এই মুহূর্তে জেলা

চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।

উত্তর দিনাজপুর, ১৫ আগস্ট:- চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার লাহুতারা এলাকায়। অভিযুক্ত ব্যাক্তি ক্যামেরার সামনে কিছু না বললেও টেলিফোনে জানিয়েছেন, এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছিল। শুক্রবারও চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছিল ওই কিশোরকে। এই ঘটনার যাতে পূনরাবৃত্তি না হয় সেই কারণে […]

এই মুহূর্তে জেলা

করোনা আবহে স্বাস্থবিধি মেনে স্বাধীনতা দিবস পালন করল প্রশাসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল।

হুগলি , ১৫ আগস্ট:- জেলা জুড়ে করোনা আবহে স্বাস্থবিধি মেনে স্বাধীনতা দিবস পালন করল প্রশাসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থা গুলি শনিবার রাতে বারোটা বেজে এক মিনিট থেকে পতাকা উত্তোলন শুরু হলেও শনিবার দিনভর নানা কর্মসূচি ও দেশাত্ববোধক গান বাজিয়ে স্বাধীনতা দিবস পালন করে দেশবাসী । শনিবার চুঁচুড়া জেলা প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা […]

এই মুহূর্তে জেলা

হাওড়া সিটি পুলিশের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত।

হাওড়া , ১৫ আগস্ট:- ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপিত হল হাওড়া সিটি পুলিশের উদ্যোগেও। শ্রদ্ধা ও সম্মান জানানো হল দেশের স্বাধীনতা সংগ্রামীদের।পাশাপাশি দেশ রক্ষায় বীর যোদ্ধাদেরও সম্মান জানালেন তাঁরা।হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জাতীয় পতাকা উত্তোলন করলেন।পাশাপাশি ২০২০ সালে কোভিড যুদ্ধে ও অপরাধ দমনে সাহসী […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে ২৬ কিলো সোনা সহ গ্রেফতার তিন

শিলিগুড়ি, ১৫ আগস্ট:- শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনের ব্রহ্মপুত্র মেলে অভিযান চালায় ডিআরআই । এরপর সেখানে তিনজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনা । এরপর তাদের গ্রেফতার করে। ধৃতদের নাম সৌরভ শামারাও শিখন্ডে(২৩),সন্দেশ আপা নরালে(২১)এবং শশীকান্ত তানাজী কুটে(২৫)। তিনজনই মহারাষ্ট্রের বাসিন্দা । ডিআরআই সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের […]

এই মুহূর্তে জেলা

দেশের গণতন্ত্রকে মজবুত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই যৌথ ভূমিকা রয়েছে -রাজ্যপাল।

উঃ২৪পরগনা , ১৫ আগস্ট:- স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যোগ্যে অংশ নেন । করোনা জনিত পরিস্থিতিতে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয় । এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু , […]

এই মুহূর্তে জেলা

কোভিড যোদ্ধা ও মাধ্যমিক ও উচ্চ- মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলো রিষড়া থানা।

তরুণ মুখোপাধ্যায় , ১৫ আগস্ট:- ৭৪ তম স্বাধীনতা দিবসের সকালে হুগলির রিষড়া থানার পক্ষ থেকে বর্তমান করোনা আবহে যেসব কোভিড যোদ্ধা করোনার বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করছেন তাদের সম্বর্ধিত করা হলো । পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ- মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয় থানার পক্ষ থেকে । অনুষ্ঠানে ডাক্তার কুনাল দত্ত , শ্রমজীবী হাসপাতালে সহ-সম্পাদক […]

এই মুহূর্তে জেলা

স্বাধীনতার দিনেই রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মী।

হুগলি , ১৫ আগস্ট:- ১৫ আগষ্টের দিন বিজেপি তৃনমূল সংঘর্ষে নিহত বিজেপি কর্মী । বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ঘটনা হুগলীর খানাকুল ২ ব্লকের নতিবপুর এলাকায় । নিহত বিজেপি কর্মীর নাম সুূদাম প্রমানিক । ঘটনা এদিন সকাল হতেই ওই এলাকায় কিছু বিজেপি কর্মী সমর্থকেরা স্বাধীনতা দিবস পালিত করতে জরো হয় । পতাকা […]

এই মুহূর্তে জেলা

হাওড়া জেলায় সর্বত্র সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপিত।

হাওড়া , ১৫ আগস্ট:- দেশের ৭৪তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও। সকাল থেকেই জেলার সর্বত্র স্বাধীনতা দিবস উদযাপিত হয়। প্রশাসনিক দফতরগুলিতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন সকালে কদমতলায় দলীয় কার্য্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “১৪ আগস্ট মধ্যরাত থেকেই অন্যবার অনেক অনুষ্ঠান হয়।এবার কোভিড পরিস্থিতিতে অনেক অনুষ্ঠান কাটছাঁট করতে […]

এই মুহূর্তে জেলা

হিন্দু জাগরন মঞ্চের তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার চুঁচুড়ায়।

সুদীপ দাস , ১৫ আগস্ট:- হিন্দু জাগরন মঞ্চের তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার চুঁচুড়ার খাদিনামোড়ে। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি মঞ্চের সদস্যদের। কিছুটা দূর এগিয়ে পুলিশের বাঁধার মুখে পরে পিছু হটতে হলো হিন্দু জাগরন মঞ্চকে। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দু জাগরন মঞ্চের চুঁচুড়া কমিটির উদ্যোগে খাদিনামোড় থেকে ৩০০ ফুটের তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তবে […]

এই মুহূর্তে জেলা

যে ” বন্দে-মাতরম” ধ্বনি স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল , সেই ” বন্দে-মাতরম” ভবন আজ উপেক্ষিত।

সুদীপ দাস , ১৫ আগস্ট:- যে বন্দে মাতরম ধ্বনি স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল, সেই বন্দেমাতরম যেমন সাংবিধানিক পরিভাষায় থেকে গিয়েছে উহ্য, তেমনই বন্দে মাতরম ভবন রয়ে গিয়েছে উপেক্ষিত এটি হচ্ছে সেই সূতিকা গৃহ, যেখান থেকে জন্ম নিয়েছিল, সেই সুর যা ১৩০ কোটি ভারতবাসীর হৃদয়ে শিহরণ খেলে যায় তার মূর্ছনায়, “বন্দে-মাতরম”। ব্রিটিশের নিষ্ঠুর অত্যাচার, ভারতবাসী যখন […]