এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীকে ইমনের ট্যুইটের পরই ব্যবস্থা নিল প্রশাসন। বর্ষার পরই হবে পাকা রাস্তা।

হাওড়া , ৭ আগস্ট:- গত ৪৮ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহর এবং শহরতলির একাধিক এলাকা । কোথাও জল নেমেছে । কোথাও বা এখনও জমে রয়েছে বৃষ্টির কাদাজল । শহর কলকাতার পাশাপাশি জল জমার সমস্যায় জেরবার জেলার বাসিন্দারাও । তবে এই বর্ষায় হাওড়া জেলার লিলুয়ার ছবি রীতিমতো আঁতকে ওঠার মতো । কিছু রাস্তায় খানাখন্দ দেখলে বোঝা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ধাবায় দুষ্কৃতী হামলা। ধারাল অস্ত্রের কোপ মালিককে। শলপে উত্তেজনা।

হাওড়া , ৭ আগস্ট:- বৃহস্পতিবার রাতে হাওড়ার শলপে ধাবায় ঢুকে ব্যাপক তান্ডব চালায় সশস্ত্র দুষ্কৃতিরা। তারা খাবারের দাম নিয়ে প্রথমে ধাবার কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এরপর ধাবায় ঢুকে মালিকের উপর হামলা চালায়। পরপর দুটি দোকানে তান্ডব চালিয়ে তারা পালিয়ে যায়। তাদের হাতে লোহার রড, ভোজালি সহ ধারাল অস্ত্রশস্ত্র ছিল। প্রথমে খাবারের দাম নিয়ে বচসা […]

এই মুহূর্তে জেলা

সাংসদ দেবের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা।

ঘাটাল , ৬ আগস্ট:- সাংসদ দেবের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা । আমার মোদীজি কে ভালো লাগে আমি মোদিজীর প্রশংসা করি ,দেশ জুড়ে ওনার যা ফ্যান ফলোয়ার আছে বা দেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন তবে এই সময় দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দেবে ‘তোমার মন্দির দরকার না করোনার ভ্যাকসিন দরকার’সে তোমাকে উত্তর দিয়ে দেবে […]

এই মুহূর্তে জেলা

পুর কমিশনারকে নিয়ে বেহাল রাস্তা ঘুরে দেখলেন লক্ষ্মীরতন।

হাওড়া , ৬ আগস্ট:- লিলুয়ায় নিজের এলাকার বেহাল রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ট্যুইট করেছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন। এরপরই ব্যবস্থা নিতে তৎপর হল প্রশাসন। বৃহস্পতিবার হাওড়ার ওই এলাকা পরিদর্শনে যান ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষীরতন শুক্লা। সঙ্গে ছিলেন হাওড়ার পুর কমিশনার ধবল জৈন। ওই এলাকায় গিয়ে ইমন সহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী। পুরো এলাকা […]

এই মুহূর্তে জেলা

প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরি পরিসেবা ।

হুগলি , ৬ আগস্ট:- প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরি পরিসেবা । লকডাউনের সময় থেকেই বন্ধ ছিল এই ফেরি সার্ভিস । তার পরে বাঁধ সেধেছিল আমফান । ঝরে ক্ষতিগ্রস্থ হয় রিষড়ার জেটি । ঝড়ের তান্ডবে ভাসিয়ে নিয়ে যায় দুটি ভেসেল । দীর্ঘদিন বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হতে […]

এই মুহূর্তে জেলা

ভুয়ো টেস্টিংয়ের নামে যারা মানুষকে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার- মুখ্যমন্ত্রী।

নবান্ন , ৬ আগস্ট:- অনেক সংস্থা ভুয়ো টেস্টিংয়ের নামে মানুষকে প্রতারণা করছেন । ভয় দেখাচ্ছেন । যারা এসব করছেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে সরকার । হাসপাতালে যেসব করোনা রোগী ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা কেমন , রক্তচাপ, অক্সিজেনের মাত্রা বা অন্যান্য তথ্য বিস্তারিত জানানো হবে । সাধারণ মানুষের ওয়েবসাইটে ক্লিক করলে তা দেখতে পাবেন […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশন থেকে উদ্ধার কিশোরী।

হাওড়া , ৬ আগস্ট:- রেল পুলিশের তৎপরতায় উদ্ধার হল এক কিশোরী । বুধবার তাকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয় । রেল পুলিশ সূত্রে জানা গেছে , বছর পনেরোর ওই কিশোরী সকাল এগারোটা নাগাদ হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করছিল । বিষয়টি নজরে আসে আরপিএফের । সেখানে তাকে একা দেখে সন্দেহ হয় রেল […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্ত রোগীদের দাহ করার জন্য শ্মশান তৈরীর আগেই বাঁধা গ্রামবাসীর।

কোলাঘাট , ৬ আগস্ট:- করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে সৎকার করার জন্য কোলাঘাট ব্লক প্রশাসন কলিশ্বর , বলিশ্বর , দেহাটি ও ধুলিয়ারা সংযোগস্থলে ফাঁকা নির্জন এলাকায় একটু শ্মশান নির্মাণ করবে বলে মনস্থির করেছেন। কিন্তু কাজ শুরুর আগেই কলিশ্বর বলিশ্বর দেহাটি ধুলিয়ারা , গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন । গ্রামবাসীদের মূলত অভিযোগ সরকার মনস্থির করা শ্মশানের জায়গার […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার জগৎবল্লভপুরে কুপিয়ে খুন যুবক।

হাওড়া , ৬ আগস্ট:- হাওড়ার জগৎবল্লভপুরে কুপিয়ে খুন যুবক।এলাকায় চাঞ্চল্য। দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বচসা। পেঁপে গাছ কাটা নিয়ে গন্ডগোলের জেরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই যুবককে। ঘটনায় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। জগৎবল্লভপুরের ভূপতিপুরের ঘটনা। হামলাকারীরা পলাতক। মৃতের নাম অধীর রায়। বুধবার গভীর রাতে হাসপাতালে তার মৃত্যু […]

এই মুহূর্তে জেলা

স্বামীর বাড়ির সামনে অনশন ও ধর্ণায় বসলেন এক নির্যাতিতা গৃহবধূ ।

রায়গঞ্জ , ৬ আগস্ট:- স্বামীর বাড়ির সামনে অনশন ও ধর্ণায় বসলেন এক নির্যাতিতা গৃহবধূ । বুধবার রাত থেকে স্বামীর বাড়ির সামনে রোদ ঝড় বৃষ্টিতেই স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য অনশন ধর্নায় বসে থাকলেও দেখা মেলেনি স্বামীর । যতক্ষন না তার স্বামী এসে তাকে ঘরে তুলবেন ততক্ষন এখানেই পড়ে থাকবেন বলে পণ করে বসে রয়েছেন ইটাহার […]