হাওড়া , ১৬ আগস্ট:- দক্ষিণ হাওড়া, শিবপুর এবং মধ্য হাওড়া এই তিন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রায় এক হাজার কর্মী সমর্থক রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদের মধ্যে বেশিরভাগই বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূলে এসেছেন বলে জানিয়েছেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন বিকেলে দলের জেলা কার্যালয়ে এদের হাতে দলের পতাকা তুলে দেন অরূপ রায়। অরূপ রায় বলেন, এরা তৃণমূলে যোগদান করতে চেয়ে আমাদের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। আমরা সেই আবেদন মঞ্জুর করেছি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে এদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
অচৈতন্য অবস্থায় এক নাবালিকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য হরিপালে।
হুগলি, ৭ সেপ্টেম্বর:- হরিপাল থানার পুলিশ খবর পেয়ে ওই নাবালিকা কে উদ্ধার করে হরিপাল গ্রামীন হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন সন্ধ্যায় নাবালিকাকে অন্ধকার গলির মধ্যে অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখেন এলাকার মানুষ। নাবালিকার নিম্নাঙ্গের পোশাক কিছুটা দূরে পরে ছিল। পাড়ার মহিলারা খবর পেয়ে তাকে পোশাক পরান এবং নাম ঠিকানা জানার চেষ্টা করেন। স্থানীয় দের […]
এই হারে কার দিকে আঙ্গুল তুললেন ইস্টবেঙ্গল কোচ ফাউলার ?
প্রসেনজিৎ মাহাতো , ১ ডিসেম্বর:- জোড়া ম্যাচে হার। পয়েন্ট টেবিলে সবার নীচে। স্বভাবতই হতাশ এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। ম্যাচ শেষে টিভি ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘৩-০ হারে আমি হতাশ। তবে এখনই হাল ছাড়ার প্রশ্ন নেই। লম্বা লিগ। আমাদের এগিয়ে যেতে হবে।’ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলাদা করে কারও নাম উল্লেখ করেননি […]
শ্রীরামপুরে বিবিরবেরের দে বাড়ির পুজো এবার ১৬ তম বর্ষে।
তরুণ মুখোপাধ্যায়, ১৭ এপ্রিল:- শ্রীরামপুরের বিবিরবেড়ের দে বাড়ির অন্নপূর্ণা পূজো এ বছর ১৬ বছরে পদার্পণ করেছে। এই বাড়ির গৃহকর্ত্রী স্বর্গীয় গীতা দে প্রথম মা অন্নপূর্ণার আরাধনা শুরু করার পর থেকে আজ দীর্ঘ ষোল বছর নিরচ্ছিন্নভাবে মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন দে পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার থেকে এই পুজো শুরু হয়েছে, চলবে আগামী তিনদিন। পুজো উপলক্ষে অনিন্দ্যসুন্দর […]








