পশ্চিম মেদিনীপুর , ১৩ আগস্ট:- দফতরের কর্মীদের বিরুদ্ধে জাল রেকর্ড বানিয়ে জমি কেনাবেচার দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ তুলে ভূমিরাজস্ব দফতরের অভিযান জেলাপরিষদ সদস্যের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের । পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে ভূমি রাজস্ব দফতরের কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বেলদাতে ব্লক ভূমি রাজস্ব দফতরে অভিযান চালান স্থানীয় তৃণমূলের জেলাপরিষদ সদস্য সূর্যকান্ত অট্ট । সূর্য বাবুর দাবি বিগত কয়েক বছর আগে একটি বেসরকারি কোম্পানির নামে কেনা জমির রেকর্ড জালিয়াতি করে বিক্রি করছে এক শ্রেণীর জমি মাফিয়ারা । আর তাতে সহযোগিতা করছেন নারায়ণগড় ব্লক ভূমি রাজস্ব দফতরের এক শ্রেণীর কর্মচারী । গত সপ্তাহে এই বিষয়ে লিখিত ভাবে ব্লক ভূমি রাজস্ব আধিকারিককে জানানো সত্বেও কোন সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার দফতর সদলবলে অভিযান জেলাপরিষদ সদস্য সূর্যকান্ত অট্টের । তবে বিষয়টি ভালো করে খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন ব্লক ভূমি রাজস্ব আধিকারিক।
Related Articles
থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে রক্তদান শিবির, উদ্বোধন এম্বুলেন্সের, বৈদ্যবাটির চার নম্বর ওয়ার্ডে।
হুগলি, ৩০ এপ্রিল:- থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করল বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। রবিবার সকালে বউ বাজারে উৎসবের মেজাজে রক্তদিলেন রক্তদাতারা। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান পিন্টু মাহাতো, চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ ও কাউন্সিলর রাজু পাড়ুই। এ দিন […]
পুলিশ সুপার,ওসি ও বিডিওর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি হুমায়ুন কবিরের।
কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- মুর্শিদাবাদের পুলিশ সুপার, বেলডাঙ্গা দু নম্বর ব্লক এবং ভরতপুর ব্লকের বিডিও এবং ওই থানার ওসির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রাক্তন মন্ত্রী ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ূন কবীর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে চিঠি দিয়েছেন। তিনটি আলাদা আলাদা চিঠি দিয়ে তিনি ওই সব আধিকারিকদের বিরুদ্ধে আজ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বলে মন্ত্রী জানান। […]
সদস্য সংগ্রহ লক্ষমাত্রা কম, পান্ডুয়ায় এসে ক্ষুব্ধ মিঠুন জানিয়ে দিলেন নিজেদের দ্বন্দ্বের ফলেই লকেটকে হারতে হয়েছে।
হুগলি, ২১ ডিসেম্বর:- সদস্য সংগ্রহ অভিযান চলছে বিজেপির। হুগলি সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ কিন্তু এখনো পর্যন্ত ৫১ হাজার সদস্য করতে পেরেছে জেলা নেতৃত্ব। সক্রিয় সদস্যের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গেছে। সক্রিয় সদস্য সংগ্রহ করার কথা ছিল ৩০০০ সেখানে ৩৬৩ জন মোটে সক্রিয় সদস্য হয়েছেন। এই তথ্য দেখে ক্ষুব্ধ মহাগুরু। পান্ডুয়ায় সদস্যতা […]









