানোর চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় দ্বিতীয় হুগলী সেতুতে। Post Views: 392










