তরুণ মুখোপাধ্যায় , ১৪ আগস্ট:- করোনা নিয়ে বিভ্রান্তি কাটাতে এবার স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিলেন বিশিষ্ট চিকিৎসক কুনাল দত্ত । দিন দিন যেভাবে ভারতবর্ষে করোণা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পরছে ভারতবাসীর কপালে । আর এর থেকে ব্যতিক্রম নয় হুগলি জেলাও । আর যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার থেকে বেশি বাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক এবং গুজব […]
জেলা
কোভিড মৃতদেহ সৎকার করা নিয়ে আবার উত্তেজনা , প্রশাসনের লোকদের ঘিরে বিক্ষোভ ।
হুগলি , ১৪ আগস্ট:- কোভিড মৃতদেহ সৎকার করা নিয়ে আবার উত্তেজনা , বিডিও পুলিশ সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ । ঘটনা পোলবার সোয়াখাল এলাকার । জানা গেছে সোয়াখালের নির্জন এলাকায় কোভিড মৃতের দেহ সৎকারের ব্যবস্থা করে প্রশাসন । গত পরশু রাতে মহানাদের এক কোভিড আক্রান্তের দেহ দাহ করা হয় সেখানে । গতকাল গ্রামবাসীরা জানতে পারে রাতের […]
রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি সংসদ অর্জুন সিং।
হাওড়া , ১৩ আগস্ট:- রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি সংসদ অর্জুন সিং । এদিন হাওড়ায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন তিনি । বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, কেন্দ্র হস্তক্ষেপ না করলে বাংলার মানুষকে বাঁচানো যাবেনা । অর্জুন সিং বলেন , নবান্নে বসে সাংবাদিক বৈঠক […]
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া , ১৩ আগস্ট:- গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ায়। অভিযোগ , শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মঘাতী হন । মৃতার নাম লক্ষ্মী দাস । তাঁর স্বামী সঞ্জীব দাস পেশায় টোটোচালক। এদের একটি সন্তান রয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়িতে স্বামী, শ্বশুর , শাশুড়ির নির্যাতনের শিকার হয়েছিলেন লক্ষ্মী। জানা গেছে, স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে মানসিকভাবে […]
বাঁকড়া গ্রামে খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে দোকান ভেঙে ফল খেল দাঁতাল।
ঝাড়গ্রাম , ১৩ আগস্ট: বাঁকড়া গ্রামে সকালে ফলের দোকান ভেঙে ফল খেয়ে গেল দাঁতাল হাতি। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে সাঁকরাইল ব্লক এর পাথরা গ্রাম পঞ্চায়েতে বাঁকড়া গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল হাতি। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ , এদিন একটি ফলের দোকান ভেঙে ফল খেয়ে ফেলে হাতি। খাবারের সন্ধানে গজরাজ জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে । […]
বারাসাতে নাগরিক পরিসেবা নিয়ে উঠছে প্রশ্ন।
উঃ২৪পরগনা , ১৩ আগস্ট:- বারাসাতে নাগরিক অসুবিধা চরমে । একাধিক জায়গায় প্রকাশ্য রাস্তায় একপাশে জঞ্জাল জমা হয়ে আছে , অন্য পাশে রাস্তার গর্ত খোলা ম্যানহোলের চেয়েও ভয়াবহ ভাবে প্রকান্ড হাঁ নিয়ে উন্মুক্ত । গর্তে হামেশাই পড়ছেন মানুষ । দুদিকে জাতীয় সড়ক আর পাশে ফ্লাইওভার । করোনা আবহে জমা আবর্জনা অস্বস্তি বাড়াচ্ছে পথচলতি মানুষের। সরে হাঁটার […]
দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভূমিরাজস্ব দফতরের অভিযান জেলাপরিষদ সদস্যের।
পশ্চিম মেদিনীপুর , ১৩ আগস্ট:- দফতরের কর্মীদের বিরুদ্ধে জাল রেকর্ড বানিয়ে জমি কেনাবেচার দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভূমিরাজস্ব দফতরের অভিযান জেলাপরিষদ সদস্যের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের । পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে ভূমি রাজস্ব দফতরের কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বেলদাতে ব্লক ভূমি রাজস্ব দফতরে অভিযান চালান স্থানীয় তৃণমূলের জেলাপরিষদ সদস্য […]
করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা বাঁকুড়ায়।
বাঁকুড়া, ১৩ আগস্ট:- এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করাকে কেন্দ্র করে এলাকায় মানুষ ও পুলিশের খণ্ডযুদ্ধে এলাকা রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার জয়পুর থানার চেকপোষ্ট সংলগ্ন এলাকা। ঘটনাটি ঘটে জয়পুর থানার চেকপোষ্ট সংলগ্ন এলাকা তাঁতি পুকুর ও মাচানতলা এলাকায়। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন আহত হন বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন […]
পূর্নবয়স্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ।
জলপাইগুড়ি , ১৩ আগস্ট:- একটি পূর্নবয়স্ক স্ত্রী চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল । বুধবার মাল মহকুমার রাজডাঙা গ্রাম পঞ্চায়েতের দেবীপুর চা বাগানের পাশে একটি প্রজেক্ট চাবাগানের ঝোপে এই চিতাবাঘটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মিরা ঘটনাস্থল থেকে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে । চিতাবাঘটির মৃত্যুর কারণ জিজ্ঞেস […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেলুড় জিআরপি থানার উদ্যোগে রেল স্টেশনগুলিতে তল্লাশি।
হাওড়া , ১৩ আগস্ট:- দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়াতেও। বৃহস্পতিবার দুপুরে বেলুড় জিআরপি থানার উদ্যোগে বিভিন্ন স্টেশনে বিশেষ তল্লাশি চালানো হয়। আজ থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেশনগুলিতে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদিন দুপুরে বেলুড় স্টেশনে প্ল্যাটফর্ম ও রেললাইনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বেলুড় জিআরপি থানার ওসি বিকাশ চন্দ্র মুখোপাধ্যায় সহ বেলুড় জিআরপি […]

