হাওড়া , ১৩ আগস্ট:- রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি সংসদ অর্জুন সিং । এদিন হাওড়ায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন তিনি । বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, কেন্দ্র হস্তক্ষেপ না করলে বাংলার মানুষকে বাঁচানো যাবেনা । অর্জুন সিং বলেন , নবান্নে বসে সাংবাদিক বৈঠক করে এতদিন কোভিড নিয়ে মিথ্যে কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী । কোভিডে মৃত্যুর সঠিক তথ্য দেননি উনি । লকডাউনের ডেট পাঁঁচবার বদল করেছেন । আসলে ওনার মেন্টালি প্রবলেম আছে । এরাজ্যে আমফানের টাকা লুট হয়েছে । কেন্দ্রীয় সরকারের দেওয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টাকা লুট হয়েছে । ভাইপোর অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে । এরাজ্যের পুলিশ সরকারের দলদাসে পরিণত হয়েছে।
Related Articles
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিধ্বংসী আগুন পুড়ে ছাই দুটি আনারসের গদি , ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি, ২৮ ডিসেম্বর:- সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি আনারসের গদি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অল্পের জন্য রক্ষা পেল আনারস মার্কেট। জানা গিয়েছে যে এদিন আচমকাই স্থানীয়রা ওই দুটি আনারসের গদি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন দমকলকে। […]
NRC ও CAA এর বিরুদ্ধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫ কিমি রোড রেস আয়োজন।
পশ্চিম মেদিনীপুর,২১ ফেব্রুয়ারি:- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চের উদ্যোগে প্রথম বর্ষের ৫ কিমি রোড রেস অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুররের শালবনি এলাকায়, ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই দৌড় থেকে পশ্চিমবঙ্গের একতা ও মৈত্রীর শপথ নেওয়া হয় ও NRC এবং CAA এর বিরুদ্ধে প্রচার মানুষকে সচেতন করা হয় […]
মহিলা সেজে আজও পুরুষরাই বরণ করেন মা জগদ্ধাত্রীকে।
হুগলি ২৩ নভেম্বর:- মাথায় ঘোমটা টেনে পুরুষরাই মহিলা সেজে বরণ করেন মা জগদ্ধাত্রীকে। প্রাচীন রীতি এখনো মেনেই ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জন পর্বের সূচনা হয়। জনশ্রুতি আছে রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দতারাম সূর গৌরহাটি অঞ্চলের বাসিন্দা ছিলেন। রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো হত।সেই পুজো দেখে তার বিধবা কন্যা জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন গৌরহাটি অঞ্চলে।সে সময় বন জঙ্গলে […]







