হাওড়া , ৭ আগস্ট:- রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল। হাওড়ার উৎসব বসু মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। হাওড়ার বাঙালপাড়া ১ম বাই লেনের বাসিন্দা উৎসব বসু পড়ত কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুলে। উৎসবের ইচ্ছে ভবিষ্যতে অ্যাস্ট্রো-ফিজিক্স নিয়ে পড়াশোনা করার। সে জানায় তার ফ্যামিলি খুব সাপোর্টিভ। রবিবার বা যে কোনও ছুটির দিন অতিরিক্ত সময় পেলেই সে ৭-৮ ঘন্টা পড়াশোনা করত। এই ফলাফল তার কাছে অপ্রত্যাশিত। কথা বলার ভাষা নেই। পড়ার অবসরে গান শুনতে গান গাইতে ভালবাসে। ফুড লাভার। খেতে খুব ভালবাসে। খেলাধূলায় আগ্রহ না থাকলেও শরীর ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করে উৎসব। এখন উৎসবের হাওড়ার বাড়িতে আনন্দের পরিবেশ।
Related Articles
বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন কুমার সঙ্গাকারা।
স্পোর্টস ডেস্ক , ২৩ জুলাই:- আমেরিকায় মে মাসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্ব জুড়ে বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের তীব্রতা বেড়েছে। বাইশ গজেও চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ক্রিকেটাররা নিজস্ব ভঙ্গিতে প্রতিবাদ করছেন বর্ণবৈষম্যের। সেই ব্যাপারেই এ বার মুখ খুললেন কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান তথা শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা। এক ওয়েবসাইটে তিনি বলেছেন, “এক বার সত্যিকারের ইতিহাস বুঝতে পারলেই পরিবর্তন ঘটবে মানসিকতায়। […]
মুর্শিদাবাদে সব আসনে তৃনমূল জিতবে, হুমায়ুনের জামানত জব্দ হবে, দাবি ঋতব্রতর।
হুগলি, ৭ ডিসেম্বর:- বাবরি মসজিদ শিলান্যাস করে তৃনমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন মুর্শিদাবাদে তৃনমূল একটা আসনও পাবে না। আজ হুগলির ত্রিবেনী কালিতলায় হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন রাজ্য সভার সাংসদ ঋতব্রত। সেখানে তিনি বলেন, মুর্শিদাবাদের সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে। হুমায়ুন কবির যদি দাঁড়ান তার জমানত জব্দ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী […]
১৭৬ দিন পরে সুরক্ষা বিধি মেনে বাণিজ্যিকভাবে শহরে মেট্রো রেল পরিষেবা চালু।
কলকাতা , ১৪ সেপ্টেম্বর:- টানা ১৭৬ দিন বন্ধ থাকার পরে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আজ সকাল আটটা থেকে বাণিজ্যিকভাবে শহরে মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে। প্রায় ছয় মাস পর চেনা মেট্রোর কামরায় উঠে অনেক অফিস যাত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ১২ ঘন্টা সময় কে এক ঘন্টার […]









