হুগলি , ১৬ আগস্ট:- রাজ্যপাল অর্ধশিক্ষিত ,অসংস্কৃতিমনস্ক এবং বিজেপির নিয়ন্তাধিন এক ব্যক্তি বলে মনে করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । গতকাল থেকে রাজ্যপালের করা টুইট প্রসঙ্গে কল্যানবাবু আরো বলেন ওনার কাজ শুধু রাজনীতি করা । তিনি বড় অভিনেতা তার প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রীর জন্য একটি খালি চেয়ার রেখে দিয়ে যদিও মুখ্যমন্ত্রীর সৌজন্যের তিনি দাম দিতে পারবেন না কারণ মগজটা বিক্রি করা আছে অমিত শাহ এর কাছে ক্রীতদাস হিসাবে । রাজ্যপালকে কটাক্ষ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী । রবিবার সাংসদ কল্যাণ ব্যানার্জী বলেন রাজ্যপালের টুইট দেখে মনে হচ্ছে রাজ্যপাল হাফ এডুকেটেড , আনকালচার।রাজ্যপাল বিজেপির হয়ে রাজনীতি করছেন । রাজ্যপালের কাজ এখন শুধু রাজনীতি করা । এদিন রাজ্যোপালকে অভিনেতা বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ।
Related Articles
খড়দহে বিজেপির বুথ অফিস ভাঙচুর ও দলীয় কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
ব্যারাকপুরঃ, ২২ এপ্রিল:- বিজেপির ক্যাম্প অফিস ভেঙে গুঁড়িয়ে দেবার পাশাপাশি সেখানে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন ঘটনাটি ঘটেছে খড়দহ বিধানসভার পাতুলিয়া পঞ্চায়েতর কাছারি বাড়ি এলাকায়। অভিযোগ,এদিন কাছারি বাড়ি অঞ্চলের ১৫০ ও ১৫৭ নম্বর বুথ অফিসটি আচমকা হালাল চালায় একদল দুষ্কৃতী। বিজেপির অভিযোগ,স্থানীয় তৃণমূল নেতা কিশোর বৈদ্যের […]
রিষড়া থানার উদ্যোগে লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল
তরুণ মুখোপাধ্যায়,২৫ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কেউ বাইরে বেরলে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এরপরই বুধবার চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল […]
চার চারটি খুনের আসামী নবীন’কে ট্রানজিট রিমান্ডে বিহার নিয়ে গেল টাস্ক ফোর্স।
হাওড়া , ২৫ নভেম্বর:- বিহার থেকে ফেরার চার খুনের দাগি আসামী নবীন’কে ট্রানজিট রিমান্ডে শুক্রবারই বিহার নিয়ে গেল ওই রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। নবীন কুমার ঝা নামের বিহারের কুখ্যাত ওই অপরাধীকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হয়। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার জগাছা থানা এলাকার কোনা এক্সপ্রেসওয়ের ট্রাক টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যের […]







