হাওড়া , ৬ আগস্ট:- হাওড়ার জগৎবল্লভপুরে কুপিয়ে খুন যুবক।এলাকায় চাঞ্চল্য। দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বচসা। পেঁপে গাছ কাটা নিয়ে গন্ডগোলের জেরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই যুবককে। ঘটনায় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। জগৎবল্লভপুরের ভূপতিপুরের ঘটনা। হামলাকারীরা পলাতক। মৃতের নাম অধীর রায়। বুধবার গভীর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
Related Articles
রেশনের চাল পাচার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে গাড়ি সহ পাকড়াও ৩।
হুগলি,২ মে:- রেশনের চাল পাচার করতে গিয়ে গ্রামবাসীরা গাড়ি সহ হাতেনাতে ধরল। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার গোপালনগর পালপাড়া এলাকায়। অভিযোগ, লোকনাথের রেশন ডিলার অসীম সাহা রেশনের চাল 110 বস্তা সিঙ্গুরের কৃষাণমান্ডি থেকে গাড়িতে বোঝাই করে পালপাড়া এলাকায় রামকুমার সাউ নামে এক আলু ব্যাবসায়ীর বাড়িতে দশ বস্তা চাল নামানো হয়। খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ এসে […]
করোনার জেরে ব্রাত্য হাজারো রোগ , সাধারন রুগীদের স্বার্থে টাস্ক ফোর্স রিষড়ায় !
সুদীপ দাস , ২ আগস্ট:- করোনার জেরে বহু সাধারন রোগাক্রান্ত মানুষ আজ চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে । সাধারন জ্বর-সর্দি-কাশি থেকে শুরু করে হঠাৎ হৃদরোগে আক্রাম্ত হলেও মিলছে না ডাক্তার । করোনা ছাড়া সেইসমস্ত ভিন রোগীদের চিকিৎসার স্বার্থে এবারে টাস্ক ফোর্স গঠন করলো রিষড়া পুরসভা । রিষড়ার প্রতি ওয়ার্ডে ২জন করে স্বাস্থ্য কর্মীর সমন্বয়ে […]
একদিকে রাজভবনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী , পাশাপাশি বেলুড় মঠে প্রধানমন্ত্রী।
সোজাসাপটা ডেস্ক,১১ জানুয়ারি:- দমদম বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রথমেই যান রাজ্যপাল জগদীপ ধনকর।রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এর পর একে একে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলির সদস্য রাহুল সিনহা, সাংসদ অরৃজুন সিং, মুকুল রায়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। দমদম থেকে হেলিকপ্টারে রেসকোর্স ও সেখান থেকে সড়কপথে ৪টা ২০ মিনিটে […]






