জলপাইগুড়ি , ১৩ আগস্ট:- একটি পূর্নবয়স্ক স্ত্রী চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল । বুধবার মাল মহকুমার রাজডাঙা গ্রাম পঞ্চায়েতের দেবীপুর চা বাগানের পাশে একটি প্রজেক্ট চাবাগানের ঝোপে এই চিতাবাঘটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মিরা ঘটনাস্থল থেকে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে । চিতাবাঘটির মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে আপালচাঁদের রেঞ্জ অফিসার কূনাল বর্মন বলেন , ময়নাতদন্ত না করা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না । তবে মৃত চিতাবাঘটির দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । অনুমান, চিতাবাঘটির দু-তিন দিন আগে মৃত্যু হয়েছে। কাঠামবাড়ি রেঞ্জ অফিস এলাকায় ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে।
Related Articles
মহিলার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য চণ্ডীতলায়।
চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- হুগলীর ডানকুনি ও চন্ডীতলা থানার মাঝে দূর্গাপুর এক্সপ্রেস ওয়েতে হাইড্রেনের মধ্যে উদ্ধার পচাগলা মহিলার দেহ। শনিবার সকালে ডানকুনি কোকাকোলা কারখানার পাশে দেহটি দেখতে পান স্থানীয়রা। দেহটি বেশীরভাগ অংশই পচে যাওয়ায় আঘাতের চিহ্ন এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান অন্য কোখাও থেকে খুন করে দেহটি নিয়ে এসে ফেলা হয় হাইড্রেনে। শনিবার […]
চিৎপুর সেতু ভেঙে নতুন করে করার সিদ্ধান্ত।
কলকাতা, ২০ জানুয়ারি:- টালা সেতুর পর রাজ্য সরকার উত্তর কলকাতার সঙ্গে শহরতলীর যোগাযোগের অপর এক গুরুত্বপূর্ন সেতু ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই চিৎপুর সেতু ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কে এম ডি এ সূত্রে জানা গেছে। সেতু ভাঙার আগে ওই সেতুর তলায় বসবাসকারি পরিবারগুলির পুনর্বাসনেরও উদ্যোগ […]
চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মাটি থেকে কেন্দ্রের সরকার উৎখাত হবেই। মন্তব্য অরূপের।
হাওড়া, ২৪ এপ্রিল:- চব্বিশে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না। রবিবার বিকেলে হাওড়ায় মন্তব্য অরূপ রায়ের। এদিন পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক ঐতিহাসিক মহামিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। মিছিল হয় দক্ষিণ হাওড়ার বকুলতলা থেকে দানেশ শেখ লেন পর্যন্ত। এই পদযাত্রায় রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায় সহ দলের একাধিক নেতৃবৃন্দ […]








